ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার


নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 নওগাঁর রাণীনগরের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আজ এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।

শুক্রবার দুপুরে উপজেলার রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে তার বাড়ি তল্লাশি করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের, যার ওজন প্রায় ৯ কেজি।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বাসস’কে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রত্যেক নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।

তিনি এই কথা বলেছেন শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বাণীতে।

প্রধানমন্ত্রী জানান, সরকার জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে, মানবসম্পদ উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রমের শক্তিশালীকরণ এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “আমাদের উন্নয়ন-অভিযাত্রার অন্যতম লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা। সে লক্ষ্যে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে সরকার বহুমাত্রিক উদ্যোগ বাস্তবায়ন করছে।”

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী দেশবাসী, বিশেষ করে নবীন প্রজন্মকে দিবসটির চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান।

এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ আমাদের জাতীয় উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন একটি প্রজন্মের ওপর, যারা হবে শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব, সুস্থ, মানবিক ও উদ্ভাবনী। তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার বিকাশে রাষ্ট্রকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা মানসম্মত শিক্ষা গ্রহণ করবে, কর্মসংস্থানের সুযোগ পাবে, উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবে এবং নিজেদের ইচ্ছা, সক্ষমতা ও মূল্যবোধের ভিত্তিতে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুখী পরিবার গড়ে তুলতে পারবে।

আজকের তরুণরাই তথ্য-প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রধান শক্তি জানিয়ে তিনি বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ, যেখানে প্রত্যেক তরুণ-তরুণী যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত হলে তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারবে এবং দায়িত্বশীল পরিবার গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও সচেতন ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তারেক রহমান জানান, একটি উন্নত জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ জনগোষ্ঠী। সেই লক্ষ্য অর্জনে সরকার সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো কার্যকর করা, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ সমন্বিত প্রচেষ্টাই ভবিষ্যতের স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করবে।

তবে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ এখনো আমাদের তরুণ প্রজন্মের বিকাশ ও অগ্রযাত্রার পথে বড় বাধা হয়ে রয়েছে। তিনি বলেন, এসব সমস্যা শুধুমাত্র একজন কিশোরী বা একটি পরিবারের নয়; এগুলোর দীর্ঘমেয়াদি প্রভাব পরে মানবসম্পদ উন্নয়ন, শিক্ষার ধারাবাহিকতা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য এবং জাতীয় উৎপাদনশীলতার ওপর।

এ কারণে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা ও সেবা জোরদারে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, প্রত্যেক তরুণ-তরুণী যদি সুস্থ, শিক্ষিত, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠার সমান সুযোগ পায়, তবে তারাই আগামী দিনের সম্ভাবনাময়, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলকে আসুন, আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রত্যেক তরুণের আশা, আকাঙ্ক্ষা ও সম্ভাবনা বাস্তবে বিকশিত হবে এবং একটি নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

 আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সরকারি দপ্তর ও সরকারের উন্নয়ন প্রকল্পে তিনি দলীয় কোনো সিন্ডিকেট চান না। বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পেতে পারেন, তবে এমন কোনো সুবিধা দেওয়া হবে না, যাতে সরকারের বদনাম হয়।

শুক্রবার সকালে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, কোনো চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করলে তা হয়ত তার ব্যক্তিগত লাভের বিষয় হতে পারে, কিন্তু এর দায় সরকার নেবে না। এ ধরনের কর্মকাণ্ডের কারণে সরকারের ওপর যে কালিমা লাগবে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে জোরপূর্বক একজনকে ব্যাংকের চেক বইতে সই করে নেওয়ার ঘটনা ঘটেছিল। কিন্তু সরকার রাত পার হতে দেয়নি, সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন, অপরাধী সে দলের যত বড় নেতাই হোক না কেন, তার পরিচয় একটাই, সে অপরাধী। যদি কেউ মনে করেন, আওয়ামী লীগ লুটপাট করেছে আর সেই খালি জায়গায় গিয়ে তিনি নিজে বসবেন, তাহলে তিনি ভুলের স্বর্গে বাস করছেন।

এ ধরনের ভুল ধারণার মধ্যে না থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের বদনাম হয়, এমন কোনো কাজ কোনো দলীয় নেতাকর্মীর কাছ থেকে মেনে নেওয়া হবে না। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ৫০ শয্যার এ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি, হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কিছু পরিকল্পনা গ্রহণ করছে। এ জনপদের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদ আল মামুন। এছাড়া, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা লঙ্ঘন করে বৃত্তি পরীক্ষার ফল আপলোড: ডিপিই’র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


নিরাপত্তা লঙ্ঘন করে বৃত্তি পরীক্ষার ফল আপলোড: ডিপিই’র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বরখাস্ত

নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করে বৃত্তি পরীক্ষার ফল ওয়েব পোর্টালে আপলোড করার অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 এ খবরটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে ওয়েব পোর্টালে আপলোড করার সময় যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা হয়নি। ফলাফল এভাবে আগেভাগে আপলোড করায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর অনুচ্ছেদ ১২(১) অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়েছে।

এরপর, ফলাফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ গতকাল বৃহস্পতিবার থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


মুন্সীগঞ্জে ইয়াবাসহ আটক দুইজন

মুন্সীগঞ্জের গজারিয়া থেকে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ, তাদের কাছ থেকে উদ্ধৃত হয়েছে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা। শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টা নাগাদ গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকার নতুন রাস্তার মোড়ের উত্তর পাশে সজীব টেলিকমের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকেপাড়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মাহাবুবের ছেলে নুরুল ইসলাম ওরফে সোহাগ (৩৮) এবং বরিশালের মুলাদী উপজেলার সফিপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে মো. মিন্টু মিয়া (২৩)। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নুরুল ইসলাম ওরফে সোহাগের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের অংশে লুকিয়ে রাখা দুটি ২৫০ মিলিলিটারের খালি সেভেন আপ (7UP) প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়। বোতল দুটিতে একত্রে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, নুরুল ইসলাম বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো মিন্টু মিয়ার কাছে নিয়ে এসেছিলেন। ইয়াবা হস্তান্তরের সময় দুজনকেই হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%