ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা কমেছে?


দেশে কমল স্বর্ণের দাম, ভরিতে কত টাকা কমেছে?

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

 

সোমবার (১৩ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে।

ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

আরও পড়ুন: স্বর্ণের চাহিদা নিয়ে শঙ্কা, দাম নিয়ে নতুন পূর্বাভাস দিলো জেপি মরগান

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।

আরও পড়ুন: কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান তদন্তে সংসদীয় কমিটি

তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে।

স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

এর আগে, সবশেষ গত ১০ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন: হাটহাজারীতে অটোরিকশাচালক তুষার হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৭

সেদিন প্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯০ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

আরও পড়ুন: ১০ মাস আগে নিরাপত্তা উদ্বেগ জানানো সাংবাদিক আলিফ গুলিতে নিহত

যেখানে দাম ৪৪ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৫ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেছারাবাদে সরকারি উন্নয়ন প্রকল্পের ইট চুরি, ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ এম


নেছারাবাদে সরকারি উন্নয়ন প্রকল্পের ইট চুরি, ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে চলমান একটি সরকারি সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় বিশ হাজার ইট চুরির অভিযোগ উঠেছে। এ অভিযোগের ফলে ঠিকাদারি প্রতিষ্ঠান 'নিপা এন্টারপ্রাইজ' এর পক্ষ থেকে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকালে 'নিপা এন্টারপ্রাইজ' এর পক্ষ থেকে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করা হয়। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিরোজপুর এলজিইডির (LGED) অধীনে বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কাটাখালী হাট হয়ে চৌদ্দারশী বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় একাধিক আরসিসি (RCC) বক্স কালভার্ট নির্মাণকাজও অন্তর্ভুক্ত রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক জানান, প্রায় সাত থেকে আট দিন আগে সরকারি উন্নয়নকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ইট চুরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি অভিযোগ করেছেন, বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইব্রাহিম খলিল ওই ইটগুলো নিয়ে গেছেন। সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী চুরির ফলে কাজের স্বাভাবিক অগ্রগতির ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে থানায় আবেদন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রুহুল আমিন জানিয়েছেন, ভোর আনুমানিক ছয়টার দিকে কিছু লোক এসে এলেম উদ্দিন তালুকদার বাড়ির সামনে, রাস্তার পাশে কবরস্থানের কাছে রাখা ইটগুলো নিয়ে যায়। তারা আমাদের নিষেধ করার সত্ত্বেও শোনেনি। সরকারি কাজের জিনিস এভাবে নিয়ে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ বলেছেন, উন্নয়নকাজের সামগ্রী চুরি যাওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। যেসব ব্যক্তি এই ইট চুরির সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ইব্রাহিম খলিলের মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. রাইসুল ইসলাম বলেছেন, বিষয়টি শুনেছি। ইট চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক! ইট রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঠিকাদারের; অফিসের নয়। এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানিয়েছেন, নিপা এন্টারপ্রাইজের পক্ষ থেকে ইট চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ এম


বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বরিশাল সিটি করপোরেশন এলাকার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, যেমন বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে একটি সাংগঠনিক সভা।

সোমবার, ১৩ জুলাই সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন। সকাল ৯টার পরে বরিশালে পৌঁছান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্ধারিত কর্মসূচির ধারাবাহিকতায় রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়া জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বিকেলে প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ এম


সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ১৯ জেলায় সন্ধ্যার সময়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টির অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথাও জানানো হয়েছে।

 

সোমবার (১৩ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রদান করা সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

সুতরাং এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের প্রতিটি বিভাগে সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারা দেশে ঝড়বৃষ্টি এবং ভারি বর্ষণের প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৫ এম


আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগাবে। তিনি সোমবার (১৩ জুলাই) সকালে বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের সময় এ কথা জানিয়েছেন।

তারেক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

তিনি বরিশালে পৌঁছেছেন। এছাড়া বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%