১২:৩৪ পি.এম
ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনন্য এক রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে। এমন সব কীর্তির সামনে আসলে অনেকের কাজের গতি বেড়ে যায়, রোনালদোর ক্ষেত্রেও তা ঘটেছে।
প্রতি ম্যাচে তিনি একটু একটু করে গতি বাড়াচ্ছেন ১০০০তম গোলের অবিশ্বাস্য সেই মাইলফলকের দিকে। এ কারণে এখন প্রশ্ন উঠছে, ২০২৬ সালের শেষের আগেই কি রোনালদো ১০০০তম গোলটি করে ফেলবেন?
রোনালদো তার সর্বশেষ গোলটি পেয়েছেন গত রাতে, যেখানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে আল সাদকে ২-১ গোলে পরাজিত করেছে তার দল আল নাসর। এই ম্যাচে আল নাসরের গোলের খাতাটা খুলে দিয়েছেন রোনালদো নিজেই।
আরও পড়ুন: ক্রিকেটে রেসলিং বেল্ট: কারা পান কোন পুরস্কার?
ম্যাচের ১৩তম মিনিটে আল নাসর পেনাল্টি পায়। সেখান থেকে গোল করেন রোনালদো। এই গোলটি তার জন্য অন্য এক দিক থেকে গুরুত্বপূর্ণ। কারণ এর আগে টানা দুই পেনাল্টি মিস করেছিলেন পর্তুগিজ এই মহাতারকা। গেল রাতের পেনাল্টিতে তিনি সেই জুজু তাড়ালেন। এই গোলেই তার মোট গোল সংখ্যা ৯৮৭-তে পৌঁছায়।
নভেম্বরে পর্তুগাল জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রোনালদো। তাই বছরের বাকি গোলগুলো তাকে করতে হবে শুধুমাত্র আল নাসরের হয়ে।
বছরের হাতে রয়েছে মাত্র কয়েক সপ্তাহ। ক্লাবের হাতে গোনা ম্যাচও আছে, আরও স্পষ্ট করে বললে ৭টি। এর মধ্যে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলা রয়েছে। এই সময়ের মধ্যে ১৩ গোল করতে হলে একাধিক ম্যাচে জোড়াগোল বা হ্যাটট্রিক প্রয়োজন। তাই এটি বেশ কঠিন।
কঠিন হলেও রোনালদোর ফর্ম ভিন্ন কথা বলছে। তিনি তার সর্বশেষ চার ম্যাচে গোল করেছেন ৬টি। এই গতিটা ধরে রাখলে ৯৯৮ বা ৯৯৯ গোল পর্যন্ত পৌঁছানো সম্ভব হতে পারে। একটু বাড়ালেই তো ছুঁয়ে ফেলা যাবে সেই কীর্তি, যা বিশ্ব আর কখনো দেখেনি। রোনালদো কি পারবেন?
আরও পড়ুন: কিশোরগঞ্জে ইয়াং টাইগার অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন