ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মুগ্ধের সচেতনতা কার্যক্রমে গাছে গাছে পরিবেশ ও মাদক বিরোধী বার্তা


মুগ্ধের সচেতনতা কার্যক্রমে গাছে গাছে পরিবেশ ও মাদক বিরোধী বার্তা

ফুলবাড়ির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধের ব্যতিক্রমী সমাজ সচেতনতা কার্যক্রমে মুগ্ধ এলাকার সবাই। নিজের হাতে লেখা বিভিন্ন সচেতনতামূলক বাণী লিখে প্রায় এক কিলোমিটার সড়কের দুপাশে গাছে গাছে ঝুলিয়ে সকলকে চমকে দিয়েছে।

কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের শাহবাজারের ঘোগারকুটি গ্রামের পাকা সড়কের দুপাশে সারিবদ্ধ গাছ রয়েছে। সেই গাছের ফাঁকে ফাঁকে ঝুলছে সুন্দর হাতের লেখায় কয়েকটি পোস্টার। এসব পোস্টারে লেখা রয়েছে, "অকারণে গাছ কাটবো না, পাখি আমাদের বন্ধু, মোড়ে গতি কমান জীবন বাঁচান" বা "মাদককে না বলুন, বাল্য বিয়েকে না বলুন, ট্রাফিক আইন মেনে চলুন।"

সড়কে এই পথ ধরে যারা হেঁটে যাচ্ছেন, তারা থমকে দাঁড়িয়ে পোস্টারের লেখাগুলো পড়ছেন এবং বিষ্মিত হচ্ছেন। পোস্টারগুলো লিখেছে ওই গ্রামের উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ।

আরও পড়ুন: গোমস্তাপুরে কাঁঠাল চাঁদপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করলেন ইউএনও জিল্লুর রহমান

মুগ্ধ বরাবর ক্লাসে ১ম হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে চিন্তা করে এলাকার জন্য, দেশের জন্য ভালো কিছু করার। এজন্য সময় পেলেই সে রঙ-তুলি আর কাগজ নিয়ে পরম যত্নে মেঝেতে বসে বিভিন্ন বাণী লেখে। স্কুলে টিউটোরিয়াল ক্লাস থেকে ছবি আঁকা ও সুন্দর হাতের লেখার হাতেখড়ি তার। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে সে এখন একাই বদলে দিচ্ছে চারপাশের চিরচেনা রূপ। এ কাজে তাকে সহযোগিতা করছে ক্লাসের সহপাঠী ও এলাকার শিশুরা।

মুগ্ধ নিজের সাইকেলে বা হেঁটে হেঁটে বন্ধুদের নিয়ে সুতো দিয়ে গাছের গায়ে পোস্টার লাগায়। এজন্য সে একটি মইও তৈরি করেছে।

পথচারী রিয়াজুল ইসলাম জানান, "আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় লেখাগুলো দেখে সত্যিই অবাক হয়েছি। এতো ছোট্ট একটা ছেলে এতো সুন্দর চিন্তা করতে পারে, তা ভাবাই যায় না।"

মুগ্ধর মা মমতা বেগম জানান, "আমার ছেলে ঘরে থাকা বিভিন্ন কার্টন কেটে খাতার পৃষ্ঠা ছিড়ে বিভিন্ন বাণী লিখে জমা করতো। এরপর পাড়ার বন্ধুরা মিলে একটা মই তৈরি করে আমার কাছ থেকে আটা আর সুতো কিনে সেগুলো নিয়ে বাইরে যায়। পরে পাড়ার লোকজন এসে বলতে লাগলো তোমার ছেলে পুরো গ্রামজুড়ে গাছের মধ্যে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছে। কথাগুলো শুনে আমাদের বুকটা আনন্দে ভরে ওঠে। ছেলে যে এ ধরণের পরিকল্পনা করেছে আমার জানা ছিল না। ওর জন্য সবাই দোয়া করবেন। সমাজের জন্য মানুষের জন্য যেন সবসময় ভালো কিছু করে।"

