ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী


দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে উদ্ধার করে হাসপাতালে নিল সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজন অসুস্থ বৃদ্ধা নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়, শনিবার (২০ জুন) বিকালে, স্ট্রোক করা ৭৪ বছর বয়সী রামকিল বম নামের ওই নারীক মাটি থেকে হেলিকপ্টারে করে তুলা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

আজ সকালে, রোয়াংছড়ির দুর্গম এলাকায় রামকিল বম আকস্মিকভাবে স্ট্রোক করে। তার শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণে জরুরি চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। তবে পাহাড়ি দুর্গম অঞ্চলের জন্য সড়কপথে হাসপাতালে নেওয়া সম্ভব ছিল না। এ কারণে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে সড়কে প্রাণ হারালেন ৫ জন, একই পরিবারের ৪ জন

যার ফলে, বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে অসুস্থ নারীকে উদ্ধার করে বিকেলে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর করা হয়।

হাসপাতালে পৌঁছানোর পরপরই ওই বৃদ্ধাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং বর্তমানে তার চিকিৎসা চলছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের মানুষদের জরুরি মানবিক সহায়তা প্রদান এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিসিটিতে যুক্ত হচ্ছে নতুন চার ক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


পিসিটিতে যুক্ত হচ্ছে নতুন চার ক্রেন

 

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) যুক্ত হচ্ছে চারটি অত্যাধুনিক শিপ-টু-শোর ক্রেন। শনিবার ক্রেন চারটি সমুদ্রপথে বন্দরে এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন টার্মিনালটি পরিচালনার দায়িত্বে নিয়োজিত বিদেশি প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি, চট্টগ্রাম) কর্মকর্তারা।

নতুন এই ক্রেনগুলো পিসিটি’র কনটেইনার এবং জাহাজের হ্যান্ডলিং সক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ২০২৪ সালের জুন মাসে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কার্যক্রম শুরু করে আরএসজিটি চট্টগ্রাম। বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত পিসিটি পরিচালনার দায়িত্ব পায় তারা।

আরএসজিটি সূত্র জানিয়েছে, চারটি ক্রেনের আগমনের মাধ্যমে টার্মিনালের মূল কার্গো হ্যান্ডলিং যন্ত্রপাতির পূর্ণাঙ্গ স্থাপন সম্পন্ন হয়েছে, যা বন্দরের সক্ষমতা, পরিচালন দক্ষতা এবং সেবার নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে একটি বড় অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে। স্থাপন ও কমিশনিং সম্পন্ন হওয়ার পর এসব ক্রেন জাহাজ পরিচালনার উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হবে। এছাড়াও, এই ক্রেনগুলি জাহাজের অবস্থানকাল কমাবে, নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত করবে এবং উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের সহায়তায় আধুনিক অপারেটিং সিস্টেমের মাধ্যমে দ্রুত ও অধিক দক্ষতার সঙ্গে কনটেইনার হ্যান্ডলিং নিশ্চিত করবে।

আরএসজিটি চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা এরউইন হ্যাজ বলেন, শিপ-টু-শোর ক্রেনের আগমন কেবল আরএসজিটি চট্টগ্রামের জন্য নয়, বরং বাংলাদেশের মেরিটাইম খাতের ধারাবাহিক উন্নয়নেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কনসেশন চুক্তির আওতায় নির্ধারিত সময়সীমার মধ্যেই আমরা এই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জনে সক্ষম হয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ

অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখা। শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর মহাখালী এলাকা থেকে শুরু হয়ে এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি মহাখালী কাঁচাবাজার এলাকা থেকে শুরু হয়ে নাবিস্কো মোড় অতিক্রম করে সাতরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে যুবদল ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মিছিল শুরুর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, প্রধানমন্ত্রীর এপিএস আব্দুর রহমান সানি এবং প্রধানমন্ত্রীর গবেষণা বিষয়ক কর্মকর্তা আব্দুস সাত্তার পাটোয়ারী।

এ ছাড়াও যুবদলের কেন্দ্রীয় পর্যায়ের আরও কয়েকজন নেতা বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের সামনে সৌদি পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


স্পেনের সামনে সৌদি পরীক্ষা

বর্তমানে বিশ্বকাপের উত্তাল মঞ্চে স্নায়ুচাপের চরম মুহূর্ত এসে দাঁড়িয়েছে।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্পেন এবং সৌদি আরব যেন এক অগ্নিপরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে।

টুর্নামেন্টের শুরুতেই নবাগত কেপ ভারডে’র বিপক্ষে গোলশূন্য ড্র করে স্প্যানিশ শিবিরে এক অন্ধকার নেমে এসেছে। ফেভারিট তকমা নিয়ে এসেও আক্রমণভাগের ধারহীনতায় যে হতাশা সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তি খুঁজছেন কোচ। অন্যদিকে, উরুগুয়ের মতো শক্তিশালী দলকে ১-১ গোলে রুখে দিয়ে সৌদি আরব এখন আত্মবিশ্বাসের তুঙ্গে উড়ছে।

সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্পেনের বিস্ময়বালক লামিন ইয়ামালকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ফেরা এই কিশোর সেনসেশন তার পায়ের ফিরে আসার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু ইয়ামাল নিজেই জানিয়েছেন যে, পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিক অবস্থায় এখনও নেই তিনি। মাঠে নামতে মুখিয়ে থাকলেও তাড়াহুড়ো করে ঝুঁকি নিতে নারাজ।

এই গোল্ডেন জেনারেশনের প্রতিনিধিরা যখন জয়ের খোঁজে ব্যাকুল, তখন তাদের সামনে এক পাহাড়সম বাধা হয়ে উপস্থিত সৌদির রক্ষণভাগ।

পরিসংখ্যান বলছে, স্পেনের জয়ের সম্ভাবনা ৮৬.৭ শতাংশ। তবে মাঠের খেলায় অঘটনের ইতিহাস সৌদি আরবের জানা আছে, যা ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে প্রমাণ করেছে তারা। জিওর্গিওস দোনিসের অধীনে সৌদি দল এখন এক সুসংহত শক্তিতে পরিণত হয়েছে। সব মিলিয়ে, গ্রুপ এইচের সমীকরণ এমন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি গোলই হয়ে উঠতে পারে মহা মূল্যবান। আটলান্টার সবুজ গালিচায় রবিবার যখন বাঁশি বাজবে, তখন কি স্পেন তার পুরোনো দাপট ফিরে পাবে, নাকি মরুভূমির যোদ্ধারা আরও একটি রূপকথার জন্ম দেবে, সেটাই এখন ফুটবল বিশ্বের বড় জিজ্ঞাসা।

সূত্র: আল জাজিরা 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


নিখোঁজের একদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার, গ্রেফতার ১

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার একদিন পর মাহবুল (২৮) নামের একটি অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার অধীনে টনকী ইউনিয়নের বৈলাবাড়ি গ্রামের দড়েরপাড় এলাকার রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহবুল উপজেলার গকুলনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে খবর পাওয়া যায়, বৃহস্পতিবার রাতে ১০টার দিকে মাহবুল দুইজন যাত্রীকে বহন করার উদ্দেশ্যে তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাত গভীর হয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

এরপর শনিবার দুপুরে স্থানীয়রা রাস্তার পাশে ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয়সনাক্ত করে।

এ ঘটনায় পুলিশ মো: নাঈম ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ টিলি গ্রামের মো: বিল্লাল হোসেনের ছেলে। তিনি পরিবারসহ মুরাদনগর উপজেলার নগরপাড় এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই বা চুরির উদ্দেশ্যে চালক মাহবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যান্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, চুরি হওয়া অটোরিকশাটি কোদালকাটা-মির্জাপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গ্রেফতার আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%