ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৪ জনের মধ্যে ৩ শিশু


যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, নিহত ৪ জনের মধ্যে ৩ শিশু

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিন শিশুসহ মোট চারজন নিহত হয়েছেন। নিহত শিশুদের বয়স ৫, ৮ ও ১১ বছর। হামলায় একজন শিক্ষকও মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাত বছর বয়সি এক শিশু এবং ৫৪ বছর বয়সি আরেক শিক্ষক। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বৃহস্পতিবার, বেন্ড শহরের সিলভার রেল প্রাথমিক বিদ্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ডের প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ বিকেলে এক সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী ১৬ বছর বয়সি এক কিশোর। সে বেন্ড শহরের বাসিন্দা। হামলার পর ওই কিশোরও নিহত হয়েছে, তবে তার পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

আরও পড়ুন: রাজস্থানে বাস খাদে পড়ে ৮ নিহত, ১৭ আহত

প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরে ক্রান্টজ বলেন, হামলাকারী তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, হামলাকারী আগে কখনো ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কি না।

স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবাদাতা সংস্থাগুলোর কাছে প্রথম সাহায্যের ফোন আসে। পরবর্তী কয়েক মিনিটে আরো কয়েকবার ফোন আসে। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথম ফোনটি করেছিলেন একটি গাড়িতে থাকা একজন ব্যক্তি। তিনি জানান, লম্বা আগ্নেয়াস্ত্রধারী একজন তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালিয়েছেন।

দুপুর ১টা ১ মিনিটে বিদ্যালয়টি অবরুদ্ধ করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ক্রান্টজ জানান, অল্প সময়ের মধ্যে এক পুলিশ কর্মকর্তা খবর দেন, বিদ্যালয়ে ঢোকা হামলাকারীকে একজন স্থানীয় ব্যক্তি গুলি করেছেন। ওই ব্যক্তি হামলাকারীকে বিদ্যালয়ে ঢুকতে দেখে তার পিছু নেন এবং ভেতরে গিয়ে তার মুখোমুখি হন।

আরও পড়ুন: নিউইয়র্কে ছাত্রীকে ফেন্টানাইল মাদক খাইয়ে ধর্ষণ, পরে মৃত্যু

পুলিশ সদস্যরা ভবনে ঢুকে হামলাকারীকে মৃত অবস্থায় পান। এরপর তারা বিদ্যালয়ের সব কক্ষ তল্লাশি করেন, যাতে সেখানে আর কোনো হুমকি না থাকে। পরে আহত ব্যক্তিদের জরুরি চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যে আরো তথ্য প্রকাশ করা হবে।

হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি করে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে বের করে আনা হয়। পরে বাসে করে তাদের কাছের একটি গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানে স্বজনদের সঙ্গে তাদের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়।

বেন্ড পুলিশ বিভাগের যোগাযোগ ব্যবস্থাপক শিলা মিলার বৃহস্পতিবার বলেন, বেন্ড শহরে এমন ঘটনা কেউ দেখতে চান না। এটি অত্যন্ত মর্মান্তিক।

আরও পড়ুন: ইসরাইলি রাবি ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সংস্থাটির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। তদন্তের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

ওরেগনের গভর্নর টিনা কোটেক শোকাহত মানুষের পাশে দাঁড়াতে অঙ্গরাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ক্ষতিতে সব ওরেগনবাসী শোকাহত। দিনটি অত্যন্ত ভয়াবহ। কোনো মা-বাবার এমন দিনের মুখোমুখি হওয়া উচিত নয়। কোনো সম্প্রদায়েরও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার কথা নয়।

হামলাকারীকে থামাতে এগিয়ে আসা স্থানীয় ব্যক্তির কথাও উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, আরো প্রাণহানি ঠেকাতে ওই ব্যক্তি সাহসিকতার সঙ্গে হস্তক্ষেপ করেছেন। এ ঘটনার কারণে তার ওপর যে মানসিক চাপ তৈরি হয়েছে, সে বিষয়েও তিনি উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্রের সিনেটে ওরেগনের প্রতিনিধিত্বকারী জেফ মার্কলিও শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বেন্ডের বাসিন্দা, হামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। বিদ্যালয়ে সহিংসতার আশঙ্কা নিয়ে কারো দিন কাটানো উচিত নয়।

আরও পড়ুন: মঙ্গোলিয়া বিশ্বব্যাংকের আইডিএ তহবিলের দাতা, অনুমোদন ৪৮০ কোটি তুগরিক

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার চিত্রও উদ্বেগজনক। দেশটিতে বন্দুক হামলার ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের হিসাবে, ২০২৬ সালে এ পর্যন্ত ৩৬৯টি বড় ধরনের বন্দুক হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, কোনো ঘটনায় হামলাকারীকে বাদ দিয়ে অন্তত চারজন আহত বা নিহত হলে সেটিকে এ ধরনের হামলা হিসেবে গণ্য করা হয়।

বন্দুক সহিংসতা প্রতিরোধে কাজ করা সংগঠন এভরিটাউন ফর গান সেফটির হিসাব অনুযায়ী, চলতি বছর যুক্তরাষ্ট্রের স্কুল প্রাঙ্গণে প্রায় ১০০টি গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছে ২৭ জন।

এএম

আরও পড়ুন: জাতিসংঘ মহাসচিব পদের ৭ প্রার্থীর বিরুদ্ধে ভেটো দিয়েছে স্থায়ী সদস্যরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ এম


আজকের নামাজের সময়সূচি প্রকাশিত

মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জীবনে বরকত লাভের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় অপরিহার্য। একজন মুমিনের জন্য নামাজ আত্মিক প্রশান্তি লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রতিদিন নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।

শুক্রবার (১৬ অক্টোবর), ১ কার্তিক ১৪৩৩ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি, ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিচে উপস্থাপন করা হলো–

জুমা – বেলা ১১টা ৪৮ মিনিট

আসর – বিকাল ৩টা ৫৫ মিনিট

মাগরিব – সন্ধ্যা ৫টা ৩৬ মিনিট

এশা – সন্ধ্যা ৬টা ৫০ মিনিট

ফজর (১৭ অক্টোবর) – ভোর ৪টা ৪২ মিনিট।

বিভাগীয় শহর অনুযায়ী সময় পরিবর্তন

ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জানার চেষ্টা করুন:

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

নামাজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি দেহ ও মনের পবিত্রতা রক্ষার পাশাপাশি আত্মিক প্রশান্তি প্রদান করে। জীবনের ব্যস্ততার মাঝেও সময়মতো নামাজ আদায় করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। আসুন, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করি এবং ঈমানের আলোয় জীবনকে আলোকিত করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটির দিনে যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


ছুটির দিনে যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আজ শুক্রবার (১৬ অক্টোবর) দেশের বিভিন্ন স্থানে গাছপালার শাখা-প্রশাখা কাটার কাজের জন্য সকাল থেকে টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেসকো, সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা, এই তথ্য প্রকাশ করেছে।

নেসকোর গোবিন্দগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল জলিল জানান, পলাশবাড়ী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে আসা গোবিন্দগঞ্জ ৩৩ কেভি সোর্স ফিডারের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন করা হবে। এর ফলে, নেসকোর গোবিন্দগঞ্জ দপ্তরের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস জানিয়েছেন, ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালা কর্তনের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময় নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোল্লাফের মোড়, ভদ্রা, উপরভদ্রা, সাগরপাড়া, বোষপাড়া, মাছুয়াপাড়া, খুলিপাড়া, শাহ মখদুম কলেজ, শেখেরচক, পঞ্চবটি এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে শুক্রবার তেলের দাম আরো কমলো, নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


বিশ্ববাজারে শুক্রবার তেলের দাম আরো কমলো, নিষেধাজ্ঞা শিথিলের আলোচনা চলছে

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে শুক্রবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের ওপর বিধিনিষেধ শিথিল করার বিষয়টি বিবেচনা করছে, যা তেলের পরিবহন ব্যয় কমাতে সহায়ক হতে পারে। বিনিয়োগকারীরা এসব পরিস্থিতির প্রভাব মূল্যায়ন করছেন।

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টা ১২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ১০৫ ডলার ৫১ সেন্টে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) এর দাম ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৪৩ সেন্টে দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) ২ কোটি ব্যারেলের বেশি ডিজেল এবং গত মার্চে জরুরি মজুত থেকে ছাড়ার প্রতিশ্রুতি দেওয়া অবশিষ্ট তেল বাজারে ছাড়তে সম্মত হয়েছে, যা জ্বালানি সরবরাহের চাপ কমাতে সহায়তা করবে। এই উদ্যোগ তেলের দামের ওপর প্রভাব ফেলছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজ পরিবহনের ব্যয় রেকর্ড পর্যায়ে পৌঁছানোর প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনকারী কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এই তথ্য এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো জ্বালানি বাজারের জন্য বড় উদ্বেগের কারণ হিসেবে রয়ে গেছে। হরমুজ প্রণালির কাছে নতুন হামলার ঘটনা এবং সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংঘাত তীব্র হওয়ায় আঞ্চলিক জ্বালানি সরবরাহ নিয়ে আশঙ্কা বাড়ছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্য পরিবহন করা হয়। এ অঞ্চলে সংঘাত বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে যেতে পারে। ফলে বাজারে তেলের দাম সাময়িকভাবে কমলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর বিনিয়োগকারীরা নজর রাখছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসেজে সালামের উত্তর দেওয়া ওয়াজিব কি না?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ এম


মেসেজে সালামের উত্তর দেওয়া ওয়াজিব কি না?

মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে যদি কেউ সালাম প্রদান করে, তাহলে তার উত্তর দেওয়া কি ওয়াজিব? ইসলামী শরিয়তের দৃষ্টিতে এই বিষয়ে কী নির্দেশনা রয়েছে?

সালাম হলো ইসলামের একটি অত্যন্ত সুন্দর অভিবাদন। এর মাধ্যমে একজন মুসলমান অপরজনের শান্তি, কল্যাণ ও আল্লাহর রহমত কামনা করেন। সালামের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইসলামে সালাম প্রদান একটি সুন্নত, আর সালামের উত্তর দেওয়া ওয়াজিব। যখন কেউ সালাম দেয়, তখন আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন যে, তার চেয়ে উত্তমভাবে অথবা অনুরূপভাবে উত্তর দেওয়া উচিত।

পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে, ‘তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম প্রত্যাভিবাদন করবে অথবা তার অনুরূপ করবে।’ (সুরা নিসা: ৮৬)

মেসেঞ্জারে সালাম দিলে কি উত্তর দিতে হবে?

এই প্রসঙ্গে ইসলামী স্কলার শায়খ আহমাদুল্লাহ এক প্রশ্নের উত্তরে বলেন, ইসলামী শরিয়তের বিধান অনুসারে, কেউ সরাসরি সালাম দিলে যেমন তার উত্তর দেওয়া ওয়াজিব, তেমনি মেসেজের মাধ্যমে সালাম দিলেও এর উত্তর দেওয়া ওয়াজিব।

তিনি আরও বলেন, পবিত্র কোরআনের আয়াতে সালামের জন্য কোনো নির্দিষ্ট মাধ্যম উল্লেখ করা হয়নি। তাই মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং অ্যাপে কেউ সালাম দিলে তার জবাব দিতে হবে।

সালামের উত্তর কি লিখে দিতে হবে?

এ বিষয়ে ইসলামী ফিকহের আলোচনায় বলা হয়েছে, লিখিতভাবে সালাম পাওয়ার পর মুখে সালামের উত্তর দিলেও জবাব আদায় হয়ে যায়। তবে সালামদাতাকে শুনিয়ে দেওয়া, পাল্টা মেসেজ পাঠানো কিংবা ফোন করে জানানো আবশ্যক নয়।

তবে মেসেজিং অ্যাপে সালাম দিলে লিখিতভাবে উত্তর দেওয়াই উত্তম। কারণ, প্রেরক সালাম পাঠানোর পর উত্তর না পেলে তিনি কষ্ট পেতে পারেন বা মনে করতে পারেন, তার সালাম উপেক্ষা করা হয়েছে।

সালামের জবাব কীভাবে দেবেন?

যদি কেউ ‘আসসালামু আলাইকুম’ লিখে সালাম দেয়, তাহলে উত্তরে ‘ওয়ালাইকুমুস সালাম’ বলা যায়। আর সালামের সঙ্গে আল্লাহর রহমত ও বরকতের দোয়া থাকলে উত্তরে সেভাবেও বলা উত্তম।

সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আল্লাহর নির্দেশ হলো, সালামের চেয়ে উত্তমভাবে অথবা অনুরূপভাবে জবাব দেওয়া। তাই সালামকে অবহেলা না করে যথাযথভাবে উত্তর দেওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরস্পরের মধ্যে সালাম বিনিময়ের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার শিক্ষা দিয়েছেন। হাদিসে এসেছে, ‘তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার কর।’ (সহিহ মুসলিম: ৫৪)

অতএব, মেসেঞ্জার বা অন্য কোনো মেসেজিং অ্যাপে কেউ সালাম দিলে তার উত্তর দেওয়া ওয়াজিব। মুখে উত্তর দিলেও তা আদায় হয়ে যায়। তবে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বজায় রাখতে লিখিতভাবে সালামের উত্তর দেওয়াই উত্তম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%