০৩:০৯ এম
বাংলাদেশের জন্য ম্যাচটি শুরু থেকেই কঠিন করে তুলেছিল পাকিস্তান। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি এমনটাই মন্তব্য করেছেন। তিনি সংবাদ মাধ্যমকে জানান, ম্যাচের পর ড্রেসিংরুমে একটি নিস্তব্ধতা নেমে আসে। সকলেই হতাশ হয়ে পড়েন। খেলোয়াড়েরা কাঁদছিলেন এবং কারও মুখে কোনো কথা ছিল না। এই হতাশার মধ্য দিয়েই শেষ হলো বাংলাদেশের সাফ মিশন।
কোচ ডুলি জানালেন, পাকিস্তান কঠিন প্রতিপক্ষ হবে, এটি তিনি আগে থেকেই জানতেন। তিনি বলেন, “এই ম্যাচটি শুরু থেকে খুবই কঠিন ছিল। আমরা ম্যাচের মধ্যে ছিলাম না।” বাংলাদেশ গত কয়েকটি ম্যাচে যে ছন্দে খেলেছে, সেই ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করেছিল। তবে বাংলাদেশ সফল হতে পারেনি। দর্শকরা যে আশা নিয়ে মাঠে এসেছিলেন, হামজা-শমিতরা তাদের মুখে হাসি ফোটাতে পারেননি।
ডুলি আরও জানান, ঘরের মাঠে অনেক দর্শকের সামনে চাপ নিয়ে খেলতে পারেনি তার দল। ম্যাচটির গুরুত্ব সকলেই জানতো, কিন্তু শুরু থেকেই খেলায় বাংলাদেশ নিজেদের ধরে রাখতে পারেনি। তিনি বলেন, “একের পর এক ভুল করেছি আমরা। একটি ভুলের পর খেলোয়াড়েরা আরও সতর্ক হতে চেয়েছে। কিন্তু তাতে উল্টো আরও ভুল হয়েছে। আসলে এই ম্যাচে চাপ সামলানোটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।”
আরও পড়ুন: ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন
শেষদিকে গোল হজমের পর খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েন। ডুলি জানান, গোল হজমের ফলে বাংলাদেশ বড় ধাক্কা খায়। এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল। আসিয়ান কাপে ভরাডুরির পর এবার সাফের সেমিফাইনাল থেকেও বিদায় নিল বাংলাদেশ। কোচ ডুলি মনে করেন, বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে। তিনি ব্যর্থতার দায় সেভাবে কাঁধে নিতে চাননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন