ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫ জন


সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫ জন

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার করেছে। এ অভিযানের সময় বন্যপ্রাণী পাচার ও অবৈধ কেনাবেচার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমিনবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৫ জুলাই) এ বিষয়ে নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তক্ষকটির দৈর্ঘ্য প্রায় ১৫ ইঞ্চি এবং গায়ের রং ধূসর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তক্ষকটি অবৈধভাবে কেনাবেচার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। গ্রেফতারদের মধ্যে আব্দুর রহিমের বিরুদ্ধে এর আগে একটি মামলা রয়েছে।

আরও পড়ুন: সিলেট তামাবিল সড়কের ৪ লেনের কাজ দ্রুত সম্পন্নের তাগিদ দিলেন মন্ত্রী আরিফ

ওসি সাইদুল ইসলাম বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সাভার মডেল থানায় মামলাও দায়ের করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা জেলা ডিবির এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৯ এম


প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে চীন

চীন প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষামূলকভাবে নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী এবং নিউজিল্যান্ড সরকারের একটি সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

পাপুয়া নিউ গিনির পররাষ্ট্রমন্ত্রী জাস্টিন টকাচেঙ্কো এএফপিকে জানান, চীন এ বিষয়ে আমাকে অবহিত করেছে। তিনি বলেন, ‘হ্যাঁ, চীন আমাকে জানিয়েছে। তিনি বলেন, চীনা রাষ্ট্রদূত নিজে আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।’

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নিউজিল্যান্ড সরকারের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, চীন তাদের আসন্ন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে আগেই সতর্ক করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীরতম কূপে ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৫১ এম


গভীরতম কূপে ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা

তিতাস-৩১ কূপের পর, স্থলভাগে আরও তিনটি গভীর অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। নতুন কূপগুলো খনন করতে হবে কুমিল্লার বাখরাবাদ, শ্রীকাইল এবং পাবনার মোবারকপুরে। জ্বালানি বিভাগের মতে, এই চারটি কূপে মিলিয়ে প্রায় ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। জ্বালানি সংকটের সময়ে বিশেষজ্ঞরা এই গভীর অনুসন্ধান কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন।

জ্বালানি সংকটের মধ্যে গ্যাস অনুসন্ধানে নতুন সম্ভাবনার দিকে আগাচ্ছে সরকার। তিতাস গ্যাসক্ষেত্রের ৩১ নম্বর কূপে দেশের অন্যতম গভীর অনুসন্ধান কার্যক্রম চলছে। এখানে প্রায় ৫ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে এবং ধারণা করা হচ্ছে, এই কূপে প্রায় ২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকতে পারে।

সফল হলে তিতাস-৩১ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। এটি দেশের স্থলভাগে সবচেয়ে গভীর অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে গন্য হচ্ছে। নীতিনির্ধারকরা বলছেন, একই প্রযুক্তি ও একই ধরনের গভীরতায় দেশের আরও কয়েকটি স্থানে কূপ খননের পরিকল্পনা রয়েছে।

এই কার্যক্রমের মাধ্যমে নতুন গ্যাসের যথেষ্ট মজুত আবিষ্কারের আশা করছে জ্বালানি বিভাগ। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিতাস-৩১ কূপের খননের কাজ শেষ হলে একই রিগ বা খননযন্ত্র কুমিল্লার বাখরাবাদে নেয়া হবে। সেখানে খনন করা হবে ৪ হাজার ৩৬০ মিটার গভীর পর্যন্ত। এ কূপ থেকে প্রতিদিন প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর পরে কুমিল্লার শ্রীকাইল এবং পাবনার মোবারকপুরে ৬ হাজার মিটার গভীর পর্যন্ত কূপ খনন করা হবে। সব মিলিয়ে তিতাসসহ চারটি গভীর অনুসন্ধান কূপে প্রায় ৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে বলে জানাচ্ছেন জ্বালানি বিভাগ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলেন, গ্যাস অনুসন্ধান অব্যাহত রাখতে হবে, এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরোপুরি আমদানিনির্ভর হলে যুদ্ধ বা বৈশ্বিক সংকটের সময়ে বড় ধরনের ঝুঁকিতে পড়ে যেতে হয়। তাই অনুসন্ধান কার্যক্রমের কোনো বিকল্প নেই।

গভীর অনুসন্ধান কূপ খননকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে তারা বলেছেন, এ ধরনের খননকাজে কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক জানান, দেশে উচ্চচাপের (হাই প্রেসার) স্তর রয়েছে, যেখানে খনন করা অত্যন্ত কঠিন। এখন পর্যন্ত দেশে কোনো কূপে এই স্তর অতিক্রম করে খনন করা হয়নি। তাই উচ্চচাপের স্তরে অত্যন্ত সতর্কতার সঙ্গে খননকাজ পরিচালনা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, দেশের ইতিহাসে আগে যেভাবে গভীর কূপ খনন হয়নি, এখন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি খুবই ইতিবাচক। তবে এ ধরনের কার্যক্রম যেন অর্থের অভাবে থেমে না যায়, সেদিকেও নজর রাখতে হবে।

সাধারণভাবে দেশে আড়াই হাজার থেকে ৪ হাজার মিটার গভীর পর্যন্ত কূপ খনন করা হয়। এর আগে সর্বোচ্চ ৪ হাজার ৯৭৭ মিটার গভীরতায় কূপ খনন করা হয়েছিল ফেঞ্চুগঞ্জে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৮ জুলাই পালিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


১৮ জুলাই পালিত হবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালন করা হবে। ১৬ ও ১৭ জুলাইয়ের ঘটনার পর, ১৮ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে এসে নেমে আসেন। সেদিনের ঘটনাবলির জন্য, সম্ভবত চারজন শহীদ হন। যা গণ-আন্দোলনের মোড় পরিবর্তন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

রবিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছিলেন। ইশরাক হোসেন বলেন, এ উপলক্ষ্যে আর্মি স্টেডিয়ামে একটি প্রতিবাদী সমাবেশ আয়োজন করা হবে। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিবাদী গানও আয়োজনের পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘২০২৪ সালের ১৫ জুলাই ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং বহিরাগত সন্ত্রাসীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলার আক্রমণ ছিল সবচেয়ে তীব্র। দিনটি স্মরণে একটি বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

প্রদর্শনীর নাম হতে পারে ‘ক্যাম্পাসের ক্ষতচিহ্ন’ অথবা ‘প্রতিরোধের সূচনা’। চারুকলা একাডেমি, জাতীয় জাদুঘরের সামনের প্রাঙ্গণ বা শাহবাগ স্কয়ারের উন্মুক্ত স্থানে এই প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, ২৪ জুলাই যাত্রাবাড়ীতে শুরু হওয়া প্রতিরোধে স্থানীয় জনগণ, ছাত্র-জনতা এবং অসংখ্য মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার এলাকাজুড়ে সেখানে কয়েক দিন অবরোধ কর্মসূচি চলেছিল। এই ঘটনায় সেখানে কমপক্ষে ৮০ জন শহীদ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পল্লী উন্নয়ন দিবসে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


পল্লী উন্নয়ন দিবসে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে আজ একটি র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় নিমতলা থেকে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

পরে ওই র‌্যালির পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব জিকে গউছ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, হবিগঞ্জ বিআরডিবি উপ পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, হবিগঞ্জ পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং আরও অনেকে।

সভায় বক্তারা স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%