০৩:১৯ পি.এম
যান্ত্রিক ত্রুটির কারণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় কোলাঘাটের বলাকা মঞ্চের মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।
হেলিকপ্টারটি পশ্চিম মেদিনীপুরের একটি হেলিপ্যাডে অবতরণের কথা ছিল। কিন্তু সেখানে নামার আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তাই ঝুঁকি না নিয়ে কোলাঘাটে হেলিকপ্টারটি নিরাপদে নামানো হয়। পরে সেখান থেকে মুখ্যমন্ত্রী গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেন।
মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধা জানাতে কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটে ও বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। সেই কর্মসূচিতে অংশ নিতে কলকাতা থেকে হেলিকপ্টার নিয়ে রওনা হয়েছিল তিনি।
আরও পড়ুন: জামায়াতের আইজিপির ক্রসফায়ার বক্তব্যের তীব্র প্রতিবাদ
তবে আচমকা কোলাঘাটে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করায় প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়। ঘটনাটি ঘিরে রাজ্যবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন