ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ১৯ বছরের ফিলিস্তিনি জানা ইহসান আবু ওয়ারদা


ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ১৯ বছরের ফিলিস্তিনি জানা ইহসান আবু ওয়ারদা

ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের পূর্বে কোরআনের ২০ পারা মুখস্থ থাকলেও, কারাগারের কঠিন পরিবেশে তিনি বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেছেন এই তরুণী।

ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জানাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের আগে জানার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে থাকার সময় বাকি অংশ মুখস্থ করে তিনি হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করেন তিনি।

আরও পড়ুন: ক্র্যাবের দাবি, সাংবাদিক ফয়সাল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক

কারাগারে নিজের কোরআনচর্চার পাশাপাশি অন্য নারী বন্দিদেরও কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন জানা। বন্দিত্বের মধ্যেও সহবন্দিদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছেন তিনি।

জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতি তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি। ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখেন এই তরুণী।

তবে ড্যামন কারাগারে বন্দিজীবন তার জন্য সহজ নয়। বন্দিবিষয়ক সংগঠনটির তথ্য অনুযায়ী, সেখানে ফিলিস্তিনি নারী বন্দিদের খাবারের সংকট, কঠোর পরিবেশ ও নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। গ্রেপ্তার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় জানাও অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

এ ছাড়া পরিবারের স্বজনদের মৃত্যুর খবরও তাকে বিলম্বে জানতে হয়েছে। বন্দিদের সঙ্গে পরিবারের স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।

আরও পড়ুন: দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি

প্রতিকূল পরিবেশ ও বন্দিত্বের মধ্যেও কোরআন মুখস্থ সম্পন্ন করার পাশাপাশি অন্য বন্দিদের ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন জানা। তার এই অর্জন ফিলিস্তিনি নারী বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


উল্লাপাড়ায় ২৬ হাজার কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম, যিনি কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক হেলাল সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাজাহান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক এক বিঘা জমিতে চাষাবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং উৎপাদন খরচ কমানোর জন্য এই প্রণোদনা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে, এসব বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হবেন। তিনি আরও বলেন, "কৃষকদের সহযোগিতায় উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


সুন্দরগঞ্জের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, কৃতী মানুষ এবং জনপদের পরিচয় সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকী প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক সাধারণ অনুষ্ঠানের মাধ্যমে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।

সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন এর সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম।

‘ইতিহাস, ঐতিহ্য, মানুষ, জনপদ’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত সাময়িকীটির প্রধান উদ্দেশ্য হলো সুন্দরগঞ্জের অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি করা। এতে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, প্রকৃতি, কৃতী ব্যক্তি এবং জনপদের সম্ভাবনা তুলে ধরা হয়েছে, পাশাপাশি হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাময়িকীটির সম্পাদকীয়তে এম. শরিফুল ইসলাম উল্লেখ করেন, একটি জনপদের স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি এবং মানুষের জীবনসংগ্রামের মাধ্যমে। সময়ের পরিবর্তনের সঙ্গে প্রবীণদের স্মৃতিতে থাকা নানা ঘটনা, পুরোনো স্থাপনা, ঐতিহাসিক স্থান ও লোকজ সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি যথাযথভাবে এসব সংরক্ষণ না করা হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শেকড় ও জনপদের ইতিহাস জানার সুযোগ হারাবে।

সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, প্রকৃত উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাট, সেতু বা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ এবং মানুষের জীবনমানের উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এই উদ্যোগ ভবিষ্যতে গবেষণা, তথ্যসংগ্রহ এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হয়েছে।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির প্রকাশনায় সাময়িকীটিকে সুন্দরগঞ্জের ইতিহাস ও পরিচয় সংরক্ষণের একটি প্রাথমিক প্রয়াস হিসেবে বিবেচনা করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সাময়িকীটি একসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল, প্রভাষক খন্দকার আশরাফুল আলম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাময়িকীর প্রধান প্রতিবেদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি সাইফুল আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ রাজু এবং সমাজসেবক জোবায়দুর রহমান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার প্রেক্ষাপটে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে ফুলবাড়ী থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে দুপুরের দিকে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন— মাসুদ পোদ্দারের ছেলে জোবায়দুল পোদ্দার আপন (২২), যিনি ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অপরজন হলেন পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে জয়ন্ত কুমার মোহন্ত (৩০), যিনি একই ইউনিয়ন শাখার নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি।

সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল ছাড়ার কথা ভাবছেন এন্দ্রিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


রিয়াল ছাড়ার কথা ভাবছেন এন্দ্রিক

ব্রাজিলের ফরোয়ার্ড এন্দ্রিক নিয়মিত খেলার সুযোগ পেতে চান। তিনি মঙ্গলবার জানিয়েছেন যে, এটি রিয়াল মাদ্রিদে হতে পারে অথবা অন্য কোনো ক্লাবে। ২০ বছর বয়সী এই ফুটবলার গত জানুয়ারিতে লিওঁতে ধারে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পেয়েছিলেন।

এন্দ্রিক শনিবার সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামবেন।

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিওঁতে ধারে খেলেছেন। সেখানে ২১ ম্যাচে আটটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও আটটি গোল করিয়েছেন এই ফরোয়ার্ড।

তবে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে এন্দ্রিক খুব বেশি খেলার সুযোগ পাচ্ছেন না। গত মৌসুমের প্রথমার্ধেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি।

এ কারণে জানুয়ারিতে দলবদলের জানালা খুললে অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়ে ভাবনা রয়েছে ব্রাজিলের এই তরুণ তারকার।

সিঙ্গাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এন্দ্রিক বলেন, “জানুয়ারিতে কী ঘটবে, তা আমি জানি না। আমি শুধু চাই, আমার ক্যারিয়ারের জন্য যেটা সবচেয়ে ভালো, সেটাই হোক।”

তিনি আরও জানান, “এখনো আমার বয়স মাত্র ২০ বছর। দেখা যাক কী হয়। আমি শুধু খেলতে চাই, সুখী থাকতে চাই, সতীর্থদের সাহায্য করতে চাই, গোল করতে চাই এবং গোল করাতে চাই। লিওঁতে যেমনটা করতে পেরেছিলাম। আমার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলোর একটি ছিল সেটি।”

লিওঁতে ধারে খেলার অভিজ্ঞতা এন্দ্রিককে কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পেতে সহায়তা করেছে।

তবে মাদ্রিদে হোসে মরিনিওর দলে জায়গা করে নিতে তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন।

এন্দ্রিক বলেন, “রিয়াল মাদ্রিদে থাকার সুযোগ পাওয়া অবশ্যই বিশেষ কিছু। তবে আমি জানি, আমার পজিশনে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে রয়েছেন।”

মৌসুমের শুরুতে এন্দ্রিক চোটে পড়েছিলেন। এ কারণে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি সাত ম্যাচে মাত্র ১৪১ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন। গোল করেছেন মাত্র একটি।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%