ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

উল্টাপাল্টা বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে মানুষ ভাল ভাবে নিবে না জামায়াতের উদ্দেশ্যে -এমপি খোকন তালুকদার


উল্টাপাল্টা বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করলে মানুষ ভাল ভাবে নিবে না  জামায়াতের উদ্দেশ্যে -এমপি খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "বাংলাদেশের মানুষের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, দিনের ভোট রাতে হয় নাই, মানুষের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।" তিনি আরো উল্লেখ করেন, "বাংলাদেশের মানুষ তারেক রহমানের পাশে আছে। গুম, খুন হওয়া পরিবার তারেক রহমানের পাশে আছে। আপনারা বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার জন্য উল্টাপাল্টা বক্তব্য করছেন, বাংলাদেশের মানুষ সেটা ভাল ভাবে নেয় নাই।"

শুক্রবার বিকেলে সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম কাইয়ুম মিয়ার ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব লোকমান মোল্লার আয়োজনে শহরের পৌর কমিউনিটি সেন্টারে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী উদ্দেশ্যে এমপি খোকন আরো বলেন, "আপনারা বিএনপির সাথে ছিলেন। বিএনপি কখনো জামায়াতের সাথে ছিলোনা। আপনারা ধানের শীষে নির্বাচন করেছেন, আপনাদেরকে বিএনপি যায়গা দিয়েছিলো বলেই তখন আপনারা নির্বাচন করতে পেরেছিলেন।" তিনি আন্দোলনের ভয় দেখানোর জন্য বড় বড় কথা বলার বিরুদ্ধে সতর্ক করে দেন।

আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়

তিনি বলেন, "আমি একজন গুম হওয়া নেতা হিসেবে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে চান তাহলে ভালোর সাথে থাকেন। শুধু ভণ্ডামি করে মুখ দিয়ে আবোল তাবোল বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আপনারা সাবধান হয়ে যান।"

এসময় মরহুম কাইয়ুম মিয়ার মেজ মেয়ে ফারিয়া রিচির সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মরহুম কাইয়ুম মিয়ার ছোট মেয়ে আজারা কাইয়ুম, মেজ মেয়ের জামাই কাজী শরিফুল ইসলাম সিফাত, জেলা বিএনপির আহবায়ক এ্যাড.জাফর আলী মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


দিনাজপুরে বিপুল পরিমাণ সার জব্দ, ম্যানেজারের কারাদণ্ড

দিনাজপুরের বীরগঞ্জে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দ করা এসব সার কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এক মিলের ম্যানেজারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং মিলে অভিযান চালিয়ে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি এবং ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, জব্দ করা সার কৃষকদের স্বার্থে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে। কৃষি উপকরণ অবৈধভাবে মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় অবৈধভাবে মজুত করা ৭৯ বস্তা সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মাগুরায় অবৈধভাবে মজুত করা ৭৯ বস্তা সার জব্দ

 

মাগুরা সদর উপজেলার আলমখালী বাজারে অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই অভিযানের ফলস্বরূপ, একটি ডিলার প্রতিষ্ঠানের কাছ থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়েছে।

 

একই সময়, প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলা সদরের আলমখালী বাজারে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের ভিত্তিতে আলমখালী বাজারের সার ডিলার প্রতিষ্ঠান মেসার্স আলীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে সার মজুদ এবং নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি থেকে ৭৯ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দকৃত সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

কৃষকদের স্বার্থ রক্ষা, সার বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলার কৃষি অফিসার মোহাম্মদ নূর-এ-নবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয় দিয়ে রদ্রির অভিষেক রাঙালো বার্সেলোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


জয় দিয়ে রদ্রির অভিষেক রাঙালো বার্সেলোনা

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : রাফিনিয়া ও ফার্মিন লোপেজের গোলে স্প্যানিশ ফুটবল লিগে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
 
গত রাতে লা-লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে বার্সা ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। 

এ ম্যাচে বার্সেলোনার হয়ে অভিষেক হয়েছে স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রির। ম্যাচের ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি।  

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকে বল দখলে রাখার পাশাপাশি আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। এ অবস্থায় রক্ষণভাগ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বিলবাও। নবম মিনিটে পেদ্রির কর্নার থেকে এরিক গার্সিয়ার হেড মিস হলে অল্পের জন্য গোল বঞ্চিত হয় বার্সেলোনা। 

