শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৫ পি.এম
চাঁদপুরের প্রতিটি উপজেলা ও ইউনিটে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত সক্রিয়ভাবে মাঠে থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন, যাতে স্বৈরাচারী আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধ করা যায়।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সভাটি জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও করণীয় নির্ধারণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক উল্লেখ করেন, "গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ। কোনো অপশক্তি যেন চাঁদপুরে অস্থিতিশীল পরিস্থিতি বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাদের নেতাকর্মীরা পাড়া-মহল্লা ও ইউনিয়ন পর্যায়ে মাঠে থাকবে। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে আরও সুসংগঠিত করতে হবে।"
মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, শরীফ মো. ইউনুছ ও ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ আ. কাদির বেপারি উল্লেখযোগ্য। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ তাঁদের নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং ডিসেম্বরজুড়ে কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৭ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা দুই বছর আগে ঘটেছিল। মামলায় ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন মাত্র চারজন। জীবদ্দশায় ছেলের হত্যার বিচার দেখে যেতে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার দাবি জানিয়েছেন মামলার বাদী জামাল উদ্দিন।
এদিকে, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম আদালতপাড়ায় আইনজীবীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। পরে জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আলিফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আইনজীবীরা বক্তব্যে বলেন, একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যার পরও দুই বছরেও বিচার শেষ না হওয়া উদ্বেগজনক। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ দ্রুত জারি করতে হবে। অন্যথায়, বিচার শেষ হতে আরও দীর্ঘ সময়, এমনকি এক যুগও লেগে যেতে পারে।
বাদীপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলাটি বর্তমানে দায়রা মামলা হিসেবে বিচারাধীন। মহানগর দায়রা জজ নিজ ক্ষমতাবলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তির জন্য মামলাটি পাঠালেও প্রয়োজনীয় সরকারি গেজেট প্রকাশ না হওয়ায় সেখানে বিচার কার্যক্রম শুরু করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, আলিফের বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন ২০২৫ সালের ২৩ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার আবেদন করেছিলেন। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের চূড়ান্ত আদেশ পাওয়া যায়নি।
রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, ৪৯ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদের কাউকেই এখনো চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জেরা করা হয়নি। বাকি সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ, জেরা, অন্যান্য বিচারিক কার্যক্রম, যুক্তিতর্ক ও রায় ঘোষণা বাকি রয়েছে। এভাবে চলতে থাকলে বিচার শেষ হতে আরও দীর্ঘ সময় লাগতে পারে।
তিনি অভিযোগ করেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে তার আইনজীবী একের পর এক দরখাস্ত দাখিল করে বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত করছেন। তবে আদালতের বিচারিক প্রক্রিয়ার প্রতি তারা শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন তিনি।
মামলার বাদী জামাল উদ্দিন বলেন, ছেলের হত্যার বিচার জীবদ্দশায় দেখে যেতে চান। তিনি বলেন, ‘জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চাই। আর কিছু বলার নেই।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন আজ বলেন, আলিফ হত্যার দুই বছর পার হলেও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। অনেক দিন পর পর শুনানির তারিখ দেওয়া হচ্ছে।
গতানুগতিকভাবে বিচার এগিয়ে নেওয়া হচ্ছে, যা খুবই দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে মামলাটির বিচার শেষ হওয়া উচিত। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের দাবি জানান তিনি।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের অদূরে মেথরপট্টি এলাকায় হামলার শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। পরে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিন বহিষ্কৃত ইসকন নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আদালতপাড়া ও আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেই সংঘাতের এক পর্যায়ে আলিফের ওপর হামলা হয়।
এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই নগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) মো. মাহফুজুর রহমান ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুকান্ত নামের একজনকে অন্তর্ভুক্ত করা হলে অভিযোগপত্রভুক্ত আসামির সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে।
চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল গত ১৯ জানুয়ারি ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ২৭ জন আসামি কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক।
মামলায় চিকিৎসক, পুলিশ সদস্যসহ মোট ৪৯ জন সাক্ষী রয়েছেন। বিচার শুরু হওয়ার পর এখন পর্যন্ত বাদীসহ মাত্র চারজন সাক্ষ্য দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৭ শে নভেম্বর বাদ জুমআ পূর্ব নলতা জামে মসজিদে শিবিরের ১০৫ তম শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মুজাহিদ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা ওর দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেকের জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার শাখার অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের জেলা শুরাও কর্ম পরিষদের সদস্য কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাস্টার আনারুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসেন সাবেক উপজেলা শিবিরের সভাপতি জামাতের উপজেলা ইউনিট সদস্য নলতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা আশরাফ হোসেন মো্ল্যা সাবেক ছাত্রনেতা ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ। আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা মাওলানা আব্দুল মান্নান মাহফুজুর রহমান মাহি আবু নাঈম হাফেজ আব্দুল ওয়াহেদ মাওলানা নূর মোহাম্মদ মাওলানা শাহ সিদ্দিক, প্রভাষক মামুন বিল্লাহ, প্রমুখ।
প্রধান অতিথি বলেন শহীদ আলী মোস্তফার রক্তের বদলা স্বরূপ বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলন এবং ফ্যাসিস্ট চিরদিনের জন্য বাংলা দেশে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অতদ্রী প্রহরীর ভূমিকাপালন করতে হবেএবং আগামী ইউপি নির্বাচনে ফ্যাসিস্টদের নেতাকর্মীরা অসাধারণ করতে না পারে সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক এজাজ আহমদ চৌধুরী মন্তব্য করেছেন, যাকাত শুধুমাত্র দান বা আর্থিক সহায়তা নয়, বরং এটি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা এবং মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টির মতো উৎপাদনশীল খাতে ব্যয় করা হয়, তাহলে পরনির্ভরশীল মানুষকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে। এতে অসহায় মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করবে এবং ভবিষ্যতে অন্যদের সহযোগিতা করার ক্ষমতা লাভ করবে। তিনি দারিদ্র্যমুক্ত, মানবিক এবং স্বনির্ভর সমাজ গঠনে বিত্তবানদের যথাযথভাবে যাকাত প্রদান এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে সিলেট চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জীবনের পরিবর্তন : পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। জাতীয়ভাবে ঢাকায় আসন্ন ১৫তম যাকাত ফেয়ার উপলক্ষে সিলেটে এই সেমিনারের আয়োজন করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে এবং সিজেডএম এর সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী। যাকাত বিষয়ে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মোহাম্মদ এহসান উদ্দিন। সিজেডএম-এর বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব)।
সিজেডএম-এর ব্যবস্থাপক ঈসা হাসানের অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সেমিনারে উপস্থিত ছিলেন সিজেডএম এর প্রোগ্রাম ম্যানেজার মো. আফওয়াজুর রহমান জুহিন।
এছাড়া সেমিনারে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
সেমিনারে আলীমুল এহছান চৌধুরী বলেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। তিনি প্রবাসীদের মধ্যে যাকাত বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার দরিদ্র মানুষের কল্যাণে সিজেডএমের মাধ্যমে উদ্যোগ নিতে আহ্বান জানান।
মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ হলেও সমাজের অনেকের মধ্যে এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে। তিনি উল্লেখ করেন, বিচ্ছিন্নভাবে নয়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যাকাত আদায় ও বণ্টন করা হলে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রে ইতিবাচক ও মর্যাদাপূর্ণ পরিবর্তন আসবে।
