ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ার ক্রিকেটে বড় স্বপ্ন, তৈরি হচ্ছে দুটি আন্তর্জাতিক ভেন্যু


ইন্দোনেশিয়ার ক্রিকেটে বড় স্বপ্ন, তৈরি হচ্ছে দুটি আন্তর্জাতিক ভেন্যু

পর্যটনের জন্য পরিচিত ইন্দোনেশিয়ার বালি এবার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হতে চলেছে। এখানে নির্মিত হচ্ছে বালি ইন্টারন্যাশনাল ওভাল।

এছাড়াও, দুটি মাঠকে শুধুমাত্র ভেন্যু হিসেবে নয়, বরং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি উন্নতমানের ক্রিকেট উন্নয়ন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে ইন্দোনেশিয়ার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বালি ইন্টারন্যাশনাল ওভালকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। দেশের ক্রিকেট কর্তৃপক্ষের উদ্দেশ্য হলো, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় ক্রিকেটারদের প্রশিক্ষণ ও প্রতিভা বিকাশের সুযোগ বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা তৈরি করা।

আরও পড়ুন: জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ

প্রকল্পটির উন্নয়নে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ওয়াকা) সহায়তা নেয়া হচ্ছে। তারা পিচ, মাটির মান, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার মতো বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করছে।

ওয়াকার হাই-পারফরম্যান্স ও প্রতিভা উন্নয়ন বিভাগের ব্যবস্থাপক ক্রিস ব্রাবাজন মন্তব্য করেছেন, ‘এই প্রকল্প ইন্দোনেশিয়ার ক্রিকেটে পরিবর্তন আনার সম্ভাবনা রাখে।’

স্থানীয় সংবাদমাধ্যম এটি নিউজ জানিয়েছে, ২০২৭ সালের মে মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক বাছাইপর্বে ভেন্যুটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এই বাছাইপর্বে আটটি দলের অংশগ্রহণের কথা রয়েছে।

আইসিসির পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কর্মকর্তারাও এই প্রকল্পটিকে ইন্দোনেশিয়ার ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন।

আরও পড়ুন: শোচনীয় পরাজয়ের পর জরিমানাও গুনছে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার ক্রিকেটের সাম্প্রতিক অগ্রগতি এই পরিকল্পনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। দেশটির নারী ক্রিকেট দল এশিয়া কাপে জায়গা করে নিয়েছে এবং জাতীয় পর্যায়ে ক্রিকেটের পরিধিও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে উন্নত অবকাঠামোর প্রয়োজনীয়তা বেড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির বার্তা: প্রযুক্তি ও খনিজ অস্ত্রায়নের ঝুঁকির বিরুদ্ধে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


মোদির বার্তা: প্রযুক্তি ও খনিজ অস্ত্রায়নের ঝুঁকির বিরুদ্ধে সতর্কতা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস নেতাদের সতর্ক করেছেন প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহারের ঝুঁকি সম্পর্কে। তিনি উল্লেখ করেন, এ ধরনের পদক্ষেপ বিশ্বে যৌথ অগ্রগতি ও সমৃদ্ধির ক্ষেত্রে এতদিনের অর্জনগুলোকে নষ্ট করে দিতে পারে। বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে কোনো সংকটই আর একটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না।

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন মোদি। তিনি বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বব্যাপী কোনো দেশকেই প্রভাবমুক্ত রাখছে না।

মোদি আরও বলেন, মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন প্রমাণ করেছে যে বর্তমান পরস্পরনির্ভর বিশ্বে কোনো সংকটই শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। এ কারণে সংকট মোকাবিলায় ব্রিকসের সক্ষমতা ও স্থিতিস্থাপকতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, সংক্রামক রোগের বিস্তার ঠেকানো এবং তা মোকাবিলায় ব্রিকসের সমন্বিত আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তুলতে ঐকমত্য হয়েছে। এ বিষয়ে আগাম সতর্কতা ও তথ্য সমন্বয়ের নির্দেশিকাও প্রস্তুত করা হয়েছে।

ভারতের সভাপতিত্বে ব্রিকসের কার্যক্রমে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও টেকসই উন্নয়ন—এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানান মোদি। বিশ্ব নেতাদের সহযোগিতায় অভিন্ন লক্ষ্যকে ‘উভয়ের জন্য লাভজনক’ বাস্তবতায় রূপ দেওয়া সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে নয়াদিল্লির ভারত মণ্ডপমে নেতারা যৌথ ছবি তোলেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাচ্ছে, অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোসহ বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন।

আগের দিন প্রকাশিত নয়াদিল্লি ঘোষণায় মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযমের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্রিকস। গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করতে ইসরায়েলের আইনগত বাধ্যবাধকতার কথাও উল্লেখ করা হয়।

নয়াদিল্লি ঘোষণায় একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাড়তে থাকা সুরক্ষাবাদী নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, নির্বিচারে শুল্ক বৃদ্ধি ও পরিবেশবান্ধব বাণিজ্য বাধার নামে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে এবং উদীয়মান অর্থনীতিগুলোকে ক্ষতিগ্রস্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে সংগঠনের সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