আরও পড়ুন: বান্দরবানে তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

মুগ্ধর বাবা ফুলবাড়ি শাহবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজাউদ্দৌলা জানান, "স্কুল ছুটি শেষে বাসায় ফিরছিলাম সবাই বলাবলি করছে মুগ্ধ গাছে গাছে যেন কি লাগাচ্ছে। আমি সড়কের দুপাশে তাকিয়ে লক্ষ্য করি আমার ছেলের হাতের লেখা পোস্টার! সুন্দর সুন্দর নীতিবাক্য লিখে ছড়িয়ে দিয়েছে। গোপনে এসব কাজ করছিল সে। আমাকে জানায়নি। আমি সত্যি অবাক হয়ে গেছি। এতো ইমোশনাল হয়ে গেছি যে, বাসায় এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছি। আপনারা দোয়া করবেন ছেলে যতদিন এ ধরণের কাজ করবে ততদিন আমি তাকে বন্ধুর মতো সহযোগিতা করবো।"

উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোবেদ আলী জানান, "টিউটোরিয়াল ক্লাসে ছবি আঁকা, পোস্টার-প্লাকার্ড ও হাতের লেখা শিখানো হতো। মুগ্ধর হাতের লেখা ভালো ছিল। সবসময় নতুন কিছু করতে চাইতো। সেই চাওয়া থেকে হয়তো এমন ভালো কাজ করতে পেরেছে সে। এভাবে সব শিক্ষার্থী যদি সামাজিক জনসচেতনামূলক কাজে এগিয়ে আসে তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন হবে।"

দুই ভাইয়ের মধ্যে ছোট মুগ্ধ বলে, "আমি গ্রামের মানুষকে নিয়ে ভাবি। এলাকার অনেক মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন নয়, তারা অকারণে গাছ কেটে ফেলছে, বাড়ির চারপাশ নোংরা করে ফেলছে, অনেকে মাদকে আসক্ত। এসব মানুষকে সচেতন করার জন্য পোস্টার লিখে বিদ্যালয়ে যাওয়ার রাস্তার দুপাশে লাগিয়ে দেই। যাতে তারা মনে করে অনেক কাজ আছে যেগুলো তারা না করলেও পারে। আমার এই ছোট্ট কাজে যদি একজন মানুষও সচেতন হয় সেটাই হবে আমার সফলতা। এই কাজ আমি চালিয়ে যাবো।"

ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সংস্কৃতিকল্যাণ ট্রাস্ট’র পরিচালক মো. নুর মোহাম্মদ বলেন, "সমাজে সৃজনশীল ও সচেতনতামূলক কাজে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের খুব একটা দেখা যায় না। এই ধরনের প্রতিভাবান ও দেশপ্রেমিক শিশুরাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের মুগ্ধর মতো শিশুদের পাশে থাকা দরকার। তাদের চিন্তা শক্তিকে বলিয়ান করতে সহযোগিতা করা দরকার।"

আরও পড়ুন: গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৮ বস্তা সার জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিকে বিভাজনে রেখে একাত্তরের চেতনার ব্যবসা হচ্ছে: শিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


জাতিকে বিভাজনে রেখে একাত্তরের চেতনার ব্যবসা হচ্ছে: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, একাত্তরের চেতনা আমাদের সবসময় শেখানো হয়। তিনি উল্লেখ করেন, এই চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয়েছে। জাতিকে সামনের দিকে এগিয়ে যেতে না দিয়ে, পেছন থেকে টেনে ধরার জন্য তারা কাজ করছে।

তিনি প্রশ্ন করেন, "অন্য কোনো জাতিকে কি এমন যুদ্ধ-বিগ্রহ সহ্য করতে হয়নি? ১৯৪৫ সালে কি জার্মানির অবস্থা এমন ছিল না? সোভিয়েত ইউনিয়ন কি ভেঙে খান খান হয়ে যায়নি?" তিনি আরও বলেন, "তাদের ঘুরে দাঁড়ানোর ফলে তারা এখন বিশ্বকে চ্যালেঞ্জ করছে। কারণ তারা জাতিকে বিভক্ত করেনি।"

রোববার চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম আরও জানান, "আমি এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের আলো-বাতাসে বেড়ে উঠেছি। আমাকে বলা হয়, নব্বইয়ে পরে জন্মগ্রহণ করলেও তুমি রাজাকার, তুমি আলবদর, আল-শামস, তুমি গুপ্ত।" তিনি বলেন, "অথচ এদেশে জন্ম আমার, আমি ট্যাক্স দেই, আমি এই দেশকে নিয়ে ভাবি, জাতিকে নিয়ে ভাবি, আমি দুর্নীতি করি না, আমি চাঁদাবাজি-টেন্ডারবাজি করি না।" তিনি অভিযোগ করেন, যুদ্ধের সময় জন্ম না হলেও, তাকে চেতনায় রাজাকার হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু, ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু, ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২’র রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে। ‘রান এন্ড রেইজ ফর হিউমিনিটি রিকল- ‘১০২’ Run & Rise for Humanity, Recall 102’ এই স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই ম্যারাথনের আয়োজন করছে।

