ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন ব্রিটিশ হাইকমিশনের


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন ব্রিটিশ হাইকমিশনের

ঢাকার ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাজ্য মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে, যাতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও সুদৃঢ় হয়।

আরও পড়ুন: কম্বোডিয়ায় আটকেপড়া ১৮০০ বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দ্রুত ফিরিয়ে আনার দাবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়েছেন। জানা গেছে, ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ ৮৮ ভোট পেয়ে রয়েছেন এবং ভোট প্রদানে বিরত ছিলেন ছয়জন সংসদ সদস্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রা-ষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


নতুন রা-ষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়

 

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণ করবেন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল (অব.) অলি আহমদকে ১৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ভোট প্রদানে বিরত ছিলেন ছয় সংসদ সদস্য।

এর আগে বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শপথ অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে জানান।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

উল্লেখযোগ্য যে, দীর্ঘ ৩৫ বছর পর দেশে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সফলভাবে সম্পন্ন হলো। এর আগে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী থাকায় ভোটগ্রহণের প্রয়োজন পড়েনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ের সড়কে মিষ্টি বিতরণ-উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


রাষ্ট্রপতি মির্জা ফখরুল: ঠাকুরগাঁওয়ের সড়কে মিষ্টি বিতরণ-উল্লাস

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগী নির্বাচিত হওয়ার ফলে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস বইছে। সেখানে চলছে মিষ্টির বিতরণ।

আজ বৃহস্পতিবার নির্বাচনের ফল ঘোষণার পরপরই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং উল্লাসে ভাসেন। শহরের বিভিন্ন স্থানে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবময় পরিবেশ দেখা যায়।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে এসে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলামের নির্বাচিত হওয়াকে নিজেদের জন্য গর্বের বিষয় বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের সব স্তরের মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানিয়েছে যে দুই দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


নতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানিয়েছে যে দুই দেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সিএসির ফলাফল ঘোষণার পরপরই দেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়ে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস।

চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় বলা হয়, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহামান্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।" বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে চীন অত্যন্ত গুরুত্ব দেয়। নতুন যুগে অভিন্ন ভবিষ্যৎমুখী চীন-বাংলাদেশ সম্প্রদায় যৌথভাবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত বেইজিং। দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও চীন এবং উভয় দেশের জনগণ আরও বেশি সুফল লাভ করবে।

অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশন বলেছে, "বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।" এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন। সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোটার ৩৪৯ জন। মুদ্রিত মোট ব্যালট পেপারের সংখ্যা ৩৪৯টি। এর মধ্যে ব্যবহৃত ব্যালট পেপারের সংখ্যা ৩৪৩টি। ৬টি অব্যবহৃত রয়েছে। ৩৪৩টি বৈধ ব্যালট পেপারের মধ্যে কিছু ভুলত্রুটি হওয়ায় বিধি অনুযায়ী ৪টি ব্যালট পেপার রিপ্লেস করা হয়েছে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, বৈধ ব্যালট পেপারের মধ্যে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, আগামীকাল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৯ দিনে প্রবাসী আয় ২০৩ কোটি ১০ লাখ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


১৯ দিনে প্রবাসী আয় ২০৩ কোটি ১০ লাখ ডলার

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : চলতি অর্থবছরের ২০২৬-২৭-এর আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ (২.০৩১ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। আগের বছরের একই সময়ে দেশে এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ (১.৫৭৩ বিলিয়ন) মার্কিন ডলার। সেই অনুযায়ী এইবার ২৯ দশমিক ১০ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট একদিনেই প্রবাসীরা ৬ কোটি ৪০ লাখ (৬৪ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

এদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে ৪৮৯ কোটি (৪.৮৯০ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৪০৫ কোটি ১০ লাখ (৪.০৫১ বিলিয়ন) মার্কিন ডলার। ফলে অর্থবছরের এই সময় পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে ২০.৭ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%