ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিয়ামতপুরে ৮ হাজার আমগাছ কাটার অভিযোগ


নিয়ামতপুরে ৮ হাজার আমগাছ কাটার অভিযোগ

প্রকাশ: ২৬ আগস্ট, ২০২৬ ১৭:২৬

নওগাঁর নিয়ামতপুরে ৪৬ বিঘা জমির মধ্যে প্রায় আট হাজার আমগাছের ডাল কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বাগানটির ইজারাদার আমচাষি ইমারত মোল্লা দাবি করেছেন যে, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

আরও পড়ুন: ফেনী শহরে দিনদুপুরে ৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি

এই ঘটনায় ইমারত মোল্লা নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, গত ১০ আগস্ট সকাল ৯টার দিকে উপজেলার গাংগার গ্রামের একটি আমবাগানে এই ঘটনা ঘটে। প্রকাশ্যে আমবাগানে প্রবেশ করে গাছের ডাল কেটে ফেলার ঘটনায় স্থানীয়দের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর গ্রামের ইমারত মোল্লা ২০২৩ সালের জুন মাসে নিয়ামতপুর উপজেলার গাংগার গ্রামের বাবর আলী মেম্বর ও পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের খোরশেদ আলমের কাছ থেকে নয় বছরের জন্য ৪৬ বিঘা জমির আমবাগান ইজারা নেন।

 

আরও পড়ুন: কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

ইমারত মোল্লার অভিযোগ, গত ১০ আগস্ট তিনি ছয়জন শ্রমিক নিয়ে বাগানে আমগাছের পরিচর্যা করছিলেন। এ সময় বাবর আলী মেম্বর ও খোরশেদ আলমের নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি বাগানে প্রবেশ করে শ্রমিকদের বের করে দেন। পরে তারা প্রায় আট হাজার আমগাছের ডাল কেটে ফেলেন। অভিযোগ রয়েছে যে, এ সময় তাঁকে বাগানে গেলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

 

ইমারত মোল্লা বলেন, ‘আমরা নয় বছরের জন্য বাগানটি ইজারা নিয়েছি। গত দুই বছরের টাকা পরিশোধ করেছি। এ বছর বাগানে লোকসান হওয়ায় পুরো টাকা দিতে পারিনি। ১৪ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা দিয়েছি। বাকি চার লাখ টাকার জন্য তারা প্রায় আট হাজার আমগাছের ডাল কেটে ফেলেছে।

 

আরও পড়ুন: যশোরে ১৫০ টন সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৫

এতে আমাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

অন্যদিকে, বাবর আলী মেম্বর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা ইমারত মোল্লাকে নয় বছরের জন্য বাগানটি ইজারা দিয়েছিলাম। প্রতিবছর ১৮ লাখ ৩৭ হাজার ২৮৫ টাকা দেওয়ার কথা থাকলেও তিনি নিয়মিত টাকা পরিশোধ করেননি। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যানের কাছে বিষয়টি নিয়ে সালিশ হলে পূর্বের বকেয়া ও চলতি বছরের টাকা মিলিয়ে ২১ লাখ টাকা দেওয়ার কথা হয়। কিন্তু তিনি ১০ লাখ টাকা দিয়েছেন। বাকি টাকা না দেওয়ায় আমরা বাগান নিজেদের দখলে নিয়েছি।’

গাছ কাটার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কোনো গাছ কাটা হয়নি। আমগাছ পরিচর্যার জন্য ডাল ছাঁটাই করা হয়েছে এবং বাগানে সার দেওয়া হচ্ছে।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: খুলনায় রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় দু'জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


কুমিল্লায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কুমিল্লা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এইচএসটিটিআই) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ ও নাত পরিবেশন এবং ঈদ-ই-মিলাদুন্নবীর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখা হয়। 

বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে পরিচালক প্রফেসর মো. রবিউজ্জামানের সভাপতিত্বে এই আয়োজন করা হয়। 

সহকারী পরিচালক ড. মুহাম্মদ সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক ড. আ. লতিফ ভূঞা, সহকারী পরিচালক মোসা. শরিফা খাতুন ও চারজন প্রশিক্ষণার্থী। দোয়া পরিচালনা করেন চাঁদপুর দেশগাঁও ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদার। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক একেএম জিল্লুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক বদরুন নাহার, মোহাম্মদ ইকবাল হোসেন, বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী ও প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


গোবিপ্রবিতে যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্যময় দিন উপলক্ষে আজ বুধবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


সিটি থেকে নিউক্যাসলে যোগ দিচ্ছেন নিকো গঞ্জালেজ

ঢাকা, ২৬ আগস্ট ২০২৬ : ম্যানচেস্টার সিটি থেকে নিকো গঞ্জালেজের নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেওয়ার চুক্তি প্রায় সম্পন্ন হয়েছে। ইএসপিএন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের মতে, স্প্যানিশ এই মিডফিল্ডার ৫ কোটি ২০ লাখ পাউন্ডের (৭ কোটি ৯ লাখ ডলার) চুক্তিতে সেন্ট জেমস’ পার্কে পাড়ি জমাচ্ছেন। নিউক্যাসল প্রাথমিকভাবে ৪ কোটি ৮০ লাখ পাউন্ড দেবে। এর সঙ্গে বিভিন্ন শর্ত পূরণ হলে আরও ৪০ লাখ পাউন্ড পাওয়ার সুযোগ থাকবে সিটি।

এই গ্রীষ্মে সিটি ছেড়ে যাওয়া অভিজ্ঞ মিডফিল্ডারদের মধ্যে গঞ্জালেজ হবেন চতুর্থ। এর আগে রদ্রি, বার্নান্ডো সিলভা ও তিজানি রেইনডার্স ক্লাব ছেড়েছেন।

২০২৫ সালের জানুয়ারিতে ৫ কোটি পাউন্ডে পোর্তো থেকে সিটিতে যোগ দেওয়ার পর মাত্র ১৮ মাস ক্লাবটিতে কাটিয়ে বিদায় নিচ্ছেন গঞ্জালেজ। সিটির হয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল।

গ্রীষ্মের এক পর্যায়ে গঞ্জালেজ বলেছিলেন, তিনি সিটিতেই থাকতে চান। তবে এখন নিউক্যাসলের প্রস্তাব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে তিনি অব্যবহৃত বদলি হিসেবে বেঞ্চে ছিলেন। 

নতুন কোচ এনজো মারেস্কা তার বদলে সেন্টার-ব্যাক মার্ক গুয়েহিকে মিডফিল্ডে খেলানোর সিদ্ধান্ত নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়া কাপের আগে অবসরে পাকিস্তানের পেসার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


এশিয়া কাপের আগে অবসরে পাকিস্তানের পেসার

নারী এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের ফাস্ট বোলার আইমেন আনোয়ার। বুধবার (২৬ আগস্ট) দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৬ সালে অভিষেক হওয়া আনোয়ার ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

কাকতালীয়ভাবে তিনি ছিলেন টি-টোয়েন্টি খেলা ৩৭তম ক্রিকেটার। এছাড়া তিনি পাকিস্তানের হয়ে আটটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। তিনি সবশেশ ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ২০১৬ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে আইমেনের অভিষেক হয়। এর এক বছর পর কলম্বোতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক ঘটে। তিনি ছিলেন এই ফরম্যাটে খেলা ৭৬তম নারী ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আইমেন ওয়ানডেতে ৪টি এবং টি-টোয়েন্টিতে মিলিয়ে ৩৩টি উইকেট শিকার করেছেন। এই পেসার ২০১৮, ২০২০ এবং ২০২২-২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির স্কোয়াডের অংশ ছিলেন। এছাড়া তিনি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২২ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন। এর আগে ২০১০ সালের জানুয়ারিতে পিসিবি ন্যাশনাল অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে করাচি অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলার মাধ্যমে ঘরোয়া ক্রিকেটে তার অভিষেক হয়।

খেলোয়াড়ি জীবন শেষে আইমেন ব্রডকাস্টার হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ম্যাচ রেফারি হিসেবেও নিজের নতুন এক অধ্যায় শুরু করেছেন। চলমান জাতীয় নারী অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে সোমবার তার অভিষেক হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে তিনি ম্যাচ রেফারিদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছিলেন।

ব্রডকাস্টিং ও ম্যাচ পরিচালনার দায়িত্বে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খেলোয়াড়ি জীবনের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্রিকেটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%