ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ল


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সাথে, ডাটা এন্ট্রি নিশ্চিত করার শেষ সময় ১৭ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এই তথ্যটি প্রকাশ করেছেন।

নতুন সময়সূচী অনুযায়ী, ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা তাদের আবেদন ফরম পূরণ করতে পারবেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

ফরম পূরণের পর, ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ডাটা এন্ট্রি সম্পন্ন করার সুযোগ থাকবে। এই সময়সীমা ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে।

এছাড়া, সোনালি সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সুযোগ ১৮ ও ১৯ অক্টোবর থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টাকা জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় হামাসের কমান্ডারসহ ৩ সদস্য নিহত, দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ এম


গাজায় হামাসের কমান্ডারসহ ৩ সদস্য নিহত, দাবি ইসরায়েলের

গাজা উপত্যকার খান ইউনিসে পৃথক দুটি বিমান হামলা চালিয়ে হামাসের এক সামরিক কমান্ডার এবং তাদের পর্যবেক্ষণ ইউনিটের এক সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আইডিএফ জানায়, রবিবার (৪ অক্টোবর) ভোরে চালানো হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডার মুয়াদ গামাল আবু নুসেইরা নিহত হয়েছেন। এর আগে শনিবারের (৩ অক্টোবর) হামলায় নিহত হন হামাসের পর্যবেক্ষণ ইউনিটের সদস্য মাহমুদ ইব্রাহিম দিব আলিয়ান।

আইডিএফ-এর দাবি, আলিয়ান সম্প্রতি ‘ইয়েলো লাইন’ এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তৎপরতা বাড়াচ্ছিলেন এবং হামাসের পুনর্গঠনে কাজ করছিলেন, যা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন।

এএনআই এর প্রতিবেদন অনুযায়ী, হামলা চালানোর আগে আকাশপথে নজরদারিসহ বেসামরিক নাগরিকদের ক্ষতি কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও দাবি করে আইডিএফ। বর্তমানে সেখানে সাউদার্ন কমান্ডের সেনারা মোতায়েন রয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি মোকাবিলায় অভিযান অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে পৃথক আরেক হামলায় হামাসের ‘নুখবা’ বাহিনীর সদস্য সাকর নাবিল মুসা কায়সিকে হত্যার দাবিও করেছে আইডিএফ। ইসরায়েলের অভিযোগ, কায়সি একটি তুর্কি মানবিক সংস্থা ‘দেনিজ ফেনেরির’ পরিচালক হিসেবে কাজ করতেন। তিনি মানবিক সংস্থার পরিচয়ের আড়ালে হামাসের জন্য অর্থ সংগ্রহ ও সদস্য নিয়োগের কাজ করতেন বলে দাবি করে আইডিএফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৭ এম


রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪১৪ জন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৫ জন, ওয়ারীতে ৬৬ জন, মতিঝিলে ৫৪ জন, তেজগাঁওয়ে ৬১ জন, মিরপুরে ৮১ জন, গুলশানে ২৫ জন, উত্তরা বিভাগে ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জন অন্তর্ভুক্ত রয়েছে।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, একটি বিদেশি রিভলভার ও চার রাউন্ড রিভলভারের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়াও উদ্ধার করা হয়েছে ২১ হাজার ৬৭২ পিস ইয়াবা, ২ কেজি ৭৩৫ গ্রাম গাঁজা এবং ২০ গ্রাম ও ৩০ পুরিয়া হেরোইন। অভিযানের সময় ৩২৪টি মোবাইল ফোন, ৯টি মোবাইল ট্যাব, ছয়টি ট্রাংক, ৯ হাজার ৫৭০ টাকা এবং একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানের মাধ্যমে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১৮ এম


আজ রিয়াদে বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা জোট

মক্কা প্রতিরক্ষা জোটের একটি কমিটি বৈঠকে বসতে যাচ্ছে, যা তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান নিয়ে গঠিত। আজ সোমবার (৫ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদে তাদের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অংশগ্রহণ করবেন তুরস্কের কিছু শীর্ষ মন্ত্রীও।

রয়টার্সের প্রতিবেদনে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের নেতা হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা এসেছে। জানানো হয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা দখলের উদ্দেশ্যে এ অভিযান শুরু করা হচ্ছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং জোটকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলের এবং সেনাপ্রধান জেনারেল সেলচুক বায়রাকতারওগ্লু উপস্থিত থাকবেন।

এছাড়াও বৈঠকে পাকিস্তান ও সৌদি আরবের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ এম


বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ এই প্রতিপাদ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সকালে শুরু হয় বিশ্ব বসতি দিবসের এই আয়োজন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী প্রথমে সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চারা রোপণ শেষে প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এবারের দিবসটির প্রতিপাদ্যে সবার জন্য বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি টেকসই নগরায়ণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%