ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, আমি জোর-জবরদস্তি করে কিছুই করিনি: কাফি

কন্টেন্ট ক্রিয়েটর এনসিপির নেতা কাফির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


কন্টেন্ট ক্রিয়েটর এনসিপির নেতা কাফির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় কন্টেন্ট ক্রিয়েটর ও এনসিপির কেন্দ্রীয় নেতা নুরুজ্জামান কাফি জমি দখল করে চলাচলের জন্য একটি পথ নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের জমি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তোলপাড় চলছে। প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম দাবি করেছেন, অন্তত সাতদিন আগে রাতের আধারে কাফি ওই চলাচলের পথটি নির্মাণ করেছেন। উল্লেখ্য, কাফির পেছনে নিজের জমি রয়েছে বলে জানা গেছে এবং শোনা যাচ্ছে, সে নাকি ছয় শতক জমি বায়না করেছে। এই ঘটনার ফলে বিদ্যালয়ের জমি নিয়ে স্থানীয় সালাহউদ্দিন নয়ন পাহলোয়ানদের সঙ্গে বিদ্যালয়ের একটি মামলা চলমান রয়েছে। বিদ্যালয়ের কর্তৃপক্ষ দাবি করছে, জমি দখল বা শ্রেণি পরিবর্তন করা সঠিক নয়। একদিন আগে বৃহস্পতিবার কাফি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দিনের বেলা চলাচলের জন্য ওই পথটি করেছেন এবং কোন অন্যায় করেননি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। কাফি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মো. হাবিবুর রহমানের ছেলে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক হিসেবে ব্যাপক আলোচিত ছিলেন এবং পরে ২০২৬ সালের এপ্রিলে ঢাকায় আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য বলে জানা গেছে। খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবদুর রহিম জানিয়েছেন, বিদ্যালয়ের নিজস্ব মালিকানাধীন ২১ একর ৭৬ শতক জমি ভোগদখলে রয়েছে। যার মৌজা রজপাড়া এবং বিএস খতিয়ান নম্বর-১২। বিদ্যালয়ের খাজনাদি ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে। ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয় এবং তখন বিধি অনুসারে সমস্ত জমি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নামে দলিল হস্তান্তরিত করা হয়। জমির মালিকানা বিরোধ নিয়ে প্রায় ৩০ বছর আগে আব্দুর জব্বার গংদের সঙ্গে মামলা চলমান রয়েছে। বর্তমান সময়ে উচ্চ আদালতে স্থানীয় সালাউদ্দিন নয়ন পাহলোয়ানদের সঙ্গে দীর্ঘকাল ধরে সেই মামলা চলছে। উচ্চ আদালত নয়নদের পক্ষে একটি রায় দিয়েছেন এবং সেই রায় পুনঃর্বিবেচনার জন্য সিভিল রিভিউ পিটিশন (২৪৬/২০২৫) আবেদন করায় সেটা এখনও চলমান আছে। এরই মধ্যে কাফি নয়নদের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনেছেন দাবি করে রাস্তা নির্মাণ করেছেন, যা প্রধান শিক্ষক আব্দুর রহিমের মতে সম্পূর্ণ অবৈধ। তিনি এ বিষয়ে আদালতের নির্দেশনা সংবলিত কাগজপত্র কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবং কলাপাড়া থানায় দাখিল করেছেন। নয়ন পাহলান গণমাধ্যমকে জানিয়েছেন, তার দাদা মোবারক পঞ্চায়েতের সঙ্গে ২৯ একর জমি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে প্রায় ৩০ বছর ধরে মামলা চলমান ছিল। প্রথমে পটুয়াখালী আদালত এবং পরে ২০২৫ সালে হাইকোর্ট থেকে তারা তাঁদের পক্ষে রায় পেয়েছেন। নুরুজ্জামান কাফির জমিতে যাতায়াতের জন্য তাকে ৬ শতক জমি বায়না চুক্তির মাধ্যমে দেওয়া হয়েছে। তারা কোন ভুল করেনি বলে দাবি করে আসছেন। এ বিষয়ে এনসিপি নেতা নুরুজ্জামান কাফি গণমাধ্যমে বলেছেন, আমি ৩০ লাখ টাকায় বিদ্যালয়ের জমির পেছনে একটি জমি কিনেছি এবং সেখানে চলাচলের কোনো পথ নেই। তিনি প্রধান শিক্ষককে বলেছেন, কিন্তু তিনি রাজি হননি। নয়ন পাহলানরা আদালতের রায় পাওয়ার পর মৌখিক বায়নায় তাদের কাছ থেকে ৬ শতক জমি নিয়ে চলাচলের রাস্তা করেছেন। তিনি দাবি করেন, রাতে নয়, দিনে এই পথের জন্য ছোট্ট একটি সড়ক তৈরি করেছেন। পোড়া কয়লা ও বালু এনে তিনি পথটি তৈরি করেছেন। এখানে জোর-জবরদস্তির কিছু নেই বলে মন্তব্য করেছেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিষয়টি বিজ্ঞ আদালতকে অবহিত করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।কন্টেন্ট ক্রিয়েটর এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এমপি বাচ্চু মোল্লার উদ্যোগে

দৌলতপুরের তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


দৌলতপুরের তিনটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন

কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে, দৌলতপুর উপজেলার তারাগুনিয়া, হিসনাপাড়া ও চক দিয়াড় এলাকায় পানি প্রবাহের উদ্দেশ্যে তিনটি ব্রিজ নির্মাণের স্থান পরিদর্শন করা হয় শুক্রবার দুপুরে। এই পরিদর্শনে প্রকল্প পরিচালক বিয়া তোর কুষ্টিয়ার দ্বিতীয় রিভাইসড মোঃ কামরুজ্জামান, বৃহত্তর কুষ্টিয়ার অফিসার ফোরামের সভাপতি সাবেক সচিব মোঃ খবিরুল ইসলাম, এলজিইডি কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ এবং দৌলতপুর উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু উপস্থিত ছিলেন। উক্ত সময়ের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মোঃ আসাদুল্লাহ বাচ্চু জানান, ইতিপূর্বে এসব ব্রিজগুলোর বিষয় ডিজিটাল সম্পন্ন হয়েছে। এ দিকে দৌলতপুরে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুরের চরাঞ্চলের বাসীদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে লক্ষ্য করে চিলমারী, রামকৃষ্ণপুর ইউনিয়নে ভাগজোত ও শুকার ঘাট ব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে তার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তিনি নির্বাচিত হয়ে সংসদে এটি উত্থাপন করেছেন। দৌলতপুরের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০২ এম


আশাশুনিতে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলীর যোগদান

আশাশুনি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি তাঁর প্রথম কর্মদিবসে কাজ করেন। নবাগত জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান মুনির ৪১ তম বিসিএস ক্যাডার হিসাবে চাকুরী লাভ করেন এবং ১৯ মে ২০২৪ সালে সাতক্ষীরা জেলার বলারোয়া উপজেলায় যোগদান করেন।

পিরোজপুর জেলার মটবাড়িয়া উপজেলার বাসিন্দা মুনির কলারোয়ায় সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ৬ জুন আশাশুনিতে বদলী হয়ে যোগদান করেন এবং ছুটিতে ছিলেন। ১৬ জুলাই তিনি ছুটি শেষে আশাশুনিতে প্রথম কর্মদিবসে অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে অফিস পরিচালনা করেন। তিনি জানান যে, সরকারি নিয়ম কানুন মেনে সকলকে সাথে নিয়ে আশাশুনির জন্য নিবেদিত হয়ে কাজ করতে আগ্রহী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও মাছসহ ২ জেলে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০৪ এম


সুন্দরবনে ৪৫০ কেজি কাঁকড়া ও মাছসহ ২ জেলে আটক

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৪৫০ কেজি কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, ৩ টি নৌকা সহ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ। জানা গেছে সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজডিএম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত অন্য ব্যাক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কুষ্টিয়ায় শ্রমিক মজলিসের সমাবেশ

শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১২:০৮ এম


শ্রমিকদের দক্ষ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান

শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বাদ মাগরিব স্থানীয় কুটিপাড়া কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি মোহাম্মদ জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

এছাড়া সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম। অনান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস জেলা সাধারণ সম্পাদক হাফেজ শফিউল ইসলাম এবং মুফতি সাকিব বেলালী। সভাটি পরিচালনা করেন শ্রমিক মজলিস জেলা সাধারণ সম্পাদক মোঃ সোহেল সরোয়ার বকুল।

সমাবেশে বক্তারা উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শ্রমিক সমাজকে সবার আগে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। অধিকার আদায়ের লক্ষ্যে শ্রমিকদের সুসংগঠিত করার কোনো বিকল্প নেই বলে তাঁরা মনে করেন। বক্তাদের বক্তব্য ছিল, শ্রমিক মজলিস সর্বদা মেহনতি মানুষের পাশে থেকে তাদের ভালো কাজের পথ দেখাতে চায়। বক্তারা অকপটভাবে জোর দিয়ে বলেন, শ্রমিকরা যেন তাদের কর্মের পাশাপাশি সমাজে একজন সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন, সেটাই শ্রমিক মজলিসের মূল লক্ষ্য। আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শামসুজ্জামান বাবুল। অনুষ্ঠানের পরিশেষে দেশ, জাতি ও শ্রমিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কুষ্টিয়া শহর শাখার সভাপতি মুফতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ ফারুকী। সমাবেশে স্থানীয় শ্রমিক এবং সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%