ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সুমাইয়া হত্যার ৬ দিন পরও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য


সুমাইয়া হত্যার ৬ দিন পরও মামলা হয়নি, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে।

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাজলা-কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা সুলতানা হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ আল মামুনের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। এ আবেদন স্পষ্ট করে জানান তদন্তকারি কর্মকর্তা কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম, যিনি শুক্রবার সংশ্লিষ্ট আদালতে এই আবেদন করেছেন।

এদিকে, ফারজানার মৃত্যুকে ঘিরে একটি মব সৃষ্টি করে গৃহবধু সুমাইয়া খাতুনকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে ইট দিয়ে থেঁতলে ও পিটিয়ে হত্যার ঘটনায় গত ৬ দিনে কোনো মামলা হয়নি। এর ফলে হত্যার সাথে জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। তবে এই দুটি হত্যার ঘটনার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী-সন্তান

নিহত সুমাইয়া খাতুনের ভাই আব্দুল্লাহ আল মামুন জানান, চার বছর আগে কাশিপুর গ্রামের এন্তোফ মোড়লের কথায় তার বোন সুমাইয়া খাতুনকে একই গ্রামের আমিরুল ইসলামের সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর তাদের মধ্যে নানা সমস্যা দেখা দেয়। সুমাইয়া জানতে পারেন যে, আমিরুল একজন নেশাগ্রস্ত এবং জুয়াড়ি। এই নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত ঝগড়ার পরিস্থিতি চলতে থাকে এবং সুমাইয়ার ওপর নির্যাতন পরিচালিত হতে থাকে। এই বিষয়ে শালিশি বৈঠকও হয়েছে কয়েকবার। এক দফা শালিশি বৈঠকে হামিদুলকে মামুনের কাছে লাঞ্চনার শিকার হতে হয়। এরপর হামিদুল মামুনকে মারপিট করে বদলা নেন। এর ফলে তাদের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। যদিও নিহত ছাত্রী ফারাজানা সুলতানা ও সুমাইয়া খাতুনের পরিবারগুলোর মধ্যে সুসম্পর্ক ছিল এবং তাঁরা একে অপরের বাড়িতে রান্না করা খাবার বিনিময় করতেন। অর্থনৈতিক লেনদেনও চলত। হামিদুলের সঙ্গে তার বোনের সুসম্পর্ক ছিল।

২০ জুলাই, সকালে সাড়ে সাতটার দিকে সে ভাগ্নি আমেনাকে খাবার কিনে দিয়ে বাড়ি ফিরে আসে। দুপুর সোয়া একটার দিকে কয়েকটি মোবাইল থেকে তার কাছে জানতে চাওয়া হয় যে, সুমাইয়া ও ফারজানা তার বাড়িতে এসেছে কিনা?

চিংড়িখালি ভূমিহীন জনপদে বসবাসকারী এশার আলী জানান, তাঁর বক্তব্য অনুযায়ী গত ২০ জুলাই সকালে তার পুত্রবধূ সুমাইয়া খাতুন তাদের বাড়িতে আসেন। দুপুর দেড়টার দিকে ফারজানার চাচীসহ কয়েকজন মুঠোফোনে জিজ্ঞেস করেন যে, ফারজানা তার কাছে আছে কিনা! তার উত্তর না জানানোর কারণে তাকে বাড়িতে ফিরে আসতে বলা হয়।

কলুরমেদে গ্রামের নাছিমা খাতুন জানান, ফারজানাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পেয়ে সুমাইয়া তাকে জানিয়েছে। তিনিও তখন সুমাইয়ার সাথে তাদের বাড়িতে চলে আসেন। ওই সময় হামিদুলসহ কয়েকজন সুমাইয়ার কাছে ফারজানা সম্পর্কে জানতে চাইলে সে জানায়, কিছু জানে না। কিছুক্ষণ পরে সুমাইয়ার বাবা শেখ আব্দুল লতিফ তাঁর কাছে আসায় তারা দুইজন কথা বলে বাড়িতে ফিরে আসেন।

আরও পড়ুন: বরিশালে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই শিশুসহ ৪ জন আটক, উদ্ধার এক ভরি স্বর্ণের রুলি

নাছিমা খাতুন আরো জানান, ফারজানাকে কোথাও খুঁজে পাওয়ায় সুমাইয়ার উপর চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে বিকেল ৫টার দিকে পুলিশের কাছে সুমাইয়ার লাশ নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়ে। ওই সময় একটি মহল উত্তর দিকের ঘরে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও স্থানীয় কয়েকজন সুমাইয়ার কাছে চাবি না নিয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় লক বিহীন পিছনের জানালা খোলা ছিল। পরবর্তীতে সোয়া ছয়টার দিকে আবারো ঘরে প্রবেশ করে কয়েকজন ওয়ালসোকেচে ফারজানার হাত ও পা বাঁধা লাশ উদ্ধার করে। সুমাইয়া যে কিছু জানে না বলার পরও, কিছু বুঝে ওঠার আগেই তাকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে উঠানে ফেলে দেয়া হয়, এবং পুলিশের সামনেই তাকে ইট দিয়ে থেঁতলে মৃত ভেবে ফেলে রাখে হামিদুল মোড়ল, একই গ্রামের মাসুম, হুসাইন খান, পানি বিক্রেতা তৌফিকসহ কয়েকজন। পরিস্থিতি আকস্মিকভাবে অবনতির দিকে যাচ্ছিল বুঝতে পেরে সুমাইয়াকে চিকিৎসার ব্যবস্থা না করে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায় এবং ইন্দ্রনগর মোড়ে অবস্থান নেয়। রাত প্রায় ৯টার দিকে পুলিশ এসে ফারজানা ও সুমাইয়ার লাশ নিয়ে চলে যায়। একজোড়া দুই আনা সোনার দুল নিতে ফারাজানাকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে সুমাইয়া হত্যা করেছে বলে হত্যা করার পর প্রচার করা হয়। সেখান থেকে সুমাইয়ের ফোনও নিয়ে নেয়া হয়। নতুন করে হামলা হতে পারে এমন আশঙ্কায় ময়নাতদন্তের একদিন পরে গভীর রাতে কলুরমেদে গ্রামে সুমাইয়ার লাশ দাফন করা হয়। আবারো হামলা হতে পারে এমন আশঙ্কায় তাঁরা হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করতে পারছেন না। এক প্রভাবশালী জনপ্রতিনিধির চাপও রয়েছে।

নাছিমা খাতুন অভিযোগ করে বলেন, ফারজানার কানের দুল দুটি এবং সুমাইয়ার মোবাইল ফোন কোথায় এটি তিনি জানতে চান। পুরানো বিরোধের কারণে প্রতিশোধ নিতে এবং মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে ঘটনার স্থলে না থেকেও ফারজানা হত্যা মামলায় তার ছেলে আব্দুল্লাহ আল মামুনকে আসামী করেছে হামিদ মোড়ল। এমনকি নিজে সুমাইয়া হত্যা মামলার দায় থেকে বাঁচতে ফারজানা হত্যা মামলার প্রধান সাক্ষী হয়ে উঠেছেন। সুমাইয়া হত্যার বিষয়ে তারা দ্রুত মামলা করার সদিচ্ছা প্রকাশ করেছে বলেও জানান এ প্রতিবেদককে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুমাইয়ার ঘরে আসবাবপত্র দিয়ে ট্রান্সফার করা ছিল। তবে যে ঘর থেকে ফারজানার লাশ উদ্ধার করা হয়েছে, ওই ঘরের পিছনের জানালার পাল্লা মজবুত করে লাগানো ছিল না। তাছাড়া সুমাইয়ার ভাসুরের ছেলে মোস্তাক (২৩) ২০ জুলাই দুপুরের পর থেকে এখনও এলাকায় দেখা যাচ্ছে না। তাছাড়া ফারজানা ইউনিফর্ম পরে স্কুলে এলেও লাশ উদ্ধারের সময় তার পরিহিত পাজামা অন্য রংয়ের ছিল। ইউনিফর্মের পায়জামা দিয়ে তার পা বাঁধা ছিল। আশঙ্কা করা হচ্ছে স্কুল থেকে সুমাইয়ার বাড়িতে আসা ফারজানাকে ধর্ষণ করে হত্যা করার পর পিছনের জানালা দিয়ে ঢুকে হাত ও পা বাঁধা অবস্থায় ওয়ালসোকেচের মধ্যে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে মোস্তাকসহ কয়েকজন জড়িত থাকতে পারে। কারণ ৯ বছরের একটি মেয়েকে টেনে নিয়ে একাকি ওয়ালসোকেচের মধ্যে রাখা প্রায় অসম্ভব। আর সুমাইয়া দুলের লোভে ফারজানাকে হাত ও পা বেঁধে হত্যা করে ওয়ালসোকেচের মধ্যে রাখলে তাকে মোবাইল ফোনের মাধ্যমে ডাকার পর সে বাড়িতে আসতো? তাছাড়া তার কাছে চাবি থাকার পরও তা না নিয়ে তালা ভাঙা হলো কেন? মোস্তাকের অবস্থান সম্পর্কে পরিবার নিশ্চুপ কেন? গত বৃহষ্পতিবার জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ ফারাজানার বাড়িতে গেলে হামিদ মোড়ল কেন বললেন স্যার, গণপিটুনিতে মারা গেছে সুমাইয়া।

এ ব্যাপারে যেন কাউকে হয়রানি না করা হয় এই বিষয়ে তারা আরো জানান, স্থানীয় প্রভাবশালী জনপ্রতিনিধির ইচ্ছার গুরুত্ব না দিয়ে স্বাধীনভাবে কাজ করলে পুলিশ এই দুটি হত্যাকাণ্ডের ক্লু দ্রুত উদ্ধার করতে পারবে। ক্ষতিগ্রস্তরা ন্যয় বিচার পেতে সক্ষম হবে।

আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়

এ ব্যাপারে হামিদুল মোড়লের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এদিকে, ফারজানাকে ময়নাতদন্তকারি চিকিৎসক সাতক্ষীরা সদর হাসপাতালের মাহাফুজুর রহমান প্রতিদবেদন দেওয়ার আগে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন। কালিগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমাণ্ড আবেদন জানিয়েছে। জব্দ তালিকায় ফারজানার স্কুল ইউনিফর্মের পাজামা রয়েছে কিনা বা অন্য কিছু তা বলতে পারেননি। জব্দ তালিকা ও সুরতহাল প্রতিবেদন উপপরিদর্শক সাব্বির হোসেন প্রস্তুত করেছে বলে তিনি জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম জানান, সুমাইয়া হত্যার ঘটনায় শনিবার বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে শনিবার সন্ধ্যায় মামলা হতে পারে। যদি নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করা হয়, তবে পুলিশ বাদি হয়ে মামলা করবে। কিন্তু দুটি হত্যার ব্যাপারে ন্যয়বিচারের স্বার্থে তারা যথাযথ তদন্ত করছে।

আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তরুণদের উদ্দেশে কেজরিওয়ালের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ এম


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তরুণদের উদ্দেশে কেজরিওয়ালের বার্তা

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল দেশটির তরুণদের অভিনন্দন জানিয়েছেন।

শনিবার (২৫ জুলাই) এক ভিডিওবার্তায় কেজরিওয়াল বলেন, "আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের দেশের জেন-জিদের অনেক অভিনন্দন। এটি অত্যন্ত আনন্দের বিষয়। আপনাদের সংগ্রাম সফল হয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে।"

তিনি আরও বলেন, "এটি আমাদের গণতন্ত্রের একটি বড় বিজয়। দেশের মানুষের গণতন্ত্রের উপর থেকে আস্থা উঠছিল। মানুষের মনে হচ্ছিল, সরকার জনগণের কথা শোনে না। জনগণ সরকারের সামনে চিৎকার করে, অনুরোধ করে, হাতজোড় করে, এমনকি পায়ে ধরেও আবেদন জানায়, তবুও সরকার কথা শোনে না।"

কেজরিওয়াল বললেন, "এত বড় আন্দোলনের পর শেষ পর্যন্ত সরকারের অহংকার নত হয়েছে। জনগণের সামনে সরকারকে মাথা নত করতে হয়েছে। এটি গণতন্ত্রের বড় বিজয়।"

এ সময় তিনি সরকারের উদ্দেশে জানান, "এখন সরকারের বোঝা উচিত যে, জনগণের কথা শুনতে হবে। এটাই গণতন্ত্র। গণতান্ত্রিক ব্যবস্থা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্য।"

তিনি আশা প্রকাশ করে বলেন, "সরকার নিট (NEET) পরীক্ষার পুরো ব্যবস্থাকে সংস্কার করবে, যাতে আগামী বছর থেকে আর প্রশ্নফাঁস না হয়। এই দেশের কোনো শিক্ষার্থীকে আর আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে না হয়।"

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে কেন্দ্রীয় সরকারের তৃতীয় দফার আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ এম


কাস্পিয়ান সাগরে বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা, নিন্দা জানাল ইরান

কাস্পিয়ান সাগরে এক ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে শত্রুতাপূর্ণ এবং অযৌক্তিক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছে।

শনিবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার ফলে জাহাজে বিস্ফোরণ ঘটে। এর ফলে একজন নাবিক নিহত হয় এবং আরও একজন আহত হন।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রধান নিজেই এই হামলার দায় স্বীকার করেছেন, যা ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউক্রেনের অযৌক্তিক এবং বৈরী নীতির ধারাবাহিকতার একটি স্পষ্ট প্রমাণ।

তেহরান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এ ধরনের হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে একজনের মৃত্যু, অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:৫৪ এম


বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধে একজনের মৃত্যু, অভিযুক্ত আটক

রাজশাহীর বাঘায় জমি বন্ধকের টাকা নিয়ে বিরোধের জের ধরে শাহার উদ্দিন ঝুন্টু (৫২) নামের একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনা শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নিশ্চিন্তিপুর গ্রামে ঘটে। শাহার উদ্দিন ঝুন্টু মৃত মোজাহার হোসেনের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত আবুল কালাম (৫০)কে আটক করা হয়েছে। আবুল কালাম একই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানায়, জমি বন্ধকের টাকা লেনদেনে কেন্দ্র করে শাহার উদ্দিন ঝুন্টু ও আবুল কালামের মধ্যে বাকবিতন্ডা হয়। এই সময় আবুল কালামের আক্রমণে শাহার উদ্দিন ঝুন্টু গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন বোমাবর্ষণের ভিডিওতে নিজের গান, ক্ষোভ প্রকাশ করলেন গায়িকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:০১ এম


মার্কিন বোমাবর্ষণের ভিডিওতে নিজের গান, ক্ষোভ প্রকাশ করলেন গায়িকা

মার্কিন সামরিক বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের ভিডিওতে নিজের তৈরি কালজয়ী গান ব্যবহারের ঘটনায় পপ তারকা কেটি পেরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন হোয়াইট হাউসের ওপর তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। কেটি পেরি বলেন, এ ঘটনায় আমি অত্যন্ত স্তম্ভিত এবং মারাত্মকভাবে ক্ষুব্ধ।

গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচারিত হয়, যেখানে ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত কেটি পেরির জনপ্রিয় গান ‘ফায়ারওয়ার্ক’ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়। এই ভিডিওতে সামরিক হামলার নানা দৃশ্য ফুটিয়ে তোলা হয় এবং গানটির ‘বুম, বুম, বুম’ অংশ সঙ্গে বিস্ফোরণের দৃশ্যগুলিকে মিলিয়ে দেওয়া হয়। নিচে ক্যাপশনে লেখা হয়, ‘ইরানকে সতর্ক করা হয়েছে।’

কোনো প্রকার অনুমতি না নিয়ে এবং গানের আসল চেতনাকে ক্ষুণ্ণ করে সংঘাত ছড়ানোর কাজে এটি ব্যবহার করার প্রতিবাদে আন্তর্জাতিক এই পপ তারকা নিজের চরম আপত্তির কথা সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শনিবার সকালে প্রকাশিত এক আবেগঘন বার্তায় কেটি পেরি লিখেছেন, হোয়াইট হাউসের টিকটক অ্যাকাউন্টে সামরিক হামলার ভিডিওর সঙ্গে ব্যাকগ্রাউন্ড ট্র্যাক হিসেবে ‘ফায়ারওয়ার্ক’ গানটি ব্যবহার হতে দেখে আমি অত্যন্ত স্তম্ভিত এবং মারাত্মকভাবে ক্ষুব্ধ। আমি এই ব্যবহারের কোনো অনুমতি দিইনি, আমার কাছে অনুমতি চাওয়াও হয়নি এবং আমি কোনোভাবেই এই কর্মকাণ্ডকে সমর্থন করি না।

নিজের সৃষ্টির উদ্দেশ্য ও তা কীভাবে অপব্যবহার করা হয়েছে তা তুলে ধরে কেটি পেরি আরও যোগ করেন, মানুষ যখন তাদের জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার সময়ের মধ্য দিয়ে যায়, তখন তাদের মনের ভেতরের শক্তি, নিরাময় এবং আশার সংগীত হিসেবে আমি এই গানটি লিখেছিলাম। স্ব-মর্যাদা ও অনুপ্রেরণামূলক একটি বার্তাকে ধ্বংস ও সহিংসতার জন্য এভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করা আমার গানের মূল চেতনার পুরোপুরি লঙ্ঘন। আমার সংগীত মানুষকে একে অপরের কাছাকাছি আনার জন্য, যুদ্ধ ও ধ্বংসলীলার উদযাপন করার জন্য নয়।

হোয়াইট হাউসের এই বিতর্কিত পোস্টটি এমন এক সময়ে সামনে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইরানের সঙ্গে একদিকে দীর্ঘ কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নিয়মিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র, সামুদ্রিক ঘাঁটি এবং পারমাণবিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন যে ওয়াশিংটন এই মুহূর্তে পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়ে তৈরি হলেও চূড়ান্ত পদক্ষেপ নিতে কোনো তাড়াহুড়ো করছে না, তবুও অঞ্চলটিতে মার্কিন বাহিনীর পূর্ণ উপস্থিতি বজায় রয়েছে। এমন এক যুদ্ধংদেহী রাজনৈতিক পরিস্থিতিতে হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক মাধ্যমে পপ গান ব্যবহার করে এমন আক্রমণাত্মক প্রচারণার বিষয়টি সর্বস্তরে আলোচনার জন্ম দিয়েছে।

রাজনীতি ও নির্বাচনী প্রচরণায় শিল্পীদের অনুমতি ছাড়া গান ব্যবহারের কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ানোর ঘটনা কেটি পেরির ক্ষেত্রে প্রথম নয়। এর আগে গত জুন মাসেই মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্তৃক সাধারণ মানুষকে গ্রেফতার ও হাতকড়া পরানোর দৃশ্য-সংবলিত একটি টিকটক ভিডিওতে ২০২৪ সালের ‘বাই’ গানটি ব্যবহার করায় হোয়াইট হাউসের তীব্র সমালোচনা করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আরিয়ানা গ্রান্দে। এ ছাড়াও সাবরিনা কার্পেন্টার, অলভিয়া রড্রিগো, সেলিন ডিওন, নীল ইয়ং এবং দ্য রোলিং স্টোনসের মতো বিশ্বখ্যাত সংগীতশিল্পীরাও বারবার ট্রাম্পের রাজনৈতিক সভা ও ভিডিওতে তাদের অমতে গান ব্যবহারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আইনি ও নৈতিক দিক তুলে ধরে কড়া সমালোচনা করেছেন।

সূত্র: ভ্যারাইটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%