ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

৩০ অক্টোবর ঢাকায় অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ


৩০ অক্টোবর ঢাকায় অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্যচুক্তি বাতিলের পাশাপাশি চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করার এবং দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করার দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় সমাবেশের আয়োজন করবে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

এই কর্মসূচি ঘোষণা করা হয় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিপিবি কার্যালয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময়সভার পর। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এ সমাবেশে সাম্রাজ্যবাদবিরোধী গান, কবিতা ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে বলে জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের কেন্দ্রীয় নেতা এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। সভায় জোট ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

সভায় নেতারা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের করা বাণিজ্যচুক্তি বর্তমান নির্বাচিত সরকারের বাস্তবায়নের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, এই চুক্তিটি জাতীয় স্বার্থের পরিপন্থী। একই সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগ এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি করার পরিকল্পনা বন্ধ করতে হবে।

নেতারা আরও বলেন, দেশে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট বিদ্যমান। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে এসব সংকট সমাধানে গুরুত্ব না দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভা থেকে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্যচুক্তি বাতিল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ এবং ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করার দাবি জানানো হয়।

সভায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষে সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য বেলাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, বাসদ (মাহবুব)-এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ভূঁইয়া, সিপিবি নেতা রাগিব আহসান মুন্না ও ত্রিদিব সাহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের পক্ষে আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন, প্রগতি লেখক সংঘের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস, গণসংস্কৃতি কেন্দ্রের উপদেষ্টা জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস, সংগঠক রঘু অভিজিৎ রায় এবং সমাজ চিন্তা ফোরামের আহ্বায়ক কামাল হোসেন বাদল সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান মন্তব্য করেছেন যে, জামায়াতের মতো মোনাফেক দল সারা পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। তিনি বলেন, "সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়।" তিনি সকলকে সাবধান থাকার আহ্বান জানান।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নাশকতা, নৈরাজ্য এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য।

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আরও বলেন, "বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি, ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে।" তিনি উল্লেখ করেন, "আমাদের কিছু ভুল যে হয় নাই দুই বছরে তা না। আমরা দুই বছর কিছু ভুল করেছি, মনে মনে তওবা করেন।" তিনি বলেন, "তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না।" তিনি বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সকলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু প্রমুখ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে জড়ো হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক নাসিম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


সিরাজগঞ্জে রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ যুবক নাসিম গ্রেপ্তার

সিরাজগঞ্জের সীমান্তবাজার এলাকা থেকে রিভলবার ও তিন রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ।

গ্রেপ্তার হওয়া নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার রাতে সিরাজগঞ্জ ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী সীমান্তবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছিল। রাত ১টার দিকে পুলিশ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয়, যেখানে দুই আরোহী ছিল। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা এক আরোহী দ্রুত লাফ দিয়ে পালিয়ে যায়।

পরে মোটরসাইকেল চালক নাসিম হোসেনকে আটক করা হয় এবং তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তার কোমরে থাকা একটি রিভলবার ও ম্যাগাজিনে লোড করা তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানিয়েছেন, এ ঘটনায় কাজিপুর থানায় একটি মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান ও কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিষেকের সঙ্গে মতের অমিল নিয়ে অমিতাভের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


অভিষেকের সঙ্গে মতের অমিল নিয়ে অমিতাভের মন্তব্য

অমিতাভ বচ্চন মনে করেন, ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে সব বিষয়ে মতের মিল থাকা সম্ভব নয়। তবে, মতের অমিল থাকা সত্ত্বেও বাবা ও ছেলের সম্পর্কের গন্তব্য একই হতে পারে বলেও তার বিশ্বাস। সম্প্রতি তিনি নিজের ব্লগে অভিষেকের সঙ্গে সম্পর্ক এবং প্রজন্মের পার্থক্য নিয়ে কিছু চিন্তা প্রকাশ করেছেন।

অমিতাভের মতে, বাবা ও ছেলের চিন্তাভাবনা আলাদা হওয়া স্বাভাবিক। তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে এবং নিজেদের পথও আলাদা হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তারা একই লক্ষ্যের দিকে এগোতে পারে।

লেখায় বাবা-ছেলের সম্পর্কের একটি চিত্র তুলে ধরেছেন অমিতাভ। তিনি উল্লেখ করেন, বাবা ও ছেলে একই মঞ্চে পাশাপাশি থাকতে পারেন, অথচ তাদের মতামত ভিন্ন হতে পারে। তবুও, তাদের গন্তব্য এক থাকতে পারে।

অমিতাভের এই বক্তব্য নতুন প্রজন্মের প্রতি সম্মান প্রদর্শন করে। তার মতে, বাবা-মায়ের সঙ্গে সন্তানের সব বিষয়ে একমত হওয়া জরুরি নয়। বরং, সন্তানকে নিজের মতো করে ভাবতে এবং নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত—এটি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ব্লগে অমিতাভ আরও লেখেন, প্রত্যেক মানুষ নিজের মতো করে পথ খুঁজে নিলেও শেষ পর্যন্ত এমন একটি গন্তব্যের দিকে এগোনো উচিত, যা সবার জন্য কল্যাণকর। তিনি ভালোবাসা, সম্মান এবং একে অপরের শুভকামনাকে এই সম্পর্কের মূল ভিত্তি হিসেবে তুলে ধরেছেন।

বর্তমানে অমিতাভ ‘কৌন বানেগা ক্রোড়পতি’র ১৮তম মৌসুমের সঞ্চালনা করছেন। অভিনয়ে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। সর্বশেষ তিনি রজনীকান্তের সঙ্গে ‘ভেট্টাইয়ান’ সিনেমায় অভিনয় করেছেন। সামনে নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়েলে অশ্বত্থামা চরিত্রে ফিরবেন তিনি।

অন্যদিকে, অভিষেক বচ্চনকে সর্বশেষ দেখা গেছে রীতেশ দেশমুখ পরিচালিত ‘রাজা শিবাজি’ সিনেমায়।

সূত্র : এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক শফি উল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক শফি উল্লাহ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার নিয়োগ পেয়েছেন। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে পরিচিত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছরের জন্য সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম নিয়োগ পেয়েছিলেন।

তবে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ এবং পদত্যাগের দাবিতে গত তিন সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%