ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

গ্যাসের দাম বৃদ্ধিতে লেবার ডে উইকএন্ডে বাড়ছে মার্কিনদের খরচ


গ্যাসের দাম বৃদ্ধিতে লেবার ডে উইকএন্ডে বাড়ছে মার্কিনদের খরচ

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এবারের লেবার ডে উইকএন্ডে ভ্রমণ খরচ অনেক বেশি হয়ে উঠেছে। বিশেষ করে গাড়িতে দীর্ঘ দূরত্ব ভ্রমণকারী পরিবারগুলোকে গত বছরের তুলনায় গ্যাসের জন্য অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। AAA-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এবারের ছুটিতে গ্যাসের দাম গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

AAA-এর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের লেবার ডে-তে যুক্তরাষ্ট্রে নিয়মিত গ্যাসের জাতীয় গড় দাম ছিল প্রতি গ্যালন ৩ ডলার ১৯ সেন্ট। তবে চলতি বছরে আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে সেই তুলনায় দাম অনেক বেশি। একই সময়ে, দেশটির অভ্যন্তরীণ রাউন্ডট্রিপ ফ্লাইটের গড় ভাড়া গত বছরের তুলনায় ২ শতাংশ বেড়ে প্রায় ৭৫০ ডলার হয়েছে। জনপ্রিয় অভ্যন্তরীণ গন্তব্যগুলোর ক্ষেত্রে গড় ভাড়া প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়ে প্রায় ৮০০ ডলার হয়েছে।

শুধু বিমান ভ্রমণ নয়, হোটেলের খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে গাড়ি, বিমান কিংবা হোটেল - প্রায় সব ধরনের ভ্রমণেই এবারের ছুটিতে অতিরিক্ত খরচের সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। তবে AAA-এর তথ্য অনুযায়ী, গাড়ি ভাড়ার গড় খরচ কিছুটা কমেছে।

আরও পড়ুন: গুলশান-বনানীতে উওরা ডিএনসির অভিযান: নেপথ্যে মাসোহারা আদায় ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

 

গ্যাসের দাম বৃদ্ধির পেছনে আন্তর্জাতিক তেলের বাজারের অস্থিরতাও একটি বড় কারণ। রয়টার্সের ৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে তীব্র হওয়ায় সপ্তাহের শেষ দিকে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ব্রেন্ট ক্রুডের দাম সপ্তাহ শেষে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৬৮ সেন্টে পৌঁছেছে, যা এক সপ্তাহে ৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম রেকর্ড ৫ ডলার ৮৫ সেন্ট প্রতি গ্যালনে উঠেছে।

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়া। রয়টার্স জানিয়েছে, ৪ সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বৃহস্পতিবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে, যেখানে আগের ১০ দিনের গড় ছিল ১৫টি।

এদিকে, লেবার ডে উইকএন্ডে ভ্রমণের চাপও বেশি থাকবে। AAA বলছে, অনেক যাত্রী বৃহস্পতিবার কর্মদিবস শেষে এবং শুক্রবার রাস্তায় বের হচ্ছেন। শনিবারও দুপুরের পর সড়কে যানজট বাড়ার আশঙ্কা রয়েছে। ছুটির সময়ে সিয়াটল, অরল্যান্ডো, বোস্টন, ডেনভার ও নিউইয়র্ক ছিল জনপ্রিয় অভ্যন্তরীণ গন্তব্যগুলোর মধ্যে।

আরও পড়ুন: ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য ফাঁস

ফলে গ্যাসের বাড়তি দাম, ফ্লাইট ও থাকার খরচ এবং সড়কে বাড়তি চাপ - সব মিলিয়ে এবারের লেবার ডে উইকএন্ডে যুক্তরাষ্ট্রের অনেক পরিবারের জন্য ভ্রমণের বাজেট আগের চেয়ে বড় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া একটি ছিনতাইয়ের ঘটনায় বগুড়ার প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৬) মৃত্যুর পর দায়ের করা মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালত এই আদেশ প্রদান করেন।

 

আসামিদের মধ্যে রয়েছেন পনি গাজী, যিনি প্যারা পনি নামেও পরিচিত, সেড্রিক জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচদিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি।

 

পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ৩১ আগস্ট আসামিদের পাঁচদিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট, স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে চোখের ডাক্তার দেখানোর জন্য ভোর আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

 

অটোরিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে সজোরে টান দেয়। ছিনতাইকারীর টানে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।

পরবর্তীতে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।

 

মামলার পর গত ৩০ আগস্ট র‍্যাব-২ অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা ও অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর, ৫ সেপ্টেম্বর, ২০২৬ : আজ বাঘারপাড়া উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৮ বছর বয়সী মোটরসাইকেল চালক প্রতাপ পাল।

আজ শনিবার দুপুরের দিকে, আড়াইটার সময়, দুর্ঘটনাটি ঘটে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায়।

নিহত প্রতাপ পাল ছাতিয়ানতলা এলাকার প্রেম চন্দ্র পালের পুত্র। তিনি স্থানীয় ছাতিয়ানতলা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন এবং পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে প্রতাপ পাল মোটরসাইকেল নিয়ে দরাজহাট ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে তিনি আকস্মিকভাবে ব্রেক করেন, ফলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনার সময় তার মাথায় হেলমেট ছিল না।

বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবার (৫ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে একত্রিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষটি রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


ভারতে কারাভোগ শেষে শিশুসহ দেশে ফিরলেন ৯ বাংলাদেশি

 

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ দেশে ফিরে এসেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ভারত সরকারের প্রদত্ত বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।এই ফিরতি ৯ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে।এদের মধ্যে নড়াইলের শহীদ মল্লিকের মেয়ে মুক্তা খানম (৩৪), একই জেলার ইমরান শিকদারের মেয়ে খাদিজা বেগম (৩৬) ও তার মেয়ে আয়েশা খাতুন (৮), শহিদ মল্লিকের মেয়ে জাহানারা বেগম (৩৯) ও তার মেয়ে রুকসানা খাতুন (৫), বরিশাল জেলার খগেন্দ্রনাথ মণ্ডলের ছেলে তপন মণ্ডল (২৯), রাজবাড়ী জেলার নিজাম মোল্লার ছেলে আশিক মোল্লা (২৮), খুলনা জেলার সন্তোষ সরকারের ছেলে তন্ময় সরকার (২৩) এবং একই জেলার বিধান চন্দ্র বাচ্চুর ছেলে রামকৃষ্ণ বাচ্চু (২০) অন্তর্ভুক্ত রয়েছেন।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানিয়েছেন, ভালো কাজের আশায় দালাল চক্রের খপ্পরে পড়ে শিশুসহ ৯ বাংলাদেশি নারী ও পুরুষ তিন বছর আগে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে প্রবেশ করে। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে এবং ক্ষেত খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। শনিবার সন্ধ্যায় ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানিয়েছেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%