ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু


ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা টি ঘটে।

নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

স্থানীয় সূত্রে জানা যায়,বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়া হয়েছিল। এতে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিকেলে ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা ঘরের দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫২ এম


সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার

রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া লক্ষ্য করেন, এক ব্যক্তি অবিরাম কান্নারত একটি শিশুকে কোলে নিয়ে অস্বাভাবিক তাড়াহুড়ো করে প্ল্যাটফর্ম ছাড়ার চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সন্দেহ হলে তিনি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এ সময় উপস্থিত যাত্রীরাও তাকে বিভিন্ন প্রশ্ন করেন।

জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক উত্তর দিতে না পারায় ওই ব্যক্তি স্টেশন থেকে নিচে নেমে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া ধাওয়া করে তাকে আটক করেন।

এরপর স্টেশনে অঙ্গীভূত আনসারের প্ল্যাটফর্ম কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে অবহিত করেন। উদ্ধার হওয়া শিশুসহ আটক ব্যক্তিকে ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রানা জানিয়েছেন, রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে শিশুটিকে চুরি করে এনেছেন তিনি।

বর্তমানে উদ্ধার হওয়া শিশুটির পরিবারের সন্ধান এবং তাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই ট্রাকচাপায় স্বামীর মৃত্যু

শপিং শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মো. ইমান আলী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া চৌরাস্তা এলাকায় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।

নিহত ইমান আলী আশুলিয়ার নরসিংহপুর এলাকার মৃত বিনাত আলীর পুত্র।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মার্কেট থেকে কেনাকাটা শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী। জামগড়া চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তার স্ত্রী আগে পার হয়ে গেলেও তিনি কিছুটা পেছনে পড়ে যান। এ সময় দ্রুতগতির একটি বালুভর্তি ডাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় ঘাতক ডাম্প ট্রাক ও এর চালক ইব্রাহিমকে পুলিশ আটক করেছে। তবে চালকের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৩৯ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৩ এম


গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, ৩৯ জন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে পুলিশ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নারী, পুরুষ এবং হোটেল কর্তৃপক্ষের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, বুধবার (১৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার ওই আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করে সেখানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন। প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান পরিচালনা করলেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ হোটেলটিতে অভিযান চালায় এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩৯ জনকে গ্রেপ্তার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, "এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।" গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৪ এম


বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার প্রভাবশালী এই নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফ্রেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%