০৩:৫৩ এম
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীতে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
হাদির গুলিবিদ্ধ হওয়ার পরপরই কে এম পলাশ নামের একজন ব্যক্তি নিজের ফেসবুক আইডিতে এ ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান। হাদির আহত অবস্থায় তোলা একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ফি আমানিল্লাহ। ওসমান হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাই।’ এছাড়া, এই হামলার তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার
এদিকে, কে এম পলাশের ফেসবুক পোস্টের মন্তব্যদাতে কাজী মহসীন নামে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘আলহামদুলিল্লাহ’। খবর অনুযায়ী, তিনি পুলিশের একজন সদস্য এবং তার বাড়ি গোপালগঞ্জে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন