বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং
১০:২১ পি.এম
ধামরাই উপজেলায় অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। ঢাকা জেলার মধ্যে ধামরাই উপজেলায় সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে। চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘‘প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। অন্যান্য সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।’’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে করতে হবে ভূমিকা। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তাবায়নের সারথী হিসেবে তরুণ প্রজন্মকে দেশ গড়ার কাজে এগিয়ে এসে বেশি করে গাছ লাগাতে হবে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসন প্রতিনিধি ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের পর উপজেলার ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়, উপজেলা চত্তরে বৃক্ষরোপণ করা হয়, ১৬ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের হুইলচেয়ার দেওয়া হয়। আব্দুস সুবাহান মডেল হাই স্কুলের ৭০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং বেদে পল্লীতে টিন, নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। একই সঙ্গে আহত মার্কিন সেনার সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) ডেটাবেস হালানাগাদে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে দেখা যায়, নতুন করে আরো ৫০ জনের বেশি সেনার আহত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে।
ডিফেন্স ক্যাজুয়াল্টি অ্যানালাইসিস সিস্টেমের (ডিসিএএস) ‘ওভারসিজ অপারেশনস’ এবং ‘অপারেশন এপিক ফিউরির’ হিসাব একত্রিত করলে দেখা যায়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন।
গত মাসে প্রতিরক্ষা দপ্তর ডিসিএএস-এ ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন একটি ক্যাটাগরি যুক্ত করে। সেখানে মূলত গত ৭ জুলাই থেকে নিহত ও আহত সেনাদের হিসাব রাখা হচ্ছে।
তবে পেন্টাগন এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি, কিংবা ঠিক কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে তা সুনির্দিষ্ট করেনি।
এদিকে, ইরানের লাগাতার হামলার পরও ডিসিএএস-এ হতাহতের সংখ্যা কমে যাওয়ার ঘটনায় গণমাধ্যম ও আইনপ্রণেতাদের ব্যাপক তোপের মুখে পড়েছিল পেন্টাগন। এই প্রেক্ষাপটে বুধবার ডেটাবেসে হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করা হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিরিয়ায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর সমালোচনা করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। তিনি এই হামলাকে ‘উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে তুর্কির সঙ্গে ইসরাইল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোলান বলেন, ‘রাজনৈতিক স্বার্থে’ সামরিক শক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘চরমপন্থী ও অবিশ্বস্ত ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন।
গোলান আরও বলেন, নেতানিয়াহু ‘ইসরাইলের প্রতি আস্থা ক্ষয় করছেন’। তার মতে, এ ধরনের নেতৃত্ব প্রয়োজন যারা নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তি ব্যবহার করবে এবং রাজনৈতিক টিকে থাকার জন্য ‘আরেকটি যুদ্ধ’ তৈরি করবে না।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) সিরিয়ার ইদলিব প্রদেশের আবু আল-দুহুর সামরিক বিমানঘাঁটিতে আটটি বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলায় বিমানঘাঁটির রানওয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় সিরিয়া এবং অন্যান্য আরব দেশসহ জর্ডান, যুক্তরাষ্ট্র ও তুরস্ক তীব্র নিন্দা জানায়।
আঙ্কারা সিরিয়ায় নিজেদের সামরিক ও কূটনৈতিক ভূমিকার পক্ষে অবস্থান নিলেও ইসরাইল সেখানে তুরস্কের সম্ভাব্য সামরিক উপস্থিতিকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। হামলার পর দুই দেশের মধ্যে সিরিয়াকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।
হামলা চালানোর পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, দামেস্ক ওই ঘাঁটিতে তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। তিনি জানান, ইসরাইল বারবার সতর্ক করেছিল যে, এমন পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। তবে সিরিয়া ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে।
জবাবে তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদপ্তর গত বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে জানায়, সিরিয়ার ওই সামরিক বিমানবন্দরে হামলার বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া ব্যাখ্যা একটি ভিত্তিহীন ধারণা।
বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় যে অভিযোগগুলো সামনে এনেছে, সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নেই। এসব অভিযোগ সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে লক্ষ্য করে চালানো ইসরাইলের বেআইনি বিমান হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা।’
তুরস্কের দাবি, ইসরাইলের এমন বক্তব্যের পেছনে রয়েছে নেতানিয়াহুর আঞ্চলিক ‘সম্প্রসারণবাদী ও অস্থিতিশীলতামূলক নীতি’ অব্যাহত রাখার চেষ্টা। দেশটিতে নির্বাচনের সামনে এসে এসব পদক্ষেপ আরও জোরদার করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আঙ্কারা।
তুরস্ক বলেছে, তারা মধ্যপ্রাচ্যে ‘টেকসই শান্তি প্রতিষ্ঠার’ পক্ষে। তবে এ জন্য নেতানিয়াহুকে আগ্রাসী নীতি পরিত্যাগ করে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে।
আঙ্কারার যোগাযোগ অধিদপ্তর আরও জানায়, সিরিয়ার সরকারের সঙ্গে বৈধ ও দায়িত্বশীল ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখবে তুরস্ক। একই সঙ্গে সিরিয়াকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে তারা ‘কখনোই অনুমতি দেবে না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কালিগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শেখ আব্দুল আজিজকে সভাপতি, তরিকুল ইসলাম তুফানকে সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম রবিকে সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। সাতক্ষীরা জেলা সাইবার দল ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করেছে। ২০ আগস্ট সাতক্ষীরা জেলা সাইবার দলের সভাপতি এসআই আশা, সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের স্বাক্ষরিত এই কমিটিতে যাদের নাম প্রকাশ হয়েছে, তাদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মামুন হোসেন, সহ-সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি জাফর ইকবাল বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আল মামুন, যুদ্ধ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক শেখ আজমল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, মতিউর রহমান মতিন, দপ্তর সম্পাদক জিএম সবুজ আহমেদ এবং প্রচার সম্পাদক মোঃ ফেরদৌস অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষত্ব হল, বারবার কারা বরণকারী নির্যাতিত নেতা এবং নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজকে সভাপতি নির্বাচিত করায় কালিগঞ্জ উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং উপজেলা ছাত্রদল সহ সকল ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোর, ২০ আগস্ট, ২০২৬ : জেলা ভারতে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে ১২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকার মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করার কাজ সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল একত্রে এই অভিযান পরিচালনা করেছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মাদ সাইফুল আলম খান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, জব্দকৃত মালামালের মধ্যে ৮১টি শাড়ি, পাঁচটি শাল চাদর, দেড় কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮ হাজার চারটি ওষুধ, ৮৪০টি চকলেট এবং ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী অন্তর্ভুক্ত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