ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবক মাসুমের ৬ মাসের কারাদণ্ড


পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে যুবক মাসুমের ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের অভিযোগে ২৫ বছর বয়সী যুবক মাসুমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত যুবক মাসুম এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম দীর্ঘ সময় ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। মাদকের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রায়ই তিনি প্রতিবন্ধী বাবা-মাকে মারধর করতেন। শুক্রবার সকালে মাদকের টাকা না পাওয়ার কারণে তিনি আবারও তার বাবা-মাকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপম দাস মন্তব্য করেন, "মাদক সেবন করে জনশৃঙ্খলা নষ্ট করায় এবং মাদক সেবনের বিষয়টি সে স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ সাজা দেওয়া হয়েছে।" তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন ডি ভিলিয়ার্স

বয়স বাড়ে, সময়ও বদলায়, তবে কিছু ক্রিকেটার আগের মতোই থেকে যান। এবি ডি ভিলিয়ার্স ঠিক তেমনই একজন। তার ব্যাটের ঝড় কখনো থামছে না। বল-ব্যাটের সেই পুরনো প্রেমে নতুন করে রং ছড়ালেন তিনি। অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসের বিপক্ষে তিনি হাঁকালেন বিধ্বংসী সেঞ্চুরি।

ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরির ফলে অস্ট্রেলিয়া উড়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। ম্যাচে ২৬ বল হাতে রেখে এই সাফল্য অর্জিত হয়েছে।

লক্ষ্য তাড়া করতে নেমে শারজার আকাশে আজ চার-ছক্কার ঝড় তুলেন ডি ভিলিয়ার্স। কেন রিচার্ডসন এবং বেন হিলফেনহাসদের ‘পাড়ার বোলার’ বানিয়ে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। সাবেক প্রোটিয়া ব্যাটার ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষে অপরাজিত থাকেন ৪০ বলে ১১১ রানে। ২৭৭.৫০ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চারের বিপরীতে ১১ ছক্কায়।

২১০ রান তাড়ানোর শুরুটা অবশ্য প্রোটিয়াদের জন্য ভালো ছিল না। দলীয় ১২ রানে ফাফ ডু প্লেসিস আউট হয়ে যান। তবে আরেক ওপেনার রিচার্ড লেভির সঙ্গে চার-ছক্কার ঝড় তুলতে শুরু করেন ডি ভিলিয়ার্স। প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে ৬২ রানের ইনিংস খেলেন লেভি। ২১৩.৭৯ স্ট্রাইকরেটের ইনিংস সাজান ৫ ছক্কা ও ৩ চারে। দুজনের জুটিতে আসে ১২৭ রান, মাত্র ৪৯ বলে। পরে জেন-পল ডুমিনিকে নিয়ে জয়ের বাকি কাজ সম্পন্ন করেন ডি ভিলিয়ার্স। ২২ বলে অপরাজিত ২৭ রান করেন ডুমিনি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২০৯ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ডার্সি শর্টের ৬৬ রানের ইনিংসে এই সংগ্রহ অর্জিত হয়। অধিনায়ক ডেভিড ওয়ার্নার খেলেন ৪৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হার্ডাস ভিলজোন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভপুরে ৩৩ মিনিটের ঝড়ে উড়ে গেছে দোকানপাট ও কয়েকটি ঘরবাড়ির চাল

আন্তর্জাতিক ডেস্ক

‎​শাহানুর আলম, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


বিশ্বম্ভপুরে ৩৩ মিনিটের ঝড়ে উড়ে গেছে দোকানপাট ও কয়েকটি ঘরবাড়ির চাল

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মাত্র ৩৩ মিনিটের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি।
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই তীব্র বেগে ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় বিশ্বম্ভরপুর থানা সংলগ্ন এলাকার বেশ কয়েকটি দোকানের টিনের চাল উড়ে যায়। এছাড়া উপজেলার বিভিন্ন গ্রাম থেকে কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার এবং বসতবাড়ির টিনের চালা উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
‎হঠাৎ নেমে আসা এই আকস্মিক দুর্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত চূড়ান্ত ক্ষয়ক্ষতির কোনো সঠিক তথ্য বা পরিসংখ্যান পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সারের লাইসেন্স দিতে কে কত টাকা নিয়েছেন, সবই জানি’: এমপি মাজেদ বাবুর প্রশাসনকে হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


