ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী


বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যা দেশি-বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী।

তিনি টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন করপোরেশনের ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি।

আরও পড়ুন: ধর্ম যার যার, রাষ্ট্র সবার অধিকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়নের প্রসার, প্রযুক্তি স্থানান্তর এবং স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ উন্নয়নে অবদান রাখার আগ্রহ রয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশে টয়োটার কার্যক্রম সম্প্রসারণ, বিনিয়োগের সম্ভাবনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে।

প্রধানমন্ত্রী টয়োটার বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন: সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত

তিনি বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা, অবকাঠামোগত সুবিধা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি জানান, যদি টয়োটা তুশো করপোরেশন এসব খাতে বিনিয়োগে আগ্রহী হয়, তবে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা প্রদান করবে।

বৈঠকে টয়োটা পক্ষ থেকে জানানো হয়, তারা বাংলাদেশে টয়োটার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারণের পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা দেশের সব বিভাগীয় পর্যায়ে নিয়ে যাবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে টয়োটার সেবা ও কার্যক্রম আরও সহজলভ্য হবে।

এছাড়া, ২০২৭ সালে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলে টয়োটা বাংলাদেশের উদ্যোগে ‘বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের জন্য’ উন্নয়ন দর্শনকে সামনে রেখে হাইব্রিড ইলেকট্রিক ভেইকেল (এইচইভি) উৎপাদন শিল্প গড়ে তোলার কাজ শুরু হবে। এটি ২০২৯ সালের মধ্যে পূর্ণাঙ্গ উৎপাদনে যাবে।

আরও পড়ুন: প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

টয়োটা বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তরুণদের জন্য কারিগরি ও পেশাগত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ শিল্পের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে টয়োটার সম্ভাব্য উদ্যোগের কথা প্রধানমন্ত্রীকে জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, টয়োটা তুশো করপোরেশনের মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমমিত সিংসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কক্সবাজারে পৌঁছে দিলেন পার্বত্য মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৪ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপের উপস্থিতির আভাস পাওয়া গেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ৫৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশ ত্যাগ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বৃষ্টির পরিধি আরও বৃদ্ধি পেতে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (৯ অক্টোবর) রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (১০ অক্টোবর) দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত

গতকাল সোমবার দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২২ ক্যারেটের সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন সমন্বয় না হওয়ায় আজ বুধবারও সোনার দাম একই রকম রয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে এক লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।

চলতি বছরে দেশের বাজারে সোনার দাম মোট ১২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার দাম কমানো হয়েছে। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষবার নীল-সাদা জার্সিতে মেসি, ঢালিউড তারকাদের আবেগঘন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


শেষবার নীল-সাদা জার্সিতে মেসি, ঢালিউড তারকাদের আবেগঘন বার্তা

জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নীল-সাদা জার্সিতে প্রিয় তারকাকে শেষবারের মতো মাঠে দেখার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগময়। বিদায়ী ম্যাচটিকে নিজের মতো করে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। বেনিনের বিরুদ্ধে ৩–০ গোলের জয়ে তিনি একটি গোল করেছেন এবং দুটি গোলে সহায়তা প্রদান করেছেন।

মাঠের এই বিদায়ী মুহূর্তের আবেগ গ্যালারির বাইরেও ছড়িয়ে পড়েছে। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের প্রেক্ষাপটে বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। তাঁদের পোস্টে ফুটবলারের প্রতি ভালোবাসা, দীর্ঘদিনের স্মৃতি এবং এক যুগের অবসাদ ফুটে উঠেছে।

চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসির বিদায়ে আবেগ প্রকাশ করে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

চিত্রনায়িকা পরীমনি মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ পোস্টে তিনি উল্লেখ করেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’ মেসির সঙ্গে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি।

পরীমনি আরও লিখেছেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে। ২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’

মেসির শেষ ম্যাচের ফলাফল নিয়ে পরীমনির কাছে জয়-পরাজয় বড় হয়ে ওঠেনি। তিনি বলেছেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে।’

মেসির বিদায় প্রসঙ্গে পরীমনি আরও লিখেছেন, ‘বিদায় নয়, লিও, তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও মেসির বিদায়ী মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালি যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

মেসির এই বিদায় শুধুমাত্র আর্জেন্টিনার সমর্থকদের জন্য নয়, বরং বিশ্বজুড়ে তাঁর কোটি ভক্তের কাছে একটি আবেগের মুহূর্ত। বাংলাদেশের তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে সেই ভালোবাসার প্রতিফলন দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ এম


ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী দিল্লি এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতেও এই কম্পন অনুভূত হয়েছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কিত হয়ে বহু মানুষ পোস্ট করতে শুরু করেন। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, তিনি সোফায় বসে ছিলেন এবং কম্পন অনুভব করার সময় সোফাটি নড়তে দেখেন।

এদিকে, ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ বিভিন্ন মিম ও রসিকতা শুরু হয়। নেটিজেনরা বিভিন্ন সিনেমা ও সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ (GIF) শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানান। ‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে, উত্তরাখণ্ডের ঘটনার আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায় ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%