০৯:২৯ এম
রাজধানীর মোহাম্মদপুরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাদক, চাঁদাবাজি এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধের লক্ষ্যে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে এই অভিযান শুরু হয়। অভিযানে অংশগ্রহণ করেন পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং এসআরবির সদস্যরা।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মহাখালী বাস টার্মিনালে যাত্রীর পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, আটক ট্রাফিক পুলিশ
অভিযানের অংশ হিসেবে মোহাম্মদপুরের লোহার গেট, জেনেভা ক্যাম্প এবং মোহাম্মদপুর থানার সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মোহাম্মদপুর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক কারবারি, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের কার্যক্রম প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন