ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পাঁচবিবিতে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত


পাঁচবিবিতে ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মামুনুর রশিদ বাবু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হোসেন সুমন ও ফাহিম হোসেন।

আরও পড়ুন: পাবনার জয়কালী বাড়ি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. এনামুল হক সরকার, পাঁচবিবি উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. মারুফ হোসেন, কালাই উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এরফান আলী, ক্ষেতলাল উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, আক্কেলপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আব্দুল আলিম মন্ডল, ঘোড়াঘাট উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক, হাকিমপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান এবং বিরামপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম।

এছাড়া বিভিন্ন উপজেলার ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদকদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলার আজাদত হোসেন, পাঁচবিবি উপজেলার আব্দুল কদ্দুস প্রধান, কালাই উপজেলার মিজানুর রহমান, ক্ষেতলাল উপজেলার রওশন আলী, আক্কেলপুর উপজেলার লোটন চন্দ্র, হাকিমপুর উপজেলার আবুল কাশেম, ঘোড়াঘাট উপজেলার আনারুল ইসলাম ও বিরামপুর উপজেলার আতাউর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ডেকোরেটর শ্রমিকদের কল্যাণ, সংগঠনের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: সন্দ্বীপে রোকেয়া মুজিবুল স্মৃতি বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা হলেন ‘লুট গায়ে’ গায়ক জুবিন নটিয়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


বাবা হলেন ‘লুট গায়ে’ গায়ক জুবিন নটিয়াল

‘লুট গায়ে’ খ্যাত বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বাবা হয়েছেন। তার স্ত্রী গত ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর উৎসবের আবহে পুত্রসন্তানের জন্ম দেন। নতুন অতিথির আগমনে জুবিন এবং তার পরিবার আনন্দে ভাসছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। ইতিমধ্যে তারা হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন।

তবে, ছেলের নাম কী রাখা হবে, তা এখনো চূড়ান্ত করেননি জুবিন এবং তার স্ত্রী। আপাতত নাম ঠিক করার চেয়ে সন্তানকে ঘিরে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেই বেশি ব্যস্ত তারা। বাবা হওয়ার আনন্দ যে জীবনের অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে, গায়কের কথাতেই মিলেছে তার আভাস।

এক সাক্ষাৎকারে জুবিন জানিয়েছেন, এখন এক মুহূর্তের জন্যও ছেলেকে চোখের আড়াল করতে ইচ্ছা করে না তার। তবে কাজের প্রয়োজনে শিগগিরই সন্তানকে ছেড়ে দূরে যেতে হবে এই গায়ককে। আগামী ডিসেম্বরে রয়েছে তার যুক্তরাষ্ট্র সফর। আর সেই সফরের কথা ভাবতেই মন খারাপ হচ্ছে তার।

এত দিন গান, মঞ্চ আর বিভিন্ন দেশে সফর ঘিরেই ব্যস্ত ছিল জুবিনের জীবন। কিন্তু বাবা হওয়ার পর জীবনের অগ্রাধিকারে যে পরিবর্তন এসেছে, তা স্পষ্ট তার কথায়। আপাতত কাজের ব্যস্ততার চেয়ে ছেলের সঙ্গে কাটানো সময়ই বেশি উপভোগ করছেন তিনি।

জুবিনের ব্যক্তিজীবন বরাবরই আড়ালে। চলতি বছরের এপ্রিল মাসে উত্তরাখণ্ডে ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করেন তিনি। একেবারেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের খবরও ভক্তরা জানতে পারেন পরে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের মাধ্যমে।

স্ত্রীর নাম কিংবা পেশা নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি এই সংগীতশিল্পী। এমনকি বলিউডের পরিচিত মুখদের নিয়ে বড় কোনো আয়োজনও করেননি তারা। ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন জুবিন। তবে এবার বাবা হওয়ার আনন্দের খবরটি আর গোপন থাকেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজদিখানে ধলেশ্বরীর ভাঙন পরিদর্শন করলেন এমপি শেখ মো. আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


সিরাজদিখানে ধলেশ্বরীর ভাঙন পরিদর্শন করলেন এমপি শেখ মো. আব্দুল্লাহ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

ভাঙনের ভয়াবহতা পানি সম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে, ঘটনাস্থল থেকে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে যোগাযোগ করেন এবং এমপি শেখ মো. আব্দুল্লাহ ভাঙন কবলিত এলাকা সরাসরি দেখান। এ সময় মন্ত্রী দ্রুত নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায়, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে নদীর তীব্র স্রোতে বসতবাড়ি ও আশপাশের স্থাপনা ঝুঁকির মধ্যে পড়ার বিষয়টি তিনি সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক ও দুর্ভোগের কথা এমপির কাছে তুলে ধরেন।

স্থানীয়রা আরও জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে দুটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি পরিবার আতঙ্কে রয়েছে। ভাঙন ঠেকাতে দ্রুত স্থানীয় প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা সহ বিএনপির নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাস্টন ভিলার কোচ নাতালিয়া আরোয়ো বরখাস্ত, মৌসুমে জয়হীন দল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


অ্যাস্টন ভিলার কোচ নাতালিয়া আরোয়ো বরখাস্ত, মৌসুমে জয়হীন দল

অ্যাস্টন ভিলার প্রধান কোচ নাতালিয়া আরোয়ো হতাশাজনক মৌসুম শুরুর কারণে বরখাস্ত হয়েছেন। চলতি উইমেন্স সুপার লিগ মৌসুমের শুরুতে ভিলা এখনও পর্যন্ত কোনো জয় লাভ করতে পারেনি; প্রথম চারটি ম্যাচের মধ্যে তারা দুটি ড্র করেছে এবং দুটিতে পরাজিত হয়েছে। এই তথ্য ক্লাবটির বরাত দিয়ে বিবিসি স্পোর্টস নিশ্চিত করেছে।

বিবিসি স্পোর্টস জানায়, গত রবিবার ডব্লিউএসএলে টটেনহ্যামের কাছে ভিলা ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়। বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৭টায় উইমেন্স লিগ কাপে নিউক্যাসলের বিরুদ্ধে মাঠে নামবে ভিলা পার্কের ক্লাবটি।

স্প্যানিশ কোচ আরোয়ো ২০২৫ সালের জানুয়ারিতে ভিলায় যোগদান করেছিলেন। এই মৌসুমে তিনি প্রথম কোচ যিনি বরখাস্ত হয়েছেন। তবে, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস মার্ক স্কিনার এবং ব্রাইটনের সাবেক প্রধান কোচ দারিও ভিডোসিচ উভয়েই এই বছরের শুরুতে পদত্যাগ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরেই

সরকার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে, যা বোয়িংয়ের পর আসছে। বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, "এ নিয়ে অক্টোবরেই চুক্তি হবে।"

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।

পূর্বে, গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে সরকার। পরবর্তীতে, সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এই তথ্য জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%