ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
 
বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোরাব আলী (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের অন্তর্গত চাকলমা গ্রামের আব্দুস সামাদের ছেলে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 
 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সারে ১১ টার সময় চাকলমা গ্রামে তার নিজ বাড়ির উঠনে এমন হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
 
জানা গেছে, বিদ্যুৎ না থাকার কারনে সংযোগ রেখেই পুকুর সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে পুকুরে বৈদ্যুতিক তার টানছিলেন তোরাব আলী, হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তিনি দূর্ঘটনার কবলে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বিজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রত বগুড়া শজিমেক হাতপাতালে রেফার্ড করেন। বগুড়া নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সন্ধায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
তথ্যটি নিশ্চিত করে ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এমন মৃত্যু কিছুতেই কাম্য নয়। তার কি কবরে যাওয়ার বয়স হয়েছে? অথচ চোখের সামনে করবে রেখে এলাম আমাদের টকবকে সন্তানকে। এমন হৃদয় বিদারক ঘটনায় তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ গভীর শোক প্রকাশের কথা জানান।
 
তবে, এমন কোন তথ্য পাননি বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গড়িয়ারপাড়ে পুলিশের চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১২ পি.এম


গড়িয়ারপাড়ে পুলিশের চেকপোস্টে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২

এয়ারপোর্ট থানার অভিযানে মাদক উদ্ধার; আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড়ে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই বাসুদেবের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মোঃ হাফিজুর রহমান সিকদার (৩২), পিতা মোঃ শাহজান সিকদার, মাতা ভৈরব বেগম, সাং-শাহাজিরা, ৭ নম্বর ওয়ার্ড, শরিকল ইউনিয়ন, থানা-গৌরনদী, জেলা-বরিশাল এবং মোঃ ইমাম হাসান (১৯), পিতা মোঃ নুরুল আমীন ফকির, মাতা হাসিয়া বেগম, সাং-আহম্মদ কাঠী, মেধাকুল বাদুরতলা, ৪ নম্বর ওয়ার্ড, খাঞ্জাপুর ইউনিয়ন, থানা-গৌরনদী, জেলা-বরিশাল।

পুলিশের দাবি, আটক দুজনের হেফাজত থেকেই উল্লেখিত মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তবে উদ্ধার করা মাদকদ্রব্যের সঙ্গে আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং মামলার পরবর্তী আইনগত বিষয়গুলো তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে যুবক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


ফুলবাড়ীতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধ’র্ষ’ণে’র অভিযোগে যুবক গ্রেপ্তার

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শাহজালাল মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ব ধনিরাম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর দুপুরে খাবার খেয়ে ওই নারী নিজ বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একই এলাকার আহসান আলীর ছেলে শাহজালাল মিয়া তাকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হলেও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভুক্তভোগী নারী থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শাহজালাল মিয়াকে গ্রেপ্তার করে।

ফুলবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে মেডিকেল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় এক খুনের রেশ কাটতে না কাটতেই আরেক খুন, ২৩ জনের নামে হত্যা মামলা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


আলফাডাঙ্গায় এক খুনের রেশ কাটতে না কাটতেই আরেক খুন, ২৩ জনের নামে হত্যা মামলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিনের গ্রাম্য বিরোধের জেরে ভাতিজা হত্যার আড়াই মাসের মাথায় চাচা রবিউল ইসলাম শেখ ওরফে রবিকে (৫৫) হত্যার ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহত রবির ভাতিজা নাজমুল শেখ (৫০) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে মো. হোসাইন শেখকে হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রবিউল ইসলাম শেখ ও আরও তিনজনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়। আহত হন মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তাঁদের মধ্যে মোক্তার ও হৃদয়ের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়।

নিহত রবি বড়ভাগ গ্রামের সাত্তার শেখের ছেলে। তিনি কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান চালাতেন।
এর আগে গত ২৬ জুন একই ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়ায় উকিল শেখের বাড়ির সামনে দুর্বৃত্তদের হামলায় রবির ভাতিজা সুমন শেখ (২৪) নিহত হন। ওই ঘটনার পর দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়। সুমন হত্যা মামলায় গ্রেপ্তার কয়েকজন সম্প্রতি জামিনে বের হওয়ার পর এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অপূর্ব সাহা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। এজাহারে ২৩ জনের নাম রয়েছে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের দাবি, প্রভাব বিস্তার ও গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রায় চার বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে।

রবিউল হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোস্তাফিজুর রহমানের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি, চেয়ারম্যানকে অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


মোস্তাফিজুর রহমানের বদলিতে রাজাপুর-কাঁঠালিয়ায় স্বস্তি, চেয়ারম্যানকে অভিনন্দন

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া এলাকার উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের বদলির খবরে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ঠিকাদার ও সাধারণ মানুষ। তার বদলির সিদ্ধান্তের জন্য বিএডিসির চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মোস্তাফিজুর রহমান সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিএডিসির অধীন বিভিন্ন টেন্ডার ও উন্নয়নকাজে প্রভাব বিস্তার করতেন—এমন অভিযোগ রয়েছে। বিভিন্ন ব্যক্তিকে সামনে রেখে তিনি টেন্ডার কার্যক্রমে অংশ নিতেন এবং নিজের লোকজনের মাধ্যমে কাজ পরিচালনা করতেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন ঠিকাদার।

অভিযোগ রয়েছে, কাঁঠালিয়া উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে শৌলজালিয়া ইউনিয়নেই বিএডিসির বেশ কয়েকটি কাজ বাস্তবায়িত হয়েছে। এসব কাজের ক্ষেত্রে ‘আলমগীর’ নামের এক ব্যক্তিকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হতো বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন।

এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী হিসেবে পরিচিত মোস্তাফিজুর রহমান বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপির বিভিন্ন নেতার নাম ব্যবহার করে একইভাবে প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে কথা বললে কোনো কোনো ঠিকাদারকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় কয়েকজন ঠিকাদারের অভিযোগ, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নকাজের তদারকি ও রক্ষণাবেক্ষণের নামে মোস্তাফিজুর রহমান প্রভাব বিস্তার করে আর্থিক সুবিধা নিতেন। রাজাপুর-কাঁঠালিয়ার বাইরেও বিভিন্ন এলাকায় তার কার্যক্রম রয়েছে এবং এসব কাজ দেখভালের জন্য তার নিজস্ব লোকজন রয়েছে বলেও অভিযোগ করেন তারা।

সম্প্রতি মো. মোস্তাফিজুর রহমানকে বাগেরহাট জেলায় বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এই বদলি ঠেকাতে তিনি বিএডিসি চেয়ারম্যানের দপ্তরে যোগাযোগ ও তদবির করছেন বলেও অভিযোগ উঠেছে।

তার বদলির খবর ছড়িয়ে পড়ার পর রাজাপুর ও কাঁঠালিয়ার বেশ কয়েকজন ঠিকাদার বিএডিসির চেয়ারম্যানকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। তাদের দাবি, মোস্তাফিজুর রহমান একই কর্মস্থলে থাকলে সাধারণ ও নিরীহ ঠিকাদারদের কাজ করা কঠিন হয়ে পড়ে।

গার্ডার ব্রিজ নির্মাণেও অনিয়মের অভিযোগ

কাঁঠালিয়া উপজেলায় একটি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ নিয়েও মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী কাজটির রক্ষণাবেক্ষণ ও তদারকির দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তার থাকলেও সেখানে নিম্নমানের কাজ হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই কাজটি অন্যের লাইসেন্স ব্যবহার করে আত্মীয়স্বজনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। ফলে তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা নিজেই নিম্নমানের কাজ করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ তাদের।

এছাড়া কাঁঠালিয়া উপজেলার জোড়া পোল এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নির্মিত একটি সেতুতে কাজ শেষ হওয়ার মাত্র দুই মাসের মধ্যে ফাটল দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেতুটির ফাটল রং করে ঢেকে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে তদন্ত করলে ওই সেতুর নির্মাণকাজের মান ও অনিয়মের অভিযোগের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে।

এ বিষয়ে বক্তব্য জানতে বিএডিসির চেয়ারম্যানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, মো. মোস্তাফিজুর রহমানের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%