১৫ মিনিটে লামিলে ইয়ামালের শট দারুণ দক্ষতায় রুখে দেন বিলবাওর গোলরক্ষক উনাই সিমনে। 

২১ মিনিটে রদ্রির ক্রস থেকে রাফিনিয়ার হেড পোস্টে লেগে ফিরে এলে আবারও গোল বঞ্চিত হয় বার্সেলোনা। 

অবশেষে রদ্রি-রাফিনিয়ার হাত ধরেই প্রথম গোলের দেখা পায় বার্সেলোনা। ৩৭ মিনিটে পেদ্রির পাস থেকে বক্সে ঢুকে বিলবাওর গোলরক্ষক সিমনেকে কাটিয়ে বল জালে জড়ান রাফিনিয়া। এবারের লিগে এটি তার তৃতীয় গোল। গত ম্যাচে এলচের বিপক্ষে দুই গোল করেছিলেন তিনি।  

রাফিনিয়ার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে হান্সি ফ্লিকের দল। 

দ্বিতীয়ার্ধেও বল দখলে রাখে বার্সেলোনা। কিন্তু দ্বিতীয় গোলের দেখা পাচ্ছিলো না তারা। বেশিরভাগ সময় বার্সার আক্রমণগুলো নস্যাৎ করে দেন বিলবাওর গোলরক্ষক সিমনে।
 
তবে ৮২ মিনিটে বিলবাওর ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের ভুলে গোল পেয়ে যায় বার্সেলোনা। লোপেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। চলতি মৌসুমে নিজের তৃতীয় গোল করেন লোপেজ। 

শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে এলচেকে ৫-০ গোলে হারায় বার্সা। লা লিগায় ঘরের মাঠে এ নিয়ে টানা ২০ ম্যাচ জিতল বার্সেলোনা। এর আগে ২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত টানা ২৫ ম্যাচ জিতেছিল বার্সা। 

২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনার হয়ে অভিষেকে খুশি সর্বশেষ বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী রদ্রি। তিনি বলেন, ‘বার্সার হয়ে প্রথম ম্যাচ খেলে এবং জিততে পেরে ভালো লাগছে। এটি বার্সার টানা দ্বিতীয় জয়। ছন্দ ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি, সামনে আরও ভালো কিছু হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লম্বা চুল ছেঁটে হালান্ডের ‘মিলিটারি’ লুক, ভাইরাল ছবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


লম্বা চুল ছেঁটে হালান্ডের ‘মিলিটারি’ লুক, ভাইরাল ছবি

 

হালান্ড, যিনি দীর্ঘ স্বর্ণালি চুলের জন্য পরিচিত ছিলেন, এবার সম্পূর্ণ নতুন রূপে হাজির হয়েছেন। নরওয়ের এই তারকা ফুটবলার তার চেহারা বদলে ফেলেছেন।

 

বিশ্বকাপের পর হঠাৎ করেই তিনি চুল ছোট করে ফেলেছেন। তার নতুন লুকটি মিলিটারি স্টাইলের বাজ কাটে দেখা গেছে। এই তথ্যটি

২৩ আগস্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের হেয়ারকাটের ছবি ও ভিডিও শেয়ার করেন

 

ছবিতে দেখা যাচ্ছে, কাঁধের দৈর্ঘ্যের লম্বা চুল কেটে তিনি একেবারে ছোট করে ফেলেছেন।

চুল কাটার আগে কিছুটা নার্ভাস ছিলেন হালান্ড। নতুন মৌসুম শুরুর আগে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন তিনি।

হালান্ডের বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনও এই প্রক্রিয়ায় তার সঙ্গে ছিলেন।

 

নতুন চেহারা দেখে তার প্রতিক্রিয়া ছিল, ‘কিউট’।

অন্যদিকে, হালান্ডের বন্ধু ও সাবেক তারকা ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচের প্রতিক্রিয়া ছিল আরো মজার। নতুন লুক দেখে তিনি প্রশ্ন করেন, ‘কী করেছ? কোনো বাজি হেরে গেছ?’

হালান্ডের নতুন চেহারা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হয়েছে। ভক্তদের অনেকেই তার পুরনো লম্বা চুলের সঙ্গে নতুন লুকের তুলনা করছেন।

নতুন মৌসুমে মাঠে হালান্ডের পারফরম্যান্সের পাশাপাশি তার নতুন চেহারাও আলোচনার বিষয় হয়ে উঠবে, তা বলাই যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%