ফায়ার সার্ভিসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’-কে পরিচিত করার পাশাপাশি অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৮ নভেম্বর ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার এই ৪টি ক্যাটাগরিতে উন্মুক্ত ম্যারাথন অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির জন্য রেজিস্ট্রেশন ফি যথাক্রমে ৯০২, ৮০২, ৭০২ ও ৫০২ টাকা নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য https://firemarathon102.org এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

৫ অক্টোবর বেলা ১২টা থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ম্যারাথনে মোট ৫ হাজার ১০২ জন অংশগ্রহণের সুযোগ পাবেন।

ম্যারাথনটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, নারায়ণগঞ্জ-এর সামনে ৩০০ ফিট এক্সপ্রেস ওয়ে-তে শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনের গহীনে ১৪ মোবাইল ফোন উদ্ধার, ঘটনা রহস্যময়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


সুন্দরবনের গহীনে ১৪ মোবাইল ফোন উদ্ধার, ঘটনা রহস্যময়

পূর্ব সুন্দরবনের নীলবাড়িয়া বনাঞ্চলে রোববার (৪ অক্টোবর) দুপুরে বন্দরক্ষীরা অভিযান পরিচালনা করে ১৪টি মোবাইল ফোন সেটসহ বনদুস্যদের ফেলে যাওয়া বিভিন্ন রসদ সামগ্রী জব্দ করেছে। এ সময় বনদস্যুদের তৈরি একটি মাচা (টং) ধ্বংস করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা রোববার দুপুরে সুন্দরবনের নীলবাড়িয়ায় অভিযান চালান। অভিযানের সময় বনরক্ষীরা গাছের ডালপালা দিয়ে তৈরি একটি মাচা (টং) দেখতে পান। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে মাচায় থাকা লোকজন সুন্দরবনের গভীরে পালিয়ে যায়। পরে মাচায় তল্লাশি চালিয়ে সিমকার্ডবিহীন ১৪টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। এছাড়াও মাচায় চাল, ডাল, তৈল, পেঁয়াজ, রসুন, লবণসহ অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রও জব্দ করেন বনরক্ষীরা। তবে, বনরক্ষীরা ঘটনাস্থলের আশেপাশে সুন্দরবনের মধ্যে কাউকে খুঁজে পাননি।

সুন্দরবন পূর্ব বনবিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা রোববার দুপুরে নীলবাড়িয়া বনাঞ্চলে একটি মাচা (টং) ভেঙে ১৪টি মোবাইল ফোন সেটসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন। ধারণা করা হচ্ছে, এগুলো অজ্ঞাত পরিচয় বনদস্যুদের। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা সুন্দরবনের মধ্যে পালিয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০০ এম


সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝরল ২৬ প্রাণ

সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগের চারটি জেলায় ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাগুলোর ফলে আহত হয়েছেন আরো ৫১ জন।

রবিবার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট জেলায় আটটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে চারটি দুর্ঘটনায় দুজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন, মৌলভীবাজারে নয়টি দুর্ঘটনায় ১১ জন নিহত ও আটজন আহত এবং হবিগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

চার জেলার মধ্যে মৌলভীবাজারে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। সুনামগঞ্জে সবচেয়ে কম নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার ঘটনায় আটটি দুর্ঘটনায় ছয়জন, মুখোমুখি সংঘর্ষে আটটি দুর্ঘটনায় নয়জন এবং গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

নিসচার প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের অসচেতনতা এবং সড়ক নির্মাণে ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলা সভাপতি জহিরুল ইসলাম মিশু জানান, পাঁচটি স্থানীয় দৈনিক ও অনলাইন সংবাদপত্র, দুটি জাতীয় দৈনিকের তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা এবং নিসচার সিলেট বিভাগের বিভিন্ন শাখার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

তবে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই কমেছে। আগস্টে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছিল। সে হিসাবে সেপ্টেম্বরে দুর্ঘটনা কমেছে নয়টি, নিহতের সংখ্যা ২১ জন এবং আহতের সংখ্যা ৭১ জন কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%