‘সারের লাইসেন্স দিতে কে কত টাকা নিয়েছেন, সবই জানি’: এমপি মাজেদ বাবুর প্রশাসনকে হুঁশিয়ারি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ তুলে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, সারের ডিলার নিয়োগের তালিকার ক্রম উপেক্ষা করে পছন্দের ব্যক্তিকে সুযোগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই অভিযোগগুলো তুলে ধরেন। মাজেদ বাবু ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সারের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেনের চেষ্টা চলছে এবং আওয়ামী লীগের লোকজনকে সুযোগ দেওয়ার বিষয়টি সামনে এসেছে। তিনি দাবি করেন, সারের লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য অনেকে টাকা দিতে চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

সরিষা ইউনিয়নে ডিলার নিয়োগের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা অর্থের বিনিময়ে সুবিধা নেওয়ার চেষ্টা করা ব্যক্তিরা লাইসেন্স পেলে উপজেলা ও জেলা প্রশাসনের সততা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি লেখেন, কে কোথা থেকে কত শতাংশ টাকা নেন, তা তিনি জানেন। এ বিষয়ে আনুষ্ঠানিক জবাব না পাওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জে মনোনীত কাউকে সারের লাইসেন্স নিতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য আরও বলেন, তাঁর দলের নেতাকর্মীরা মামলা ও হামলার শিকার হবেন, অথচ অর্থের বিনিময়ে অন্যদের সারের লাইসেন্স দেওয়া হবে—এটি মেনে নেওয়া হবে না। প্রশাসনের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি রাজনৈতিক নেতাদের আগে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ময়মনসিংহ জেলার ১৪টি উপজেলার ১৪৫টি ইউনিয়নে ১৫৬ জন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ জন ডিলার নিয়োগ দেওয়ার কথা ছিল। জেলায় এ নিয়োগের জন্য প্রায় ১ হাজার ৭০০টি আবেদন জমা পড়ে।

যাচাই-বাছাই শেষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশ এবং সারসংক্রান্ত কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির অনুমোদনের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছে জিয়া এন্টারপ্রাইজ। জেলা কমিটির সুপারিশে প্রতিষ্ঠানটির নাম ছিল প্রথম স্থানে।

সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু দাবি করেন, উপজেলা থেকে জেলায় পাঠানো তালিকায় সরিষা ইউনিয়নের জন্য দুজনের নাম ছিল। প্রথম স্থানে ছিলেন জিওস্ট্রাক্ট ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের মালিক তাকলিমা আক্তার এবং দ্বিতীয় স্থানে ছিলেন জিয়া এন্টারপ্রাইজের মালিক জিয়াউর রহমান ভূঁইয়া।

তাঁর দাবি, অন্য জায়গায় তালিকার প্রথম স্থানে থাকা ব্যক্তিরাই ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু সরিষা ইউনিয়নে দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তি নিয়োগ পাওয়ায় সিদ্ধান্তটির পেছনে কোনো স্বার্থ রয়েছে কি না, সে প্রশ্ন তুলেছেন তিনি। এ ক্ষেত্রে জেলা প্রশাসক তালিকা পরিবর্তন করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূমিকা রেখেছেন বলেও অভিযোগ করেন সংসদ সদস্য।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়োগ পাওয়া ডিলার জিয়াউর রহমান বলেন, তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। আবেদন করার পর সংসদ সদস্যের সহযোগিতা চেয়েছিলেন। তবে কাউকে ঘুষ দেননি এবং জেলা প্রশাসনের কারও সঙ্গে যোগাযোগ করেননি বলে দাবি করেন তিনি।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, প্রথম স্থানে থাকা আবেদনকারীর আয়কর রিটার্ন নেই বলে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারী তাঁর কাছে অভিযোগ করেছিলেন। ডিলার নিয়োগে আয়কর রিটার্ন বাধ্যতামূলক ছিল উল্লেখ করে তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসক ও সংসদ সদস্যকে জানানো হয়েছিল।

ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, যিনি নিয়োগ পাননি, তাঁর আবেদনে নিশ্চয়ই কোনো ঘাটতি ছিল। দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীর বিষয়ে খোঁজ নিলে তাঁর ঘাটতির বিষয়টি জানা যাবে। নিয়োগের ক্ষেত্রে নীতিমালার বাইরে কিছু করা হয়নি বলেও দাবি করেন তিনি।

সারের ডিলার নিয়োগ নিয়ে সংসদ সদস্যের অভিযোগ এবং প্রশাসনের বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন ২০২৭ সালে পিছিয়ে নেওয়ার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


ফিলিস্তিনের সংসদীয় নির্বাচন ২০২৭ সালে পিছিয়ে নেওয়ার পরিকল্পনা

রাজনৈতিক, নিরাপত্তাজনিত এবং অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটার কারণে পূর্বঘোষিত ২৮ নভেম্বরের আইনসভা (সংসদীয়) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ)। নতুন পরিকল্পনা অনুযায়ী, এই নির্বাচন ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্স ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠির সূত্রে এই তথ্য জানায়।

ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ ৮ অক্টোবরের চিঠিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটকে জানান, ২০২৬ সালের ২৮ নভেম্বর নির্বাচনের জন্য যে রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক পরিবেশের আশা করা হয়েছিল, তা বাস্তবে তৈরি হয়নি। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের জন্য অংশগ্রহণ, প্রবেশাধিকার এবং নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা বজায় রাখা অসম্ভব হয়ে পড়বে।

ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, নির্বাচন কয়েক মাস পিছিয়ে দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দল নিরসনে দলগুলোর মধ্যে সংলাপ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে একটি আদেশ জারি করে নির্বাচনের নতুন তারিখ ২০২৭ সালের সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

২০০৫-২০০৬ সালের পর ফিলিস্তিনে আর কোনো সাধারণ বা সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ২০০৭ সালে সশস্ত্র গোষ্ঠী হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার পর ফিলিস্তিনের শাসনব্যবস্থায় বড় ধরনের বিভাজন সৃষ্টি হয়। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস দীর্ঘদিন ধরে নির্বাচনের ঘোষণা দিলেও ইসরায়েলি বিধিনিষেধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতার কারণে তা পিছিয়ে আসছিলেন।

নির্বাচন স্থগিত করার বিষয়ে ফিলিস্তিনের অভ্যন্তরীণ দলগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। গাজাভিত্তিক ইসলামিক জিহাদের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভোট পেছানোর বিষয়ে তাদের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। অন্যদিকে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম মন্তব্য করেন, "একটি সমন্বিত ফিলিস্তিনি রূপরেখা তৈরি না করে তড়িঘড়ি করে নির্বাচন আয়োজন করা যুক্তিযুক্ত ছিল না।"

ফিলিস্তিনি কর্তৃপক্ষের আশা ছিল, মার্কিন উদ্যোগ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে গাজা ও পশ্চিম তীরের সার্বিক পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে তাদের দাবি অনুযায়ী, মাঠপর্যায়ে পরিস্থিতির কোনো সুফলা দেখা যায়নি; বরং ভূখণ্ডজুড়ে নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হয়েছে।

গত বছর (২০২৫ সাল) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দেশটিতে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন আয়োজনের ওপর জোর দিয়ে আসছিল ফ্রান্স। তবে ফিলিস্তিনি নেতৃত্বের এই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি এবং গাজা ও পশ্চিম তীরের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্র: টাইমস্‌ অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%