ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর


শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম আদালতের মামলাজট নিরসনের জন্য আদালতের সংখ্যা বৃদ্ধি, শূন্যপদ পূরণ, ই-কোর্ট ব্যবস্থা চালু এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

মন্ত্রী বলেন, "শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। শ্রম আদালতে তীব্র মামলাজট সামগ্রিক বিচারব্যবস্থা ও শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সংবিধানে উল্লেখিত ন্যায়বিচার নিশ্চিত করতে এ জট নিরসন এখন সময়ের দাবি।"

আজ রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় আয়োজিত শ্রম আদালতের মামলাজট নিরসনবিষয়ক অংশীজন পরামর্শ সভায় ভিডিওকলে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

মন্ত্রী আরও বলেন, "মামলার জট কমাতে শ্রম আদালতের সংখ্যা বৃদ্ধি ও শূন্যপদ পূরণ, সম্পূর্ণ তথ্যপ্রযুক্তিনির্ভর ই-কোর্ট পদ্ধতি চালু, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকর ব্যবহার বাড়াতে হবে।"

তিনি সভায় উঠে আসা সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, "শ্রমিকদের অধিকার রক্ষা, নিয়োগকর্তাদের স্বার্থ সুরক্ষা এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক প্রতিষ্ঠায় কার্যকর শ্রম বিচারব্যবস্থা অপরিহার্য।"

তিনি আরও বলেন, "মামলা দীর্ঘায়িত হলে শ্রমিকরা তাদের পাওনা থেকে বঞ্চিত হন। অন্যদিকে, নিয়োগকর্তারাও দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার মুখোমুখি হন। তাই মামলাজট কমানো কেবল প্রশাসনিক অগ্রাধিকার নয়, বরং শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার পূর্বশর্ত।"

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সভায় শ্রম আদালতের মামলাজটের প্রধান কারণ হিসেবে বিচারকের সংকট, প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা, ত্রিপক্ষীয় বেঞ্চে প্রতিনিধিদের অনুপস্থিতি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার দুর্বল প্রয়োগ চিহ্নিত করা হয়। এসব সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আরশাদুল আলম।

সভায় শ্রম আদালতের বিচারক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মালিক ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন। তারা শ্রম বিচারব্যবস্থার সংস্কার এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : খাদ্যমন্ত্রী আফরোজা খানম মন্তব্য করেছেন যে, লালন সাঁই কেবল একজন বাউল সাধক নন, বরং তিনি মানবতার সাধক, অসাম্প্রদায়িক চেতনার পথপ্রদর্শক এবং সম্প্রীতির এক অনন্য কণ্ঠস্বর। তার দর্শনের মূল ভিত্তি ছিল মানুষের মর্যাদা এবং মানুষের প্রতি ভালোবাসা। লালন সাঁইয়ের দর্শনকে ধারণ করে একটি ঘৃণা ও বিদ্বেষমুক্ত, সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

শনিবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন, মানিকগঞ্জ এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী আরও বলেন, লালন সাঁই তার গানের মাধ্যমে ধর্ম, বর্ণ ও পরিচয়ের বিভেদ পেরিয়ে মানুষের মিলনের কথা বলেছেন। তার অমর বাণী ও গানের মধ্যে মানবতা, সততা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং জীবনের মূল্যবোধের শিক্ষা নিহিত রয়েছে। এই শিক্ষা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে, যাতে তারা পড়ালেখার পাশাপাশি মানবিক ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

তিনি উল্লেখ করেন, আমরা এমন একটি সমাজ চাই, যেখানে পরিচয়ের কারণে কেউ অবহেলার শিকার হবে না, ধর্মের কারণে কেউ বৈষম্যের মুখে পড়বে না এবং মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে ভালোবাসা ও শ্রদ্ধা। দীর্ঘদিনের বিভেদ, হিংসা ও বিদ্বেষকে পেছনে ফেলে দেশের মানুষের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন। সরকারের প্রতিটি কার্যক্রমে মানুষের স্বার্থ ও কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জের পুলিশ সুপার সরোয়ার আলম। এ ছাড়া প্রেস ক্লাবের সভাপতি ও জাসাসের মানিকগঞ্জের সভাপতিও বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাইফুল ইসলাম। আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরে নজরুল বর্ষ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও নজরুলের সৃষ্টিকর্মবিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এ সময় তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এরপর মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকার স্বর্গীয় নিখিল বন্ধু ভট্টাচার্য ও স্বর্গীয় অমিয় ভট্টাচার্য সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির এবং শ্রী গৌরাঙ্গ চন্দ্র সরকারের বাসভবনে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকার এবং তাদের ন্যায্য সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থান বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে জায়গা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