‎মো. সোহেল রানা, রাঙামাটি জেলা প্রতিনিধি

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


বড়ুয়া জনগোষ্ঠীর উন্নয়নে পাশে থাকার আশ্বাস, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানকে সংগঠনের সম্মাননা

‎রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের নতুন চেয়ারম্যান ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে সম্মাননা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেছে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হবে না বলে আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।
‎
‎রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে এ সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, রাঙামাটি জেলার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের বৈষম্য করা হবে না। পার্বত্য অঞ্চলের সব জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ কাজ করবে।
‎
‎তিনি বলেন, কোনো জনগোষ্ঠীর প্রতি বৈষম্য করা হবে না। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সরকারের ওপর জনগণ আস্থা ও বিশ্বাস রাখতে পারেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
‎
‎দীপন তালুকদার আরও বলেন, গত ১৭ বছরে রাঙামাটির অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বিসিক কুটির শিল্পের কথা উল্লেখ করে বলেন, একসময় ৮৫ জন জনবল থাকলেও বর্তমানে সেখানে মাত্র ১৬ জন কর্মরত রয়েছেন। জেলা পরিষদের কাছে হস্তান্তরিত বিভাগগুলোও পর্যায়ক্রমে কার্যকর ও গতিশীল করে জেলার উন্নয়নের ধারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
‎
‎তিনি বলেন, জেলার অন্যান্য জনগোষ্ঠীর মতো বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত থাকবে।
‎
‎এ সময় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মুখপাত্র নির্মল বড়ুয়া মিলন বড়ুয়া জনগোষ্ঠীর পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ধন্যবাদ জানান। তিনি জেলার সব জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বৈষম্যহীনভাবে নিশ্চিত করার পাশাপাশি রাঙামাটিতে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর সদস্যদের প্রতিও বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
‎
‎নির্মল বড়ুয়া মিলন আরও বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর আওতায় জেলার অন্যান্য জনগোষ্ঠীর ন্যায় বড়ুয়া জনগোষ্ঠীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। এ বিষয়ে তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।
‎
‎অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, উপদেষ্টা সমরজিত বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির অরবিন্দ্র বড়ুয়া, রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ও নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, রাঙামাটি পৌর কমিটির সভাপতি শিপু রঞ্জন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয়, জেলা, পৌর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎সম্মাননা স্মারক প্রদান ও শুভেচ্ছা বিনিময় শেষে রাঙামাটি শহরের আসামবস্তী এলাকায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
‎
‎উল্লেখ্য, গত ২০ আগস্ট রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু)কে চেয়ারম্যান করে ১৫ সদস্যের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদে সদস্য হিসেবে রয়েছেন—শাশ্বত চাকমা, বিল্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উথোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রেমা তালুকদার, তিমথী খিয়াং, সুপর্ণ দেব বর্মণ, মোহাম্মদ মানুনুর রশিদ, মো. তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
‎
‎মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ২০২৪ সালে গঠিত পরিষদ বাতিল করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দুর্গম পার্বত্য এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি রিজিয়ন ও জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এই চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চিকিৎসাসেবা কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী চলা এই কার্যক্রমে মোট ৮৬১ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায়, প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। এর ফলে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগণের অনেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা গ্রহণের সুযোগ পান।

আয়োজকেরা জানান, যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের উদ্যোগের ফলে ওই এলাকার মানুষ প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও পরামর্শ সহজে পাওয়ার সুযোগ পান।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরখানে নাশকতার পরিকল্পনায় ৮ জন গ্রেপ্তার, রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


উত্তরখানে নাশকতার পরিকল্পনায় ৮ জন গ্রেপ্তার, রিমান্ডে

রাজধানীর উত্তরখান এলাকায় নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আটজন আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের গ্রেপ্তার করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য সন্দেহে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— মো. মাজহারুল ইসলাম ওরফে রায়হান (৩২), মো. রাকিব (২৩), মো. তানভীর খান (২৬), মো. আবদুর রহমান (৪০), মো. সিফাত (২০), মো. মাহফুজুর রহমান (২৪), মো. আশিক মিয়া (২৩) এবং মো. বকুল আহমেদ ওরফে রাজু (২৪)।

জানা গেছে, আজ আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম। মামলার ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন, এর সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তার এবং নাশকতামূলক কর্মকাণ্ডের উসকানিদাতাদের নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়েছে।

শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু রিমান্ড বাতিলের আবেদন করেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার রাতে উত্তরখানের পুরানপাড়ার একটি অটো গ্যারেজে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কয়েকজন সদস্য জড়ো হয়ে সরকার ও জনসাধারণের শান্তি বিনষ্ট এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উত্তরখান থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ২৫ থেকে ৩০ জন সেখান থেকে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় উত্তরখান থানার এসআই মো. জাহিদ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%