০৫:২৮ পি.এম
কঙ্গনা রানাউত অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কুইন ২’ এখন আইনগত জটিলতায় পড়েছে। ছবিটির শুটিং শেষ হওয়ার পর, ‘কুইন’-এর মূল প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যান্টম স্টুডিওস ছবিটির বিরুদ্ধে ২৫০ কোটি রুপির মামলা দায়ের করেছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফ্যান্টম স্টুডিওস ‘কুইন’-এর মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ এনে জিওস্টারের বিরুদ্ধে আদালতে মামলা করেছে।
সংস্থাটির দাবি, ‘কুইন’-এর সিক্যুয়াল নির্মাণের ক্ষেত্রে তাদের অনুমতি ছাড়া কাজ করা হয়েছে, যা কপিরাইট ও মালিকানার শর্তের পরিপন্থী।
আরও পড়ুন: শাহরুখের ছবিতে কাজ করতে না পেরে আজও আক্ষেপ নেহার
ফ্যান্টম স্টুডিওসের ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আদালতের শরণাপন্ন হওয়ার আগে জিওস্টার এবং পরিচালক বিকাশ বহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছিল এবং আপত্তির বিষয়টি জানানো হয়।
এমনকি প্রতিষ্ঠানটি আইনি নোটিশও পাঠিয়েছিল।
তবে এই আপত্তির বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায়, প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের শুরুতে ‘কুইন ২’-এর শুটিং শুরু হয় এবং সম্প্রতি সিনেমাটির দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
ফ্যান্টমের দাবি, সিনেমাটির নির্মাণের অগ্রগতির বিষয়েও তারা অবগত ছিল।
তাদের অভিযোগ, অনুমতি ছাড়া কাজ এগোনোর কারণে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘কুইন’টি সমালোচক ও দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করে। কঙ্গনা রানাউত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান পান। ছবিটি মোট দুটি জাতীয় পুরস্কার জিতেছিল।
‘কুইন’-এর প্রযোজনায় ছিল ভায়াকম১৮ মোশন পিকচার্স ও ফ্যান্টম ফিল্মস।
আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার
২০১৮ সালে ফ্যান্টম ফিল্মসের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং পরে ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে প্রতিষ্ঠানটি নতুনভাবে যাত্রা শুরু করে।
তাদের দাবি, ‘কুইন’-এর মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা এখনো তাদের কাছেই রয়েছে। তাই সিক্যুয়াল নির্মাণের আগে তাদের অনুমতি নেওয়া ছিল বাধ্যতামূলক।
জানা যায়, বিষয়টি আদালতে যাওয়ার আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার একাধিক চেষ্টা হয়েছিল।
তবে আলোচনায় সমাধান না আসায়, ফ্যান্টম স্টুডিওস আইনি লড়াইয়ের পথই চুড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বেছে নিয়েছে।
আরও পড়ুন: প্রকাশ রাজের শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা, সিইসি অপসারণের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন