ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে


ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে

বিশ্বের বৃহত্তম জ্বালানি তেলের মজুত সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা অন্তত ৬৫ বিলিয়ন (৬,৫০০ কোটি) ব্যারেল প্রমাণিত খনিজ তেলের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমঝোতার কথা নিশ্চিত করেছেন।

একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, "এই ঐতিহাসিক চুক্তি আমেরিকার তেলের মজুত দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করবে। এটি আমাদের দেশে জ্বালানি সরবরাহ বহুলাংশে বাড়াবে এবং সাধারণ আমেরিকানদের জন্য জ্বালানি তেলের (গ্যাসোলিন) দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।"

আরও পড়ুন: সৌদিতে কীভাবে কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ চুক্তিটিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "চরম অর্থনৈতিক সংকটে থাকা ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

বিবিসির মিডিয়া অংশীদার সিবিএস নিউজকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই চুক্তির অধীনে ভেনেজুয়েলার একটি অভিজ্ঞ বেসরকারি পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে একটি যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার) গঠন করা হবে, যার ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ থাকবে মার্কিন সরকারের হাতে।

ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই যৌথ উদ্যোগকে সেদেশের তেল ক্ষেত্রগুলোতে কার্যক্রম পরিচালনার জন্য ১০০ বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা অনুমোদন দিয়েছে।

এক বিবৃতিতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানান, চুক্তিটির আওতায় ভেনেজুয়েলার ১৭টি কৌশলগত তেল ক্ষেত্রের উন্নয়ন করা হবে, যেখানে প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল তেল উত্তোলনের সম্ভাবনা রয়েছে। হাইড্রোকার্বন খাতের অবকাঠামোগত উন্নয়নে ১০০ বিলিয়ন (১০,০০০ কোটি) ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসবে। এই উদ্যোগ থেকে রাষ্ট্রীয় কোষাগারে কর বাবদ ২০৯ বিলিয়ন ডলারেরও বেশি রাজস্ব অর্জিত হবে।

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

তিনি আরও বলেন, "এই বিনিয়োগ কেবল আমাদের শিল্প খাতের সংস্কার ও আধুনিকায়নই করবে না, বরং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, পশ্চিম গোলার্ধের জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে ভারসাম্য রক্ষায় বড় অবদান রাখবে।"

চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন স্পেশাল ফোর্সেসের এক অভিযানে ভেনেজুেলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পের অনুমোদিত ওই অভিযানের পরপরই মার্কিন প্রশাসন জানায়, ভেনেজুয়েলায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সেদেশের প্রশাসনিক তদারকি করবে এবং দেশটির তেল বিক্রির ওপর অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণ বজায় রাখবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান কেন্দ্রিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ পেট্রলের দাম আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমানোর তীব্র রাজনৈতিক চাপে প্রেসিডেন্ট ট্রাম্প।

আরও পড়ুন: ইউক্রেনের ইজমাইল বন্দরে ড্রোন হামলা, দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলা নেতৃত্বের সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছেন। "আমেরিকান করদাতাদের কোনো অর্থ ব্যয় না করেই" এই চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে।

আমেরিকান তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলার জরাজীর্ণ অবকাঠামো পুনর্গঠনে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এর আগে তিনি অভিযোগ তুলেছিলেন, ভেনেজুয়েলা অতীতে যুক্তরাষ্ট্রের সম্পদ ও প্ল্যাটফর্ম বাজেয়াপ্ত করে শত শত কোটি ডলারের ক্ষতি সাধন করেছিল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে "আমেরিকান ও ভেনেজুেলার জনগণের জন্য এক বিশাল বিজয়" বলে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিও লিখেছেন, "ভেনেজুয়েলার জনগণের জন্য এই চুক্তি প্রায় ১০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ নিয়ে আসবে, হাজার হাজার উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং ভেনেজুয়েলার অর্থনীতি পুনর্গঠনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।"

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবদাহ ও ঝোড়ো হাওয়ার মধ্যে দাবানলের শঙ্কা, বিদ্যুৎ বন্ধ

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ আনুমানিক ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবে ১৯৯০-এর দশকের শেষের দিকে উৎপাদনে শীর্ষ ছুঁয়ে থাকার পর অব্যবস্থাপনা ও রাজনৈতিক সংকটের কারণে বিগত দুই দশকে দেশটির তেল উৎপাদন তলানিতে এসে ঠেকেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনার ২১ নম্বর ওয়ার্ডের বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের একটি ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনো তথ্য নেই।

শুক্রবার (২৮ আগষ্ট) রাত ১২টার দিকে মহানগরীর পানির ট্যাঙ্কি রোডে অবস্থিত বিএনপি অফিসের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অফিসটি বন্ধ হওয়ার কিছু সময় পর দুইবার বিকট আওয়াজ শোনা যায়। এরপর স্থানীয়রা এসে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

খুলনা মহানগর বিএনপির দপ্তর সেলের প্রধান শরিফুল ইসলাম টিপু জানান, বিকট শব্দে ককটেল বিস্ফোরণের খবর পাওয়ার পর খুলনা মহানগর বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গভীর রাতে ২১ নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানার জন্য তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


এআই নিয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, আদালতের রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দ্বারা লেখা যাবে না। তিনি উল্লেখ করেন, মামলার বিষয়বস্তু, আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং বিচারকের বিবেক কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়।

 

এ কারণে বিচারিক সিদ্ধান্তে এআই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি জানান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, এআই কোথায় এবং কতটুকু ব্যবহার করা হবে, সে বিষয়ে কার্যকর আইন ও নীতিমালা তৈরি করা প্রয়োজন। মানুষের জীবনকে সহজতর করা এবং মৌলিক অধিকার সুরক্ষার উদ্দেশ্যে এআই ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তিনি।

 

এআই ব্যবহারের ক্ষেত্রে অবকাঠামো, প্রশিক্ষণ ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। যাচাই-বাছাই ছাড়া এআইয়ের তথ্য ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
উগান্ডা

বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নাইম্বা ৩৪ বছর বয়সে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১০ পি.এম


বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নাইম্বা ৩৪ বছর বয়সে মারা গেছেন

তিনি মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেছিলেন। তখন থেকেই তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। উগান্ডার তোরো রাজ্যের রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ ছিলেন তিনি। ১৯৯৫ সালে তাঁর মাথায় রাজমুকুট উঠেছিল। রাজকীয় জীবন শুরু হয়েছিল শৈশবেই। তিনি ৩১ বছর ধরে রাজত্ব করেছেন। কিন্তু তাঁর জীবন থেমে গেছে মাত্র ৩৪ বছর বয়সে। শুক্রবার (২৮ আগস্ট) তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়।

তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোওমিরে আকিকি বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় রাজার মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি বলেন, ‘গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমি তোরোর মহামান্য ওমুকামা, রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রী জানান, রাজা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সরকারের মন্ত্রী বালাম বারুগাহারা জানিয়েছিলেন, রাজা ওয়ো যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিলেন।

রাজা ওয়ো নাইম্বা ছিলেন তোরো রাজ্যের শাসক। উগান্ডার পশ্চিমাঞ্চলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত এই রাজ্যটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী রাজতন্ত্র।

বর্তমানে উগান্ডা একটি প্রজাতন্ত্র হিসেবে পরিচালিত হচ্ছে এবং দেশের রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে রয়েছে। তবে দেশে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। এসব রাজপরিবারের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

রাজা ওয়োর বাবা রুকিরাবাসাইজা প্যাট্রিক ডেভিড ম্যাথিউ কাবোয়ো ওলিমি তৃতীয় মারা যাওয়ার পর ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর মাত্র তিন বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। পরবর্তী সময়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিতি লাভ করেন। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ঘাসে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মারা গেছে তিনটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১২:১২ পি.এম


বাউফলে ঘাসে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মারা গেছে তিনটি

পটুয়াখালীর বাউফলের বিচ্ছিন্ন চরে ঘাসে বিষক্রিয়ার ফলে ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষের মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, খাবারে বিষক্রিয়ার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।

মহিষ মালিক এবং স্থানীয় কৃষকরা জানান, চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের মহিষগুলো গোয়ালঘরে ঢুকে খাবার খাওয়ার পর অসুস্থ হতে শুরু করে। এরপর একে একে কয়েকটি মহিষের শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর মধ্যে কয়েকটির অবস্থা গুরুতর।

মহিষ মালিকদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘাস খাওয়ানোর জন্য রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে যান। কিন্তু চরের ঘাসে আগে থেকেই দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে রেখেছিল। সেই ঘাস খেয়ে ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে রফিজ মৃধার একটি, সুমন মাঝির একটি ও রুহুল আমিনের একটি মহিষ মারা গেছে।

উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা গেছে। বাকি মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় মহিষগুলোর মৃত্যু ঘটেছে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খেয়ে মহিষগুলো অসুস্থ হতে পারে। এছাড়া কৃত্রিমভাবে বিষক্রিয়ার কারণও হতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম জানান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে মহিষগুলোর বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ ও কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%