০৪:২১ পি.এম
মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। তিনি জানান, বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। উদ্বোধনের সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার ভাই উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যারা বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে, তাদের জানা দরকার বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। তাই দেশকে এগিয়ে নিতে যা প্রয়োজন, সেটি করা হবে।
আরও পড়ুন: নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রলবোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।
মীর শাহে আলম উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।
থানা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, যদি কোনো জেলার মানুষ মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে, যদি কোনো জেলার মানুষ মনে করে সেখানে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন প্রয়োজন নেই, তাহলে সরকার সেগুলোও করবে না। জনগণ কী চায়, তার ওপরই এসব নির্ভর করবে।
আরও পড়ুন: সীমান্তে বাংলাদেশি শ্রমিক শাহরিয়ারকে আটক করল বিএসএফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন