০৪:৫৪ পি.এম
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে তাকে কেরানীগঞ্জের কারাগারে পাঠানো হয়। তিনি বর্তমানে ওই কারাগারে অবস্থান করছেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, ‘বিশেষ কারণে অথবা কোনো বন্দি আলোচিত হওয়ার কারণে নিয়মমাফিক তাকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়। এর অংশ হিসেবে চিন্ময় কৃষ্ণ দাশকে সোমবার ভোর ৫টায় কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে রয়েছেন।’
আরও পড়ুন: টঙ্গীতে বিশেষ অভিযানে ১০ চিহ্নিত ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪
চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন