১০:০৮ এম
২০২৭ সালে পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১ হাজার ২১৭ জন প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৫২৪ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৬৯৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন।
তবে ধর্ম মন্ত্রণালয় হজ কোটা পূরণ না হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর
রবিবার (৩০ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওমরাহ পালনের প্রবণতা বৃদ্ধি এবং হজের খরচ বৃদ্ধি পাওয়ার কারণে এবারের হজ নিবন্ধনে আগ্রহ কম দেখা যাচ্ছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫৯৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬০ হাজার ১২৯ জন প্রাক-নিবন্ধন করেছেন।
২০২৭ সালের হজ গাইডলাইন অনুযায়ী, হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মাধ্যমে ৩০ হাজার টাকা ফি দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
প্রাক-নিবন্ধনের ক্রম অনুযায়ী জাতীয় হজ ডেটাবেজে স্থান নির্ধারণ করা হবে।
সৌদি আরবের নির্ধারিত রোডম্যাপ অনুসারে, ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম ২৮ জুলাই থেকে শুরু হয়েছে। নিবন্ধন চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিবছরের মতো এবারের নিবন্ধনের সময়ও বৃদ্ধি করা হতে পারে।
প্রাক-নিবন্ধিত এবং প্রাথমিকভাবে নিবন্ধিত ব্যক্তিদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হজের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। গাইডলাইন অনুযায়ী, প্রাক-নিবন্ধিত ব্যক্তিদের নির্ধারিত ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে।
আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার
হজে যাওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনা অথবা অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনার যেকোনো একটি পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন