ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা


বঙ্গভবনে প্রবেশ করছেন আমন্ত্রিত অতিথিরা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রিত অতিথিরা বঙ্গভবনে আসতে শুরু করেছেন। আমন্ত্রণপত্রের কার্ড দেখিয়ে অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। রাজধানীর গুলিস্তান এলাকায় বঙ্গভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কে ডাইভারশন রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তব্য পালন করতে দেখা গেছে।

জানা গেছে, বঙ্গভবনের দরবার হলও শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তিনি শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পরে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ বইয়ে সই করবেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন।

রাষ্ট্রপতির শপথের পরেই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে পারেন। তাদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শপথ অনুষ্ঠান ঘিরে আমন্ত্রিত অতিথিদের তালিকা বেশ বড়। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে সাধারণ সময়ের তুলনায় এবার আসনসংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার তা বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদেশি সফর শেষে দেশে ফিরলেন

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরবর্তীতে তারা দরবার হলে যাবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। মূল প্রবেশপথের বাইরে নিরাপত্তার কারণে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হলেও সেখানে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


শপথ নিতে বঙ্গভবনে পৌঁছেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।

এর আগে বিকাল থেকেই রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন সড়কে নিষেধাজ্ঞা রাখা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে এরই মধ্যে আমন্ত্রিত অতিথিদের আসতে দেখা যাচ্ছে। আমন্ত্রণপত্রের কার্ড দেখিয়ে অতিথিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিচ্ছেন।

বঙ্গভবনের সামনে দীর্ঘদিনের ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে আশপাশের সড়ক ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। গুলিস্তান থেকে বঙ্গভবনমুখী সড়কের ফুটপাত থেকে অবৈধ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ায় এলাকাটি অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তবে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকবে।

বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পড়াবেন। পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ শেষে শপথ বইয়ে সই করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর তিনি রাষ্ট্রপতির চেয়ারে আসীন হবেন।

বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠানে যোগ দিতে ১ হাজার ২০০-এর বেশি আমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে। দরবার হলে সাধারণ সময়ের তুলনায় এবার আসনসংখ্যাও বাড়ানো হয়েছে। প্রায় ৪০০ জনের বসার ব্যবস্থা থাকলেও এবার তা বাড়িয়ে ৮০০-এর বেশি করা হয়েছে।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের প্রতিনিধিদের পাশাপাশি বিদেশি অতিথি, রাষ্ট্রদূত, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিরোধী দলের নেতা ও সংসদ সদস্য, অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতির শপথের পরই মন্ত্রিসভার নতুন চার সদস্যের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী মন্ত্রী হিসেবে এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তাঁদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথের আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আসবেন। এরপর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বঙ্গভবনে প্রবেশ করবেন। পরে তাঁরা দরবার হলে যাবেন।

শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের বাইরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। মূল প্রবেশপথের বাইরে নিরাপত্তার কারণে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হলেও সেখানে দলটির বেশ কিছু নেতাকর্মীকে অবস্থান করতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির

হুমায়ুন কবির।

বর্তমানে দেশের মন্ত্রিসভায় একটি বড় রদবদল আনা হচ্ছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।

মন্ত্রিপরিষদের একাধিক সূত্র কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। তিনি এই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।

এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে সেই মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রী আফরোজা খানমকে (রিতা) খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আলোচনা প্রক্রিয়াধীন রয়েছে। এর পাশাপাশি বর্তমান তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার বিষয়েও আলোচনা চলমান। আরো কয়েকটি মন্ত্রণালয়ে পুনর্বণ্টন হতে পারে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন।

রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ নেওয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


নতুন রাষ্ট্রপতির শপথ ঘিরে বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়

বঙ্গভবনের আশপাশে উৎসুক জনতা রয়েছে। ছবি: সংগৃহীত। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ, শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতির এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিকেল থেকেই বঙ্গভবন ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই শপথ গ্রহণের বিষয়ে কৌতূহল দেখা গেছে। কেউ কেউ বঙ্গভবনের আশপাশে এসে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে পরিবেশ উপভোগ করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রত্যাশার কথা জানাচ্ছেন। শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবনের আশপাশের এলাকায় যান চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে ইউএস ওপেনে সর্বোচ্চ প্রাইজমানি

ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। খেলোয়াড়দের দাবি প্রধানমন্ত্রী হিসেবে এবারের টুর্নামেন্টে মোট ১০৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৩১৯ কোটি টাকা) প্রাইজমানি দেওয়া হবে। এটি এখন পর্যন্ত দেওয়া সর্বোচ্চ প্রাইজমানি যে কোনো টেনিস টুর্নামেন্টে।

পুরুষ এবং নারী উভয় ক্যাটাগরির চ্যাম্পিয়নরা ৫.৫ মিলিয়ন ডলার করে পাবেন। গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে এটি সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপ পুরস্কার, যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। প্রথম রাউন্ডে পরাজিত খেলোয়াড়দের প্রাইজমানি বাড়িয়ে ২৭ শতাংশ বৃদ্ধি করে ১ লাখ ৪০ হাজার ডলারে পৌঁছানো হয়েছে।

খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ব্যাপক প্রতিবাদের মাঝে এই সিদ্ধান্তটি এসেছে। ইয়ানিক সিনার এবং আরিয়ানা সাবালেঙ্কার নেতৃত্বের কারণে শীর্ষ খেলোয়াড়রা পূর্ববর্তী গ্র্যান্ড স্ল্যামগুলোতে মিডিয়া কার্যক্রম সীমিত করেছিলেন। তাদের দাবি ছিল, টুর্নামেন্ট থেকে প্রাপ্ত আয়ের উচ্চতর অংশ খেলোয়াড়দের প্রাইজমানি হিসেবে সঠিকভাবে দেওয়া হোক।

শীর্ষ খেলোয়াড়দের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১৮ মাস ধরে খেলোয়াড়দের সঙ্গে ইউএস ওপেনের যে আলোচনা চলছে, এই পদক্ষেপগুলো সেখানে গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাইজমানিতে এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। তবে এখনও এটি কোনো নির্দিষ্ট রাজস্ব-বণ্টন চুক্তির সাথে সংযুক্ত নয়। খেলোয়াড়রা সেই নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে চারটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রতিটির সঙ্গেই এ বিষয়ে কাজ চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%