ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’, শারীরচর্চার ছবি ভাগ করে নিয়ে কোন অনুভূতির কথা বললেন সমান্থা?


‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’, শারীরচর্চার ছবি ভাগ করে নিয়ে কোন অনুভূতির কথা বললেন সমান্থা?

অন্তঃসত্ত্বা সামান্থার শরীরচর্চার ঝলক, ‘এখন শরীরের কথাও শুনতে শিখছি’। তবে সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও।

মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন সমান্থা রুথ প্রভু। এই বিশেষ সময়ে নিজের শরীর ও সুস্থতার দিকেও সমান নজর রাখছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাগ করে নিজের শারীরচর্চার কিছু মুহূর্ত তুলে ধরেছেন সমান্থা।

তবে সেই সঙ্গে দিয়েছেন স্পষ্ট সতর্কবার্তাও। সমান্থা জানিয়েছেন, তিনি বহু বছর ধরে শারীরচর্চা করেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও চিকিৎসকের অনুমতি নিয়েই সেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রশিক্ষকও অন্তঃসত্ত্বাদের শারীরচর্চা করানোর জন্য বিশেষ ভাবে প্রশিক্ষিত। গর্ভাবস্থার প্রতিটি ধাপে তাঁর শরীর, আগের অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনুশীলনের ধরন বদলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

জোরকদমে চলছে শারীরচর্চা। ছবি: সংগৃহীত।

সমান্থার কথায়, প্রত্যেকের গর্ভাবস্থার অভিজ্ঞতা আলাদা। তাই তাঁর শরীরচর্চার ভিডিয়ো দেখে অন্য কেউ একই ভাবে অনুশীলন শুরু করবেন না। বরং চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে শারীরচর্চা করার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।

ছবিতে স্পষ্ট তাঁর মাতৃত্বের আভা। কোথাও অন্তঃসত্ত্বা অবস্থাতেও শারীরচর্চায় ব্যস্ত তিনি, আবার কোথাও মেঝেতে শুয়ে হাসিমুখে ধরা দিয়েছেন। একটি ছবির সঙ্গে সমান্থা লিখেছেন, ‘‘কিছু কিছু দিন শারীরচর্চার বেশিরভাগ ভাগটাই মেঝেতে শুয়ে কাটে।’’

আর একটি ছবিতে যেন নিজের শরীরের সঙ্গে নতুন বোঝাপড়ার কথাই জানিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘‘এখন শরীরের কথাও শুনতে শিখেছি’’।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

সম্প্রতি রাজের সঙ্গে ‘বেবিমুন’-এর কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন সমান্থা। নতুন কোনও গন্তব্যে দু’জনের একান্তে সময় কাটানোর বেশ কিছু ছবি নজর কেড়েছিল অনুরাগীদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


কোটি টাকার পানি প্রকল্প, নল খুলে মিলছে না সুপেয় পানি

পিরোজপুরের প্রথম শ্রেণির মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অনিয়মিত পানি সরবরাহ, বিভিন্ন স্থানে পাইপ ফেটে যাওয়া এবং দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি সরবরাহের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কাজের মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনে সি.টি.ই.আই.পি প্রকল্পের আওতায় ৫৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার ৮৬ টাকা অর্থায়নে পানি সরবরাহ প্রকল্পের অবকাঠামো নির্মাণ কাজ করা হয়। এই প্রকল্পের কাজটি পান গোপালগঞ্জের সিনোকোনোস্ট-এমটি অ্যান্ড এসএস কনসোর্টিয়াম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌর শহরে ৫৪ কিলোমিটার পানির পাইপ লাইন স্থাপন করেন। পাইপ লাইনের মাধ্যমে বাসা-বাড়িতে সুপেয় পানি সরবরাহ করা হয়।

ভুক্তভোগীরা জানান, ২০১৪ সালে কাজের শুরু থেকেই ঠিকাদারের লোকজন মঠবাড়িয়া পৌরসভার অফিসে অসাধু কর্মকর্তা যোগসাজশে প্রকল্পের অবকাঠামো কাজে খুবই নিম্নমানের পাইপ, লোহা, পাথর, সিমেন্ট ব্যবহার করে পাম্প হাউজ, বেজ ঢালাইসহ আনুষঙ্গিক নির্মাণ কাজ করেছেন। ওই সময় অভিযোগ করলেও পৌর কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি বরং বিভিন্নভাবে হুমকি দিয়েছে। 

পৌর বাসিন্দাদের অভিযোগ,পানির প্রকল্পের কাজ শেষ হতে না হতেই বিভিন্নস্থান থেকে পাইপ ফেটে পানি বের হচ্ছে। অনিয়মিত পানি সরবরাহ, দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি পাওয়া যাচ্ছে। এই পানি পান করা তো দূরের কথা দৈনান্দিন কাজেও ব্যবহারের প্রায় অনুপযোগী।

পৌর শহরের ২ নং ওয়ার্ডের গৃহিণী মাহমুদা আক্তার বলেন, সময় মতন আমরা পানি পাই না। যে কারণে বাসা বাড়ির কাজ করতে সমস্যা হয়। পানির জন্য অপেক্ষা করতে হয় কখন পানি আসবে। বাচ্চাকে নিয়ে স্কুলে গেলে এসে আর পানি পাওয়া যায় না। আমরা খুব সমস্যার ভিতরে আছি।

নিউমার্কেট এলাকার বাসিন্দা আবির জামান ফেইসবুকে স্ট্যাটাসে লিখেন, পৌরসভার পানি প্রকল্পের মতো জনগুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ আত্মসাৎ করে নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা একটি চরম অন্যায় এবং নিন্দনীয় অপরাধ। দুর্নীতির কারণে পৌরসভায় বসবাসরত সাধারণ মানুষের ভোগান্তি সত্যিই পীড়াদায়ক। তৎকালীন সময়ের পৌরসভার এই দুর্নীতিবাজদের আল্লাহ তুমি হেদায়েত করো। 

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার বলেন, প্রকল্পটির প্রায় পাঁচ বছর আগে শেষ হয়ে গেছে আমি এখানে নতুন জয়েন করেছি। বিভিন্ন জায়গা থেকে খবর আসে পানি লাইনের পাইপ ফেটে যায়। আমরা চেষ্টা করতেছি নিম্নমানের পাইপগুলো মেরামত করার। লো ভোল্টেজের কারণে সঠিক সময় পানি উত্তোলন করা সম্ভব হয় না এজন্য পৌরবাসীর ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে গ্রাহকরা সময় মতন পানি পাচ্ছে না। পূর্বে নিম্নমানের কাজ হওয়ার কারণে বিভিন্ন সময় পাইপ গুলো ফেটে যায় সেগুলো সংস্কার করতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌবনের সময়টা যেন আমরা চরিত্র গঠনে নিয়োজিত করি : চবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


যৌবনের সময়টা যেন আমরা চরিত্র গঠনে নিয়োজিত করি : চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের তাদের যৌবনকাল সুন্দর চরিত্র গঠনে নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চবি কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এ আহ্বান জানান।

উপাচার্য বলেন, ‘আমাদের যৌবনের এই সময়টাকে আমরা যেন সুন্দর চরিত্র গঠনে নিয়োজিত করি। কেননা রাসূল (সা.) ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। তিনি আমাদের জন্য সর্বোত্তম আদর্শ।’

তিনি আরও বলেন, ‘তুমি যত জ্ঞানী হও না কেন, তোমার চরিত্র যদি সুন্দর না হয়, তোমার জ্ঞান যদি মানবকল্যাণে কাজে না লাগে, তাহলে তোমার এই শিক্ষা-জ্ঞানের কোনো মূল্য নেই।’

চবি কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আমাদের প্রিয় নবী (সা.) তাঁর সমগ্র জীবনে সবচেয়ে বিশ্বাসী ও সত্যবাদী মানুষ ছিলেন। এমন একজন রাসূল আল্লাহ রাব্বুল আলামীন আমাদের দিয়েছেন, এটি আমাদের জন্য রহমত। আমাদের প্রজন্মকে বোঝাতে হবে, এর মধ্যেই সত্য নিহিত রয়েছে। 

মাহফিলে মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার।

তিনি বলেন, রাসূল (সা.)-এর প্রতি আমাদের প্রেম-ভালোবাসা থাকা অপরিহার্য। আমরা সমাজে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সভা, সেমিনার, আলোচনা ও মাহফিল অব্যাহত রাখব, পাশাপাশি নবীর সুন্নত ধরে রাখার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। 

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবির ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া।

অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পূর্বে আয়োজিত সাংস্কৃতিক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান’: মাহমুদুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:০০ এম


‘আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান’: মাহমুদুর রহমান

 

 

আলোচনা সভায় সংগঠনটির সম্পাদক মাহমুদুর রহমান মন্তব্য করেন, উম্মত হিসেবে আমাদের সৌভাগ্য অনেক। কারণ, আমরা এমন একজন নবীর উম্মত, যার জীবনের প্রতিটি দিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিস্তারিতভাবে লিপিবদ্ধ রয়েছে। অন্য কোনো রাসুলের জীবন এভাবে বিস্তারিতভাবে ইতিহাসে সংরক্ষিত হয়নি।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা আমরা কি যথাযথভাবে পালন করতে সক্ষম হয়েছি? রাসুলের জীবন কুরআনের আলোকে পরিচালিত ছিল।

মাহমুদুর রহমান উল্লেখ করেন, বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) কুরআন ও সুন্নাহর প্রতি আঁকড়ে ধরার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, এই দুটো অনুসরণ করলে উম্মত কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু দুঃখজনকভাবে দেখা যায়, রাসুল (সা.) যেসব কাজ থেকে নিষেধ করেছেন, আমরা অনেক সময় সেসব কাজই করছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। রাওয়া ক্লাবে এই প্রথমবার সীরাতুন্নবী (সা.)-এর আয়োজন করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালি মুসলমানদের পরিচয়কে আরো শক্তিশালী ও দীর্ঘায়িত করা সম্ভব।

স্বাধীনতার পর বাঙালি পরিচয়ের ওপর জোর দিতে গিয়ে আমাদের ধর্মীয় পরিচয় অনেকটা ভুলে যাওয়ার কথা উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমাদের সকলের জন্য এই কথা বলা প্রয়োজন যে, আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান।

তিনি আরও বলেন, আমাদের ঐক্য অত্যন্ত জরুরি। পৃথিবীর অনেক জাতি আজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই বাঙালি মুসলমানদের নিজেদের পরিচয় ধরে রাখতে হবে এবং এই পরিচয়কে ধারণ করেই আমাদের কাজ করে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে জামায়াতের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৬ এম


নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানিতে জামায়াতের শোক প্রকাশ

 

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রসুয়া ও নুওয়াকোট এবং তিব্বতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্প, তুষারধস এবং আকস্মিক বন্যার ফলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বুধবার তিনি গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এই শোক ও সমবেদনা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলাসহ পার্শ্ববর্তী তিব্বত সীমান্তে ভূমিকম্প-পরবর্তী তুষারধস ও বন্যায় অন্তত ৩১ জনের নির্মম মৃত্যু ঘটেছে এবং ৩৮৪ জন নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বহু নেপালি ও বিদেশি পর্যটকও রয়েছে। এই হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে ব্যথিত। তিনি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে এবং দুর্গত এলাকার অসহায় মানুষের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি, নিখোঁজ ব্যক্তিবর্গ যেন দ্রুত এবং সুস্থ অবস্থায় উদ্ধার হন এবং আহতরা দ্রুত আরোগ্য লাভ করেন, সেই দোয়া করছি।

জামায়াতে ইসলামীর এই জ্যেষ্ঠ নেতা বিবৃতিতে উল্লেখ করেন, এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%