সিজেডএম-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.) বলেন, সিজেডএম সুশৃঙ্খল ও স্বচ্ছ ব্যবস্থাপনায় যাকাত বণ্টনের মাধ্যমে দাতাদের সঙ্গে গ্রহীতাদের আস্থার সম্পর্ক গড়ে তুলছে। অসহায় মানুষকে পরনির্ভরশীলতা থেকে বের করে মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর জীবন গড়ে তোলা এবং সামাজিক বৈষম্য দূর করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক বলেন, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রীয় উদ্যোগে দারিদ্র্য দূর করা সম্ভব। তিনি সিলেট অঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সিজেডএমের উদ্যোগের প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এ আয়োজন থেকে যাকাতভিত্তিক নতুন নতুন উদ্যোগ গড়ে উঠবে।
সেমিনারে বক্তারা বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) একটি দরিদ্রবান্ধব সামাজিক প্রতিষ্ঠান। যাকাতের তাৎপর্য তুলে ধরা এবং শরিয়াহ ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে প্রাতিষ্ঠানিকভাবে বঞ্চিত মানুষের কল্যাণে যাকাত বিতরণ করাই সংস্থাটির মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জীবিকায়নসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং স্বনির্ভরতা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সেমিনারে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, দারিদ্র্য বিমোচনে এর কার্যকর ভূমিকা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তারা যাকাতের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরনির্ভরশীল মানুষকে মর্যাদাপূর্ণ জীবন ও স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর গুলশান লেকপার্ক প্রেম, বিরহ, সাম্য ও দ্রোহের সুরে মুখর হয়ে উঠেছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে উদ্যাপন করার উদ্দেশ্যে শুরু হয়েছে ‘নজরুল উৎসব’, যা দুই দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। শুক্রবার সন্ধ্যায় গুলশান সোসাইটি লেকপার্কে উৎসবের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রথম দিনের আয়োজনে দেশের খ্যাতিমান ও তরুণ শিল্পীরা নজরুলের ২৫টি গান পরিবেশন করেন।
বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার উদ্যোগে এবং গুলশান সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই উৎসবের প্রথম দিনের অনুষ্ঠান সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। আগামীকাল শনিবার বিকেল ৫টায় দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে, যেখানে আরও ২৫টি গান পরিবেশন করা হবে।
আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। দুই দিনের এই আয়োজনে দেশের স্বনামধন্য নজরুলসংগীতশিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ শিল্পীরাও অংশ নিচ্ছেন।
উৎসবের উদ্বোধনী বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ, সাম্য ও মানবতার প্রতীক। অন্যায়, অবিচার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি চিরজাগ্রত প্রতিবাদী কণ্ঠস্বর। তার রচনা আমাদের মাথা উঁচু করে বাঁচতে, মানুষকে ভালোবাসতে এবং সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক, মানবিক ও মর্যাদাপূর্ণ সমাজ গড়তে শিখিয়েছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত নজরুল বর্ষের অংশ হিসেবে গুলশান সোসাইটি ও বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে।
‘এ কি অপরূপ রূপে’ সমবেত সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। এরপর একে একে শিল্পীরা গেয়ে শোনান ‘জগতের নাথ করো পার’, ‘বধূ তোমার আমার’, ‘গঙ্গা সিন্ধু নর্মদা’, ‘আমায় নহে গো’, ‘তুমি যখন এসেছিলে’, ‘ঢলো ঢলো নয়নে’, ‘আজি রক্ত নিশি ভোরে’, ‘গহীন রাতে’, ‘বসিয়া নদীকূলে’, ‘পায়েলা বোলে’, ‘আয় মরু পারের হাওয়া’, ‘নিশি পবন’, ‘বল রে জবা’, ‘স্বপনে এসো নিরজনে’, ‘যাও মেঘদূত’, ‘বিদ্রোহী’, ‘দাও শৌর্য’, ‘সাম্যবাদী’, ‘কেন আনফুল ডোর’, ‘দাঁড়ালে দুয়ারে’ এবং ‘সখি আমিই না হয়’সহ মোট ২৫টি গান।
প্রথম দিনের উৎসবে সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা খান লাবণ্য, করিম হাসান খান, নাসিমা শাহীন ফ্যান্সী, মৈত্রেয়ী ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, রেজাউল করিম, ওয়ারদা রিহাব, আফসানা রুনা, আফজাল হোসেন, মাহমুদুল হাসান, শাহীন সামাদ, সুমন মজুমদার, মৃদুলা সমাদ্দার এবং ইয়াকুব আলী খানসহ অনেকে।
নজরুলের গান, সাম্য ও মানবতার বার্তা এবং শিল্পীদের পরিবেশনায় প্রথম দিনেই উৎসবমুখর হয়ে ওঠে গুলশান লেকপার্ক। শনিবারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এই উৎসব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