ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা


জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নতুন ৪ স্থায়ী কমিটি সদস্যের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য শ্রদ্ধা নিবেদন করেছেন দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে পরে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন: বিরোধী দলের রাজপথে নতুন নাটক ঢাকতেই নিজেদের দ্বন্দ্ব: রিজভী

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিইউল্লাহ।

এসময় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১৫ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে নতুন এ চারজনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করবেন।

আরও পড়ুন: এসআই পরিচয়ে প্রতারণা, নিখোঁজ সন্তানের খোঁজ মেলেনি পাঁচ দিনেও

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, বিএনপির দর্শনকে সামনে রেখে বর্তমান সরকার দেশ গড়বে।

আমান উল্লাহ আমান মন্তব্য করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের চেষ্টায় দেশে ভোটাধিকার ফিরে এসেছে। দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। বিএনপি জনগণের সরকার, জনসেবা এবং জনগণের পাশে থাকার সরকার।

অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, জিয়াউর রহমান তিন বছরে যা কাজ করেছেন, তার সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছেন।

জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিইউল্লাহ বলেন, বিএনপি রাজনৈতিক ঐতিহ্যের ধারক। এই সুযোগ সফলভাবে পালন করা হবে।

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

এসময় তারা দলের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কমিশনের প্রস্তুতি শেষ হলেই নির্ধারণ হবে কোন নির্বাচন আগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


কমিশনের প্রস্তুতি শেষ হলেই নির্ধারণ হবে কোন নির্বাচন আগে

 

সরকার চলতি অর্থবছরে সিটি করপোরেশনসহ ৫টি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এসব নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য ৬ হাজার কোটি টাকা বাজেট পরিকল্পনা করা হয়েছে। কিন্তু সবচেয়ে আগে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, নাকি উপজেলা নির্বাচনের বিষয়টি এখনো নির্ধারণ করা হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি সম্পূর্ণ হলে নির্ধারণ হবে কোন নির্বাচন আগে হবে।

মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছে মহাসড়কের সৌন্দর্যবর্ধন কাজ পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এসব নির্বাচন আয়োজনের ব্যাপারে নির্বিঘ্ন থাকতে চায়। তবে শুরুতে পরিষদের কোন নির্বাচন আগে আসবে তা সুনির্দিষ্টভাবে এখন বলা সম্ভব নয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ অন্যান্য বিষয়েবিস্তারিভাবে সবকিছু বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠার নির্বাচন হবে।

 

প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হবে, সেটি যাতে সম্পন্ন করা যায়, সেই বিষয়টি দেখা হবে। তবে কোনো আদালতের রায় বা নির্দেশনা থাকলে, সেক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার কারণে তা গুরুত্ব পাবে।

দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর কাজও চলছে। প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

এই সময়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন-ছবি: সংগৃহীত। ২০২৪ সালের জুলাইয়ে রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিষয়টিকে আমলে নিয়ে সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ মোট ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এই পরোয়ানা জারি করেন। বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন

বর্ণাঢ্য র‌্যালি, কবুতর ও মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬৬তম প্রতিষ্ঠাদিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাদিবস উদযাপন কমিটি।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় প্রশাসনিক ভবন সংলগ্ন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও এলাকাবাসী অংশ নেন।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হেলিপ্যাডে গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠাদিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে হেলিপ্যাডে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পাশাপাশি কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাদিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, বাউরেস পরিচালক ও সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ ৬৬তম প্রতিষ্ঠাদিবসে পৌঁছেছে। দীর্ঘ এই পথচলায় খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় বাকৃবি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থানের পেছনে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।

উপাচার্য আরও বলেন, মাতৃসম এই বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন খর্ব না হয়, বরং উত্তরোত্তর বৃদ্ধি পায়—এ জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তিতা ও ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

এদিকে প্রতিষ্ঠাদিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। হেলিপ্যাড সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। পরে উপাচার্যের বাসভবন সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মৎস্যবিজ্ঞান অনুষদের মৎস্য খামারের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করেন উপাচার্য।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সব মসজিদ ও উপাসনালয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাদিবস উপলক্ষে সকালে উপাচার্যের উপস্থিতিতে ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় : ৬৫ বছরের গৌরবোজ্জ্বল পথচলা’ শীর্ষক একটি ডকুমেন্টারি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, আগামী ১৫ থেকে ২০ বছর পর বাংলাদেশের প্রয়োজন হতে পারে—এমন প্রযুক্তি এখন থেকেই চিহ্নিত করে গবেষণা ও উন্নয়নের কাজ করতে হবে। গত ৬৫ বছর ধরে বাকৃবি পুষ্টি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করে আসছে। আগামী দিনে তরুণ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তি ও নতুন জ্ঞান কাজে লাগিয়ে এ দায়িত্ব এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণার কোনো ফল পেতে দীর্ঘমেয়াদি কাজের প্রয়োজন হয়। তাই ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে এখন থেকেই গবেষণায় বিনিয়োগ ও প্রযুক্তি উন্নয়নের দিকে নজর দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় এ বিষয়ে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, অসামাজিক কার্যকলাপ যেমন ইভটিজিংয়ের মতো সমস্যা থেকে সন্তানদের দূরে রাখতে হলে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বর্তমানের খেলাধুলার পাশাপাশি শেখার বিষয়গুলোও শিক্ষকরা শিশুদের অনুধাবন করাতে সাহায্য করবেন। এবার আমরা তাড়াহুড়ো করে ক্লাস ফোর থেকে ‘খেলায় খেলায় শিখি’ কার্যক্রম শুরু করছি। ভবিষ্যতে এটি ক্লাস ওয়ান থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার মধ্যে মাঠ পরিষ্কার করা এবং ডিসিপ্লিন রক্ষা করা উচিত। সেখান থেকেই লিডারশিপ কীভাবে তৈরি হয়, সেটা শেখানো হবে।

শিক্ষামন্ত্রী আরো জানান, স্পোর্টস বাচ্চাদের লিডারশিপ শেখাবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, খেলাধুলায় সম্পৃক্ত না থাকলে তিনি কখনোই এখনকার অবস্থানে আসতেন না এবং স্পোর্টস মিনিস্টারও এই অবস্থানে আসতেন না।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৮ সালের কারিকুলামের জন্য আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার প্রাথমিক পর্যায় থেকেই একটি নতুন প্রজন্ম তৈরি করতে চাচ্ছে। তারই প্রেক্ষিতে ‘খেলায় খেলায় শিখি’ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের ব্যাপারে ভাবছে। ঢাকার অবস্থা যেমন ইটপাথরের চিড়িয়াখানা, সেখানে এত জায়গা কোথায় পাওয়া যাবে? পুর্বাচলে এটা করা সম্ভব কি না, সেটাও চিন্তা করা হচ্ছে।

মন্ত্রী জানান, নৈতিকতা বৃদ্ধির জন্য কারিকুলামে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%