০৬:১৯ পি.এম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরের প্রথম যথাসময়ে ইউক্রেনকে বেছে নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। ইউক্রেনের ওপর রাশিয়ার অগ্রাসনের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি সহায়তার জন্য এই আকস্মিক সফর।
সফরের সময়, রাশিয়ার যেকোনো ধরনের ‘আপত্তিকর হুমকি’ উপেক্ষা করে, ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অবিচল সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
তিনি একই সঙ্গে আসন্ন শীত মৌসুমের আগে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে সব ধরনের সহযোগিতা করার কথাও ঘোষণা করেন।
আরও পড়ুন: বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার অভিযোগ
সোমবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভের ঐতিহাসিক সেন্ট সোফিয়া ক্যাথেড্রালের সামনে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। এ সময় পাশেই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান প্রতিরোধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটেনের ঐতিহাসিক লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফর করছেন বার্নহাম। তিনি বলেন, ‘আমার দেশের প্রতি রাশিয়ার আপত্তিকর হুমকি সত্ত্বেও আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অব্যাহত রাখব। রাশিয়ার ওপর চাপ বজায় রাখার জন্য এটিই উপযুক্ত সময় এবং এটাই তাদের অনৈতিক যুদ্ধে অর্থায়নের ক্ষমতাকে সংকুচিত করার সঠিক মুহূর্ত।’
ইউক্রেনীয়দের সাহসিকতা নিয়ে তিনি বলেন, ‘ইউক্রেনীয় জনগণের নিখাদ শক্তি সত্যিই বিস্ময়কর।
আরও পড়ুন: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান : খাদ্যমন্ত্রী
ইউক্রেন ইউরোপের নিরাপত্তার জন্য কোনো বোঝা নয়; বরং তারা সম্মুখ সমরে পুরো ইউরোপকে সুরক্ষিত রাখার রক্ষক হিসেবে কাজ করছে।’
ইউক্রেনের জনগণ কেবল আমাদের অব্যাহত সমর্থনেরই যোগ্য নয়, বরং তারা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধারও দাবিদার বলে বক্তব্যের শেষাংশে যোগ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন