০৯:৪৭ এম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) পক্ষ থেকে জানানো হয়েছে যে, হরমুজ প্রণালির মাধ্যমে চলাচলের সময় একটি সুপারট্যাংকার নৌমাইনের আঘাতে আগুন লেগে যায়। বাহিনীটির দাবি, জাহাজটি অনুমোদনহীন দক্ষিণের পথ দিয়ে প্রণালি ছাড়ার চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। তবে, জাহাজটির পরিচয়, ক্ষয়ক্ষতি এবং নাবিকদের অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন নৌবাহিনীর অবরোধের কারণে ইরানের কোন জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি অবস্থানের ফলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এদিকে, হুথি বিদ্রোহীদের হামলার পর সউদী আরবে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া দেশটিতে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। ইয়েমেনের সরকার অভিযোগ করেছে যে, প্রেসিডেন্ট প্রাসাদে হামলার এক দিন পর হুথিরা এডেন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু: আইওএম
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর হামলা, এক মার্কিন সাংবাদিককে আক্রমণ এবং জলপাইগাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। তথ্যসূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন