০২:২৭ পি.এম
বাংলাদেশ থেকে রাশিয়ায় উচ্চবেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানবপাচারের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানিয়েছে, তারা এমন প্রতারণার শিকার ৩০ বাংলাদেশির তথ্য সংগ্রহ করেছে। তাদের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানা গেছে, যুদ্ধক্ষেত্রে ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।
আরও পড়ুন: আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, ৩৩,৮৫১টি মণ্ডপে উদযাপন
এ ঘটনায় মূল মাস্টারমাইন্ড মিজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে। অন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু তাহের লিন্টু।
রাশিয়ায় নেওয়ার পর তাদের ২০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় বলেও তথ্য পাওয়া গেছে এসআরবির পক্ষ থেকে।
মর্মান্তিক এই ঘটনার ব্রিফিংয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসআরবির এই সদস্য। তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন, যেন কেউ আর এমন ফাদে না পড়ে।
আরও পড়ুন: আসিফ মাহমুদসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করছে দুদক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন