ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশে মানবাধিকার সমুন্নত হবে, গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দেশে মানবাধিকার সমুন্নত হবে। গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে। ভবিষ্যতে গুমের শিকার কেউ যাতে না হয়, সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব, ইনশাআল্লাহ।’

রবিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। উল্টো তারা জুলাই যোদ্ধাদের জঙ্গি হামলা বলে তকমা দিচ্ছে। আমি বহু জায়গায় বলেছি, তাদের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়ে গেছে দিল্লিতে।’

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অন্তত এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, জাতীয় সংসদে কথা বলব। এই মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিকার-প্রতিরোধ আইন নিয়ে কথা হবে। আপনাদের সকলের বক্তব্য আমরা ধারণ করব। আলাপ-আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু, সুন্দর, শক্তিশালী আইন আমরা পাস করব।’

‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান—তার রক্তে প্রবাহিত গণতন্ত্র, তার রক্তে প্রবাহিত মানবাধিকার। তাকে ১/১১-এর সময় যেভাবে নির্যাতন করা হয়েছে, গোপন কুঠুরিতে নিয়ে যাওয়া হয়েছে, সেফ হাউজে নিয়ে যাওয়া হয়েছে, তাকে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে—সেই পারসিকিউশনের মধ্য দিয়ে তিনি গেছেন। দীর্ঘ ১৭ বছর বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ এখন চলছে।’

‘সুতরাং, এখানে মানবাধিকার সমুন্নত হবে। গুমের শিকার ব্যক্তিরা সুবিচার পাবে। ভবিষ্যতে গুমের শিকার কেউ যাতে না হয়, সেরকম কঠিন আইন আমরা নিয়ে আসব, ইনশাআল্লাহ। আশা করি, বাংলাদেশে আমরা যে সময়ের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছি, নির্বাচিত হয়েছি—এই সময়ের মধ্যে সকল গুমের শিকার ব্যক্তির জন্য পরিবারের পক্ষ থেকে যদি মামলা নিয়ে আসে, তাদের সুবিচার নিশ্চিত করা হবে। যেগুলো চলমান আছে আদালতে, অবশ্যই সেগুলো সমাপ্ত করা হবে, ইনশাআল্লাহ। বিচার করবে জুডিশিয়ারি, আমরা নির্বাহী বিভাগ থেকে আমাদের সহায়তা করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যেগুলো হত্যাকাণ্ড হয়েছে, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, সকলের বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। আর এই দেশে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং স্বৈরাচারী শেখ হাসিনা, গণতন্ত্র হত্যকারী শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক দল হিসেবে বিচার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। ব্যক্তি পর্যায়ে বিচার চলছে, সেই বিচারও সমাপ্ত করা হবে।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫৭ রানে এগিয়ে ইংল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


৩৫৭ রানে এগিয়ে ইংল্যান্ড

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ৩৫৭ রানে এগিয়ে স্বাগতিক ইংল্যান্ড।

প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮০ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ১৭৭ রান করেছে ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান।

লর্ডসে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান করেছিল ইংল্যান্ড। এসময় ৭ উইকেট হাতে নিয়ে ২৬১ রানে এগিয়ে ছিল ইংলিশরা। এমিলিও গে ৩০ ও হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন গে ৩১ ও ব্রুক ৩৫ রানে আউট হন। দুজনই শিকার পেসার মোহাম্মদ আব্বাসের।

দলীয় ১২৮ রানে ব্রুক ফেরার পর সতীর্থদের নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন লরেন্স। কিন্তু বড় জুটি গড়তে পারেননি তিনি। ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক জেমি স্মিথকে নিয়ে ২১ এবং সপ্তম উইকেটে গাস অ্যাটকিনসনের সাথে ১৩ রান যোগ করেন লরেন্স।

নামের পাশে ৭ রান করে সাজঘরে ফেরেন স্মিথ ও অ্যাটকিনসন। দিন শেষে ওলি রবিনসনের সাথে অপরাজিত থাকেন লরেন্স।

৬টি চার ও ২টি ছক্কায় লরেন্স ৬৬ বলে ৫০ এবং রবিনসন ২ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের আব্বাস ৩টি এবং শাহজাদ ও আলি ২টি করে উইকেট নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারবিরোধী মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০ আগস্ট) দুপুরে বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম।

এর আগে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে আবরার আহম্মেদ (১৮), ইয়াসিন (১৮), রাব্বি (২০), শিমুল (২০), ফেরদৌস (১৮), পলক (১৭), আবু বকর (১৬), তানভীর (১৫), লিমন (১৭) ও নয়ন (১৮) অন্তর্ভুক্ত। আবরার আহম্মেদ নারায়ণগঞ্জ সদর থানার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অন্য নয়জন ফতুল্লা মডেল থানার বিসিক এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, রাত ১০টার দিকে সাইনবোর্ডের গ্র্যান্ড চাঁদনী রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী সড়কে কয়েকজন জড়ো হন। পুলিশ তাদের ধাওয়া দিলে বেশিরভাগই দৌড়ে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, গ্রেপ্তারকৃতরা সবাই আজমেরী ওসমানের অনুসারী।

 

ভূইগড়-সাইনবোর্ড এলাকায় সরকারবিরোধী মিছিল ও নাশকতার প্রস্তুতি নেওয়ার তথ্যের ভিত্তিতে সন্ধ্যার পর থেকে মহাসড়কের ওই এলাকায় পুলিশের একাধিক দল অবস্থান নেয়। মিছিল শুরুর আগমুহূর্তেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, আজমেরী ওসমানের সমর্থনে লিমন ও ফয়সাল দর্পণের নির্দেশে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কর্তন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


পটুয়াখালীতে যুবদল নেতাকে কুপিয়ে হাতের রগ কর্তন

পটুয়াখালীর বাউফলে রমিজ মৃধা (৩৫) নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে জিসান মৃধা (২০) নামে এক তরুণের বিরুদ্ধে। 

শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরকচুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হামলার শিকার রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তিনি চরকচুয়া গ্রামের মৃত পঞ্চম আলী মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রমিজ মৃধা স্থানীয় বেল্লাল মল্লিকের দোকানের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা (২০) সেখানে  ধারালো অস্ত্র হাতে উপস্থিত হয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন তাকে। এতে রমিজের শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং তার এক হাতের রগ কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণ ও হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, আহতের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। ধারণা করা হচ্ছে, তার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


ঢাকা থেকে বিয়ানীবাজারের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা থানা পুলিশ রাজধানীর ভাটারার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, আবুল কাশেম পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন আইনে অন্তত ২০টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পল্লব আত্মগোপনে চলে যান বলে জানা গেছে। তবে এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তার অনুসারীদের বিভিন্ন মিছিল এবং তার উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%