ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালো তুরস্ক


মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালো তুরস্ক

তুরস্ক মুসলিম বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংহতি ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, ইরাকের রাজধানী বাগদাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে এই আহ্বান জানান।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশন শেষে, তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এনসোসিয়ালে ফিদান একটি পোস্টে উল্লেখ করেন, ‘ওআইসির বৈঠকে আমাদের বক্তব্যে আমরা বৈশ্বিক এবং আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সংহতি বজায় রাখার এবং ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি।’

ফিদান সফরের সময় ইরাকের প্রেসিডেন্ট নিজার আমেদি, প্রধানমন্ত্রী আলি আল-জাইদি এবং পার্লামেন্টের স্পিকার হাইবেত হালবুসির সঙ্গে বৈঠক করেন। এছাড়া, তিনি দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান ফায়েক জায়দান, পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস কমিশনের চেয়ারম্যান ফালিহ আল-ফাইয়াদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আব্বুদির সঙ্গেও বৈঠক করেন।

আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইরাকি তুর্কমেন ফ্রন্টের প্রেসিডেন্ট ও কিরকুকের গভর্নর মেহমেত সেমান আগাওলুর সঙ্গেও সাক্ষাৎ করেন।

ফিদান জানান, এসব বৈঠকে তুরস্ক ও ইরাকের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তারা বাণিজ্য, জ্বালানি এবং নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো জোরদার করার উপায় নিয়েও আলোচনা করেন।

এদিকে, আঞ্চলিক সংঘাত নিরসনের চলমান প্রচেষ্টার অগ্রগতি পর্যালোচনা করতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও বৈঠক করেন তিনি।

ফিদান বলেন, ‘মুসলিম বিশ্বের সংহতি জোরদার করা, নিপীড়িত মানুষের অধিকার রক্ষা এবং আমাদের অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে তুরস্ক দৃঢ়তার সঙ্গে প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

আরও পড়ুন: ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় ৭১% মার্কিন নাগরিক: জরিপ

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ এম


মক্কায় ওমরাহ পালন করতে গিয়ে বাংলাদেশি নারীর মৃত্যু

পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় রাজশাহীর বাঘার বাসিন্দা জহুরা বেওয়া (৬৮) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টার দিকে তিনি ওমরাহ পালনকালে মৃত্যুবরণ করেন।

জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা ছিলেন। তিনি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামের মুন্সি খলিল উদ্দিনের স্ত্রী।

৭ অক্টোবর, ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় গমন করেন জহুরা। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু ঘটে।

এ বিষয়ে অধ্যক্ষ তহুরুল ইসলাম বলেন, "শনিবার বিকাল ৪টার দিকে মা মক্কায় মারা গেছেন। আমি মায়ের সঙ্গে পবিত্র ওমরাহ পালন করতে এসেছি। আগামী ২৩ অক্টোবর বাংলাদেশের নিজ গ্রামে ফেরার কথা ছিল। মক্কায় মায়ের দাফন সম্পন্ন করা হবে।"

মায়ের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যায় অপূর্ব নামে যুবক আটক

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির, যিনি আলিফ ফকির নামেও পরিচিত, হত্যার অভিযোগে অপূর্ব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দুর্গাপুর বাজারের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আসামির নাম অপূর্ব (২২) এবং তার বাবার নাম শমশের আলী। তিনি নেত্রকোণার দুর্গাপুরে একটি পুলিশ হত্যা মামলার ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া অন্যতম আসামি।

পুলিশের সূত্রে আরও জানা যায়, আলিফকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীরা ভুলবশত তার চেহারার সাথে মিল থাকা এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছিল। অপূর্ব পুলিশের তালিকাভুক্ত আসামি এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টার পর তার গতিবিধি ও অবস্থানের সুনির্দিষ্ট তথ্য পেয়ে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের পেছনে ৫ থেকে ৬ জনের একটি চক্র সরাসরি জড়িত ছিল। এ ছাড়া, এর পেছনে অর্থদাতাসহ একটি বড় চক্রের সম্পৃক্ততা রয়েছে। আটক অপূর্বকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তরা সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করে। তিনি সাবেক সেনাসদস্য এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের কর্ণধার ছিলেন। হত্যাকাণ্ডের পর আলিফের শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত টিম এ হত্যার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একাকিত্ব কাটাতে বড়দের জন্য নতুন ঠিকানা গ্রীষ্মকালীন ক্যাম্প

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৩ এম


একাকিত্ব কাটাতে বড়দের জন্য নতুন ঠিকানা গ্রীষ্মকালীন ক্যাম্প

একসময় গ্রীষ্মকালীন ক্যাম্পের অর্থ ছিল শিশু-কিশোরদের জন্য আনন্দ ও ছুটির সময় কাটানোর স্থান। তবে বর্তমানে এই ধারণা পরিবর্তিত হয়েছে। কাজের চাপ, একাকিত্ব এবং প্রযুক্তিনির্ভর জীবন থেকে বিরতি নিতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রাপ্তবয়স্করা গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশগ্রহণ করছেন। সেখানে খেলাধুলা, গান, ছবি আঁকা এবং প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর পাশাপাশি নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগও রয়েছে।

ক্যাম্পে বাড়ছে বড়দের আগ্রহ

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের ক্যাম্পে অংশ নেওয়ার আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইয়েলপের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ‘অ্যাডাল্ট ক্যাম্প’ খোঁজার হার ৩৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাম্পিং অ্যাসোসিয়েশনের তালিকায় প্রাপ্তবয়স্কদের জন্য ৮৫টি ক্যাম্পের কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।

এসব ক্যাম্পে অংশগ্রহণকারীরা আগুনের পাশে বসে গল্প করা, খেলাধুলা, ছবি আঁকা, প্রকৃতিতে ঘুরে বেড়ানো এবং সুস্থ থাকার নানা কার্যক্রমে অংশগ্রহণ করেন। কিছু ক্যাম্পে বড়দের জন্য বাড়তি বিনোদন ও আরামদায়ক ব্যবস্থাও উপলব্ধ থাকে।

একঘেয়ে জীবন থেকে মুক্তি

বিশেষজ্ঞদের মতে, দূর থেকে কাজ করার প্রবণতা, দীর্ঘ সময় পর্দার সামনে থাকা এবং ব্যস্ত জীবনযাপনের ফলে মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ কমে যাচ্ছে। এর ফলে অনেকেই একাকিত্বে ভুগছেন। ক্যাম্পে একসঙ্গে নানা কাজে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়, যা নতুন সম্পর্ক গড়ে তুলতে এবং মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।

নিউইয়র্কের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কর্মীরা একসঙ্গে ক্যাম্পে গিয়ে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার অভিজ্ঞতা অর্জন করেছেন। আবার কেউ কেউ শৈশবের পছন্দের কাজ নতুন করে শুরু করতে কিংবা জীবনের নতুন লক্ষ্য খুঁজে পেতেও ক্যাম্পকে কাজে লাগাচ্ছেন।

খরচ কেমন?

ক্যাম্পের ধরন, সময়কাল এবং সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে খরচের মধ্যে পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্লাব গেটঅ্যাওয়েতে তিন দিনের সব খরচসহ প্যাকেজের মূল্য জনপ্রতি ৪৫৯ ডলার থেকে শুরু হয়। অন্যদিকে, ক্যাম্প নো কাউন্সেলরসের তিন রাতের আয়োজনের খরচ ৯৫০ ডলারের বেশি হতে পারে। তবে তুলনামূলক কম খরচের আয়োজনও রয়েছে। কিছু প্রতিষ্ঠানে কর্মীদের জন্য নিয়োগকর্তা বা অনুদানের অর্থে ক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

বন্ধুত্ব আর আনন্দের নতুন ঠিকানা

প্রাপ্তবয়স্কদের ক্যাম্প এখন আর শুধু ছুটি কাটানোর স্থান নয়; এটি ব্যস্ত জীবনে নতুন আনন্দ খুঁজে পাওয়ার, একাকিত্ব কমানোর এবং মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর একটি মাধ্যম হয়ে উঠেছে। শৈশবের মতো নির্ভার সময় কাটানোর সুযোগ খুঁজতে তাই অনেকেই আবার ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ছাত্রদল নেতা হামিমের পোস্ট

পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ এম


পিএমও ফেসবুক পেজটি দেখলে নাগরিকরা প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত হবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ফেসবুক পেজের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে হামিম উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক ধারাকে শুধু অব্যাহত রাখছেন না, বরং ভবিষ্যৎ প্রধানমন্ত্রীদের জন্য রাজনীতিকে কঠিন করে তুলছেন তারেক রহমান।

পোস্টে হামিম লেখেন, আজকে PMO

Bangladesh—প্রধানমন্ত্রীর কার্যালয় ফেসবুক পেজটি দেখে আসুন। হামিমের বিশ্বাস, বাংলাদেশের সকল নাগরিক এই প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব করতে বাধ্য হবে।

জিয়াউর রহমানের একটি বহুল প্রচলিত ইংরেজি উক্তি উল্লেখ করে হামিম লেখেন, ‘I will make politics difficult for the politicians’।

এছাড়া, ছাত্রদল নেতা তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘তারেক রহমান প্রতিদিন কঠোর পরিশ্রম, দায়িত্ব-কর্তব্য পালন করেন এবং মনে মনে মুচকি হেসে বলেন—I will make politics difficult not only for the politicians but also for the future Prime Ministers (আমি শুধু রাজনৈতিকদের জন্যই রাজনীতি কঠিন করব না, ভবিষতের প্রধানমন্ত্রীদের জন্যও কঠিন হবো)।’

হামিমের পোস্টে তারেক রহমানের কাজের প্রশংসার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্য উচ্চ মানদণ্ড তৈরি করার বিষয়টিও তুলে ধরা হয়েছে। ওই পোস্টে ১০ ঘণ্টায় ১৭শ’য়ের মতো রিয়্যাক্ট পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%