ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা


ভালুকায় মিষ্টি তৈরির প্রতিষ্ঠানকে জরিমানা

 

ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির জন্য ‘আদি ধামরাই মিষ্টান্ন ভান্ডার’ নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরাপদ খাদ্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা আরোপ করেছে।

২৫ আগস্ট বিকালে ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মাহাবুব আরিফিন রাফির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অস্বাস্থ্যকর পরিবেশ এবং নোংরা ও পচা বাসী মিষ্টি তৈরীর উপকরণ পাওয়ার কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

অভিযানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা স্যানিটারি ইনেপেক্টর শামসুল আলম রমিজ, শাহাব উদ্দিন এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


দুমকীতে যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, ঝাড়ু মিছিল

পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার নতুন বাজার আল-মামুন সুপারমার্কেটের সামনে থেকে মিছিলটি বের হয়।

হাতে ঝাড়ু নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন শম্ভু।

এর আগে বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দুমকী উপজেলা শাখার ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় সভাপতি আবুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কমিটির অনুমোদন দেন।

নতুন কমিটিতে জাকির আলম মিলনকে সভাপতি, মিজানুর রহমান লাল মিয়াকে সিনিয়র সহসভাপতি, মো. সাইদুর রহমান খানকে সহসভাপতি, মো. জাহিদুল ইসলাম রুবেলকে সাধারণ সম্পাদক, মো. মাইনুল ইসলাম সোহেলকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. কামাল তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে নতুন কমিটির নেতৃবৃন্দ মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পাগলা থেকে দুমকীর দিকে আসার পথে বঞ্চিত নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে সন্ধ্যা ৭টার দিকে লেবুখালীর পাগলার মোড় এলাকায় নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

 

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২২ পি.এম


নালিতাবাড়ীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

 

শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা হলরুম তেপান্তরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. শহীদুজ্জামান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ সোলায়মান, এবং বিভিন্ন জামে মসজিদের ইমাম-খতিব ও মাদ্রাসার মোহতামিমরা।

আলোচনা সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এরপর দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায় মুক্ত হলাম,সকাল ১০টা বাজে কমলাপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রংপুরগামী রংপুর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আমিনুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর উপজেলা প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


দায় মুক্ত হলাম,সকাল ১০টা বাজে কমলাপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রংপুরগামী রংপুর

এক্সপ্রেস ট্রেনে উঠার পর, বিমানবন্দর পার হওয়ার পর একটি সিটে বসি। বসার পর ১০/১৫ মিনিটের মধ্যে একটি ফোনের রিং শোনা শুরু হয়।

এদিক সেদিক তাকিয়ে দেখি জানালার পাশে সিটের চিপায় একটি ফোন রয়েছে। ফোনটি রিসিভ করার সাথে সাথে, ৫ সেকেন্ডের মধ্যে আমাকে মিনিমাম ১০টি প্রশ্ন করা হয়।

কোন প্রশ্নটি রেখে কোনটির উত্তর দেবো, তা বুঝতে পারি না। পরে আমি বলি, "আপনি হয়তো ভুল করে ফোনটি রেখে গেছেন, আমি সিটের পাশে এটি পেয়েছি, চিন্তা করবেন না।"

তিনি বলেন, "না, আপনার ফোন আমি দিয়ে দেবো, কোন মাধ্যমে দিলে আপনার সুবিধা হয়?" আমি উত্তর দিই, "কোন মাধ্যমে নিলে আপনার সুবিধা হয় আমি।"

সেভাবেই দিয়ে দিমো,

এরপর আমি আমার গন্তব্য ইব্রাহিমাবাদ স্টেশন মাষ্টারের সাথে কথা বলি। তিনি বলেন, ফোনটি থানায় জমা দিতে হবে এবং ফোন মালিককেও থানায় জমা দিতে হবে।

অতপর, আমি গোপালপুর থানায় ডিউটি অফিসারের সাথে কথা বলে তার কাছে ফোনটি রেখে আসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

 

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোছা. আলতাফুন্নেসা (৬৭) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের ছেলে ও নাতি আহত হয়েছেন। নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ঢাকা থেকে একটি ভাড়া চালিত প্রাইভেট কারে করে তিনি তাঁর ছেলে ও নাতির সাথে জয়পুরহাটে ফিরছিলেন। ভোর চারটার দিকে গাড়িটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে একটি অজ্ঞাত যান কারটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত আলতাফুন্নেসা, তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগকে (৩৬) উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত অন্য দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%