ভৈরবে জায়গা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

কিশোরগঞ্জের ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জেরে হাজী তালেবে হোসেন ও তাঁর প্রবাসী ছেলে সোহাগ সহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ১৭ অক্টোবর বিকেলে ভৈরব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী তালেব হোসেন। ভুক্তভোগীর গ্রামের বাড়ি উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া এবং বর্তমান বাসস্থান শহরের কমলপুর পূর্বপাড়া (রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড)।
অভিযোগে জানাযায়, জায়গা সংক্রান্ত ঘটনার জেরে গত ১৩ অক্টোবর, মঙ্গলবার বিকাল এর আগপ ২ জুন ২০২৬ তারিখে ভিডিও সহ আছে কাতার প্রবাসী সোহাগ মিয়া মারার চেষ্টা করে সকাল ৮ টা সময় আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষ এমদাদুল হক, সিয়াম মিয়া, মো: আক্কাস আলী, মো: লিয়াকত, মো: হাদিস মিয়া, মো. ফিরু মিয়া সহ আরও ৮/১০জন উশৃংখল ব্যক্তি কমলপুরস্থ বাসস্থানে এসে ভুক্তভোগী তালেব হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজসহ তার পরিবারের সদস্যদের খুন জখমের হুমকি প্রদান করেন। তাছাড়া ভুক্তভোগীর ছেলে কাতার প্রবাসী মো: সোহাগ আহমেদ যখন নিজ দেশে আসবে তখন তাকে কোপাইয়া জানে মেরে লাশ গুমেরও হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়।

এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন ধরে তালেব হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে এমন আশংকায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছেন ভুক্তভোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


সুনামগঞ্জের মধ্যনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এম পি কামরুজ্জামান কামরুল

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বিভিন্ন পূজামণ্ডপের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গুরুত্বারোপ করেন। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
মধ্যনগর বাজার দুর্গামন্দির পরিচালনা কমিটির সভাপতি গোবিন্দ তালুকদারের সভাপতিত্বে এবং কবি অজয় রায়ের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “সব ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধনেই আমাদের এই বাংলাদেশ। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজা অত্যান্ত শান্তিময়, আনন্দময় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আশ্বস্ত করেন, দুর্গাপূজা উদযাপনে যেকোনো পরিস্থিতিতে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবেন। এসময়
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শাহাবুদ্দিন শাহিন, মধ্যনগর উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাউয়ুম মজনু, যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার।
উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নান্টু তালুকদার ও সদস্যসচিব নিবাস সরকার, জেলা যুবদলের সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া ও যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার, সদস্য তাজুল ইসলাম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


মহাসপ্তমীতে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন বিএমপি কমিশনার

মহাসপ্তমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, নিরাপত্তা জোরদারের নির্দেশ


শারদীয় দুর্গাপূজা-২০২৬-এর মহাসপ্তমী উপলক্ষে বরিশাল মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও তদারকি কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং উৎসব উদ্‌যাপন নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় বজায় রেখে সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়ে তিনি গুরুত্ব দেন। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।


পরিদর্শনের সময় বিএমপি কমিশনার হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। দুর্গাপূজা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসবকে ঘিরে নগরজুড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব রয়েছে।

পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তিনি উৎসবের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সমন্বিত উদ্যোগে উৎসবের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব।

দুর্গাপূজার সময় পূজামণ্ডপগুলোতে পূজারি, দর্শনার্থী ও সাধারণ মানুষের সমাগম ঘটে। এ সময় সার্বিক নিরাপত্তা বজায় রাখা এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজামণ্ডপ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ। বিএমপি কমিশনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও তদারকি কর্মকর্তাদের সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে বিএমপি কমিশনারের এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল নগরীর গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%