ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনার বিষয় নিয়ে চীনা প্রতিষ্ঠান ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের (উইমিং) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ সোমবার সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কারিগরি ধারণা, বিনিয়োগ মডেল এবং বাস্তবায়নের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত, শিক্ষামন্ত্রীর অনুমোদনের অপেক্ষা মাউশি

এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে একটি ব্রিফিং উপস্থাপন করা হয়। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য বিনিয়োগ কাঠামো, কারিগরি বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রতিমন্ত্রী ও উইমিংয়ের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে ঝেজিয়াং উইমিং এনভায়রনমেন্টাল প্রোটেকশন কম্পানি লিমিটেডের পরিবেশ সংরক্ষণ গ্রুপের চেয়ারম্যান চেং উলিয়াং, সভাপতির সহকারী উ জিয়ান এবং বিনিয়োগ বিভাগের ব্যবস্থাপক হুয়াং ওয়েইফেং উপস্থিত ছিলেন।

 

এছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জামায়াতের ৭ দিনের আলটিমেটাম জড়িতদের গ্রেপ্তারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুধের দাম লিটারে ১০ টাকা বেড়ে ১১০ টাকা, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


দুধের দাম লিটারে ১০ টাকা বেড়ে ১১০ টাকা, উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণ

মিল্কভিটা ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে, খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধ এখন ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এই নতুন দাম গত ৫ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্কভিটার দুধ উৎপাদন করে। প্রতিষ্ঠানটি জানায়, খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহের মূল্য এবং প্রক্রিয়াজাতকরণের খরচ বেড়ে যাওয়ার কারণে খুচরা পর্যায়ে দুধের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি, ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে দুধ সংগ্রহের মূল্যও বাড়ানো হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, মিল্কভিটার নতুন দামের দুধের প্যাকেট বিক্রি হচ্ছে। ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধ (লো ফ্যাট) ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা পূর্বে ছিল ৫৫ টাকা। আধা লিটার টোন্ড মিল্ক বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, যা আগে ৫০ টাকা ছিল।

তবে, অন্যান্য বেসরকারি কোম্পানি যেমন প্রাণ ও ফার্মফ্রেশ (আকিজ ডেইরি)-এর প্যাকেটজাত তরল দুধ আগের দামে বিক্রি হচ্ছে। আধা লিটারের প্রাণ, আড়ং ও ফার্মফ্রেশ দুধ ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ ছাড়াও টোল্ড মিল্ক, ফ্লেভার্ড মিল্ক, ঘি, মাখন, ননিযুক্ত গুঁড়া দুধ, ননিবিহীন গুঁড়া দুধ, মিষ্টি দই, টক দই, রসগোল্লা, সন্দেশ, চিজ, কেকসহ ২৫ ধরনের পণ্য বাজারজাত করে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে।

মিল্কভিটা কর্তৃপক্ষের দাবি, প্যাকেজিং সামগ্রী, গোখাদ্যসহ অন্যান্য সহায়ক উপকরণের দাম বেড়েছে। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার দুধ উৎপাদনে তাদের খরচ ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। দুগ্ধ খামারিরাও বারবার দুধের দাম বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। সব মিলিয়ে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুধের পাশাপাশি মিল্কভিটার অন্যান্য দুগ্ধজাত পণ্যের দামও বৃদ্ধি করা হয়েছে।

মিল্কভিটার চেয়ারম্যান এস এম আমীর হামজা শাতিল বলেন, "আমরা হিসাব করে দেখেছি যে প্রতি লিটার দুধের উৎপাদন ব্যয় ১১ থেকে সাড়ে ১১ টাকা বেড়েছে। আমরা সেই খরচ হিসাব করে প্রতিষ্ঠানকে লাভজনক কিংবা অন্তত সমান সমান রাখার স্বার্থে দুধের দাম বাড়িয়েছি।"

তিনি জানান, মিল্কভিটার কারখানাগুলোর বিদ্যুৎ বিল একলাফে ৫৫–৫৬ লাখ টাকা থেকে বেড়ে ৭২–৭৪ লাখ টাকায় পৌঁছেছে। গ্যাস সংকটের কারণে বর্তমানে কারখানায় এলপিজি গ্যাস ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয় বাড়িয়েছে। এর আগে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে খামারি ও বিপণন পর্যায়ে পরিবহন খরচও বেড়েছে।

উৎপাদন খরচের পাশাপাশি প্রাথমিক খামারিদের স্বার্থ রক্ষার বিষয়টিও উল্লেখ করেন মিল্কভিটার চেয়ারম্যান। তিনি বলেন, "গোখাদ্য ও পরিবহনের খরচ বৃদ্ধি পাওয়ায় অন্যান্য বেসরকারি কোম্পানিগুলো খামারিদের থেকে তুলনামূলক বেশি দাম দিয়ে দুধ কিনে নিচ্ছে। ফলে মিল্কভিটার দুধ সংগ্রহ কমে যাচ্ছিল। উদ্ভূত পরিস্থিতিতে তারা ১ আগস্ট থেকে খামারি পর্যায়ে লিটারপ্রতি দুধের দাম তিন টাকা বাড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবিদ্বারে মা ও আট মাসের শিশুকে গলা কেটে হত্যা, ঘাতক সন্তান আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


দেবিদ্বারে মা ও আট মাসের শিশুকে গলা কেটে হত্যা, ঘাতক সন্তান আটক

কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনায় ঘাতক ইমন (২৯) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিহতদের মধ্যে রয়েছেন— ইমনের গর্ভধারিণী মা পেয়ারা বেগম (৫০), ভাবি রাবেয়া বেগম (২৫) এবং রাবেয়ার দুই বছর বয়সী ইসরাত জাহান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান ইমন। প্রথমে তিনি তার মা পেয়ারা বেগম ও ৮ মাসের শিশু ভাতিজিকে গলা কেটে হত্যা করেন। এতে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু ঘটে। এ সময় গুরুতর আহত হন ভাবি রাবেয়া বেগম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মুমূর্ষু অবস্থায় আছেন।

ঘটনার পর আশপাশের লোকজন একত্রিত হয়ে অভিযুক্ত ইমনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ইমনকে আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৯ পি.এম


আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের ‘এস স্যুহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’-এ এলপিইজি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি লড়িতে আগুন ও বিস্ফোরণের ফলে ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

কমিটির সভাপতি হিসেবে ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুল জামান দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে সাভার অঞ্চলের জোন কমান্ডার হাফিজুর রহমান রয়েছেন। কমিটির অন্যান্য দুই সদস্য হলেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন এবং সংশ্লিষ্ট পরিদর্শক অলিয়ুর রহমান।

‎

এই অগ্নিকাণ্ডের ফলে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর পাশাপাশি ৮ থেকে ৯টি লরি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


নবীনগরে নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার ২১ সেপ্টেম্বর বিকেলে নবীনগর থানা পুলিশ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত মিম পজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার কন্যা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে আজ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে শিশুটির মরদেহ পাওয়া যায়। তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%