ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল রিয়াল মাদ্রিদ


রোমার বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ ও রোমার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ হোসে মরিনহো।

ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার (১৪ অক্টোবর) রাত ১টায়, রোমার ঐতিহাসিক অলিম্পিকো স্টেডিয়ামে।

এই ম্যাচে রোমার ডিফেন্সের জন্য বড় পরীক্ষার মুখোমুখি হবে আক্রমণভাগের খেলোয়াড়রা, যার মধ্যে ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং এনদ্রিকের উপস্থিতি উল্লেখযোগ্য।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চোটের কারণে অনিশ্চিত নাহিদ রানা

মধ্যমাঠে বেলিংহাম, ভালভার্দে এবং কামাভিঙ্গাদের সমন্বয়ে গঠিত দল শক্ত অবস্থান ধরে রাখার জন্য মাঠে নামবে।

এক নজরে রিয়াল মাদ্রিদ স্কোয়াড

গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আন্দ্রি লুনিন ও সার্জিও মেস্ত্রে।

ডিফেন্ডার: দিন হুইসেন, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, ইব্রাহিমা কোনাতে, মার্ক কুকুরেয়া, আলভারো কারেরাস, আন্তোনিও রুডিগার ও দেনজেল ডামফ্রিস।

আরও পড়ুন: ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার পরেও ইউরোপীয় কর্মকর্তাদের চাপমুক্তি নেই, নথি প্রকাশের দাবি

মিডফিল্ডার: জুড বেলিংহাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অউরেলিয়েন চুয়ামেনি, আরদা গুলের, বার্নার্দো সিলভা ও থিয়াগো।

ফরওয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, কিলিয়ান এমবাপ্পে, সি. এসপি, ব্রাহিম দিয়াজ ও ইয়ান দিওমান্দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে তেরঙ্গা ওড়ানোর প্রতিবাদে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


দিল্লিতে তেরঙ্গা ওড়ানোর প্রতিবাদে আবারও জড়ো হওয়ার আহ্বান অভিজিৎ দীপকের

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক শুক্রবার দিল্লির সেন্ট্রাল পার্কে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন।

ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা ওড়ানোর কারণে দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর প্রতিবাদে এ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি।

অভিজিৎ ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, "তেরঙ্গা ওড়ানোর কারণে সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে।"

এ ঘটনার প্রতিবাদে তিনি সব দেশপ্রেমিক ও তেরঙ্গাপ্রেমী মানুষকে জাতীয় পতাকা নিয়ে সেখানে উপস্থিত হওয়ার অনুরোধ জানান।

অভিজিৎ বলেন, ‘আমরা আমাদের তেরঙ্গা ওড়াব এবং মানুষকে বুঝিয়ে দেব যে তেরঙ্গা ওড়ানো কোনো অপরাধ নয়।’

যারা দিল্লিতে আসতে পারবেন না, তাদের নিজ নিজ শহরে সন্ধ্যায় ‘তেরঙ্গা মার্চ’ বের করার আহ্বান জানান তিনি। এর মাধ্যমে জাতীয় পতাকা দেশের গৌরব এবং তা ওড়ানো কোনো অপরাধ নয়—এ বার্তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান সিজেপির প্রতিষ্ঠাতা।

গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রসঙ্গে অভিজিৎ বলেন, ‘এমনও হতে পারে যে আমাকেও জেলে পাঠানো হতে পারে। তবে তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’

তিনি আরও বলেন, ‘আমার তেরঙ্গা আমার গৌরব এবং আমি এটি ওড়াতেই থাকব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


নেত্রকোনায় আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী মাসব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬-এর অংশ হিসেবে আজ বুধবার নেত্রকোনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোনার জামালুল কোরআন মাদরাসায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা সালমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুফতি মো. আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে ফাউন্ডেশনের সেক্রেটারি এইচ এম আব্দুল বাতেন বিন ত্বহের উপস্থিত ছিলেন।

পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার, হিফজুল কুরআনে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশ এবং কুরআনের আলোয় নৈতিক ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারী হাফেজে কুরআন শিক্ষার্থীরা নিজেদের হিফজ, শুদ্ধতা ও উপস্থাপনার দক্ষতা প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের কুরআন চর্চায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং দ্বীনি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আল-আমানাহ ফাউন্ডেশন বাংলাদেশ দেশব্যাপী এ প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান হাফেজদের উৎসাহিত করা, কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং আগামী প্রজন্মকে কুরআন ও সুন্নাহর আদর্শে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, আগামী ৩১

অক্টোবর শনিবার সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় উৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে : গোলাম সারোয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


ধর্মীয় উৎসব সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে : গোলাম সারোয়ার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে কুমিল্লার আলোচিত স্বেচ্ছাসেবী সংস্থা আমেনা-জুনাব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবক মো. গোলাম সারোয়ার বলেছেন, "যেকোনো ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের আনন্দের উপলক্ষ নয়- এটি পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করারও সুযোগ। মানুষের প্রতি ভালোবাসা, মানবিক আচরণ ও কল্যাণমূলক কাজের মধ্য দিয়েই মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে।"

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর মনোহরপুরে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন কার্যালয়ে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দুর্গাপূজার আয়োজন সাড়ম্বরে অনুষ্ঠানের লক্ষ্যে অনুদান প্রদান ও অন্যান্য সহযোগিতার প্রসঙ্গ তুলে ধরে পূজা আয়োজক ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

গোলাম সারোয়ার আরো বলেন, "আমরা সবাই একই সমাজের মানুষ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক মানুষ যেন নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে, নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। একে অপরের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই মানবিকতার প্রকৃত পরিচয় প্রকাশ পায়।"

তিনি আরও বলেন, "আমরা চাই, মোকাম ইউনিয়নের প্রতিটি ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলবেন।" গোলাম সারোয়ার জানান, আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করে আসছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এবং সব ধর্মের মানুষের পাশে দাঁড়াতে ফাউন্ডেশনের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে ৯টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও বিভিন্ন সহযোগিতা দিয়েছে আমেনা-জুনাব আলী ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. গোলাম সারোয়ার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। শুধু আর্থিক সহায়তাই নয়, পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবকদের জন্য নির্দিষ্ট পোশাক এবং পূজা দেখতে আসা দর্শনার্থীদের জন্য বোতলজাত বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মোকাম দুর্গামন্দির, হালগাঁও দুর্গামন্দির, কোরপাই দুর্গামন্দির, লোয়ারচর চৌধুরী বাড়ি মন্দির, কাকিয়ার চর দুর্গামন্দির, শিকারপুর দাসবাড়ি দুর্গামন্দির, দুর্গাপুর নারায়ণ দাসের দুর্গামন্দির, দুর্গাপুর রাধাকৃষ্ণ দুর্গামন্দির এবং মনিপুর সূত্রধর বাড়ি দুর্গামন্দিরে এসব অনুদান ও সহযোগিতা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা: দেলাওয়ার হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


নিশ্চিত পরাজয় বুঝে অস্ত্রধারী লেলিয়ে প্রচারণা বন্ধের চেষ্টা: দেলাওয়ার হোসেন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেছেন, নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অস্ত্রধারী সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে দাঁড়িপাল্লার নির্বাচনি প্রচারণা বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।

বুধবার সকালে ভুল্লী উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের সেনপাড়ায় অনুষ্ঠিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলাওয়ার হোসেন বলেন, “দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ঠাকুরগাঁওয়ের পাড়া-মহল্লায় যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে সন্ত্রাসীদের গডফাদারের মাথা নষ্ট হয়ে গেছে। এ জন্যই দাঁড়িপাল্লার প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে।”

তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার প্রচারণায় যত বেশি বাধা আসবে, জনগণ তত বেশি দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনের মাঠে নেমে পড়বে। জনগণ নির্বাচনি মাঠে নামতে শুরু করলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের গডফাদারদের পরাজয় ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন নির্বাচনকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই হিসেবে উল্লেখ করে জামায়াতের এই প্রার্থী বলেন, আগামী ২৯ অক্টোবর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ঠাকুরগাঁওকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে হবে। দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচিত হলে সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঠাকুরগাঁওবাসীকে কারও মিষ্টি কথায় এবং মিথ্যা প্রলোভন বা প্ররোচনায় প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়ে দেলাওয়ার হোসেন বলেন, “যখন মাদক কারবারি বলবে সমাজে মাদক থাকবে না, সন্ত্রাস-চাঁদাবাজদের গডফাদার বলবে সন্ত্রাস থাকবে না, তখন বুঝে নিতে হবে সর্ষের ভেতরে ভূত আছে। এরা নির্বাচনের বৈতরণি পার হওয়ার জন্য জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে।”

তিনি আরও বলেন, যে দলের প্রধান জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকার গঠনের পর গণভোটের রায় মেনে নেয়নি এবং যে দলের শীর্ষ নেতারা ওই প্রতিশ্রুতিকে নির্বাচনি বৈতরণি পার হওয়ার কৌশল হিসেবে উল্লেখ করেছেন, সেই দলের প্রতীকে আর ভোট দেওয়া যায় না। আবারও সেই দলের প্রতীকে ভোট দিলে জনগণ প্রতারিত হবে এবং জুলুম ও শোষণের শিকার হবে বলে মন্তব্য করেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে আসবে এবং সবার সমান অধিকার নিশ্চিত হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের অবসান ঘটাতে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, যারা জনগণের ভোটে বিশ্বাসী নয় এবং নির্বাচনি কারসাজির মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর সংসদ সদস্য হতে চায়, তারাই প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করে।

তিনি অভিযোগ করেন, একজন প্রার্থী মসজিদে নামাজ আদায় করে বাইরে আসার পর অন্য প্রার্থীর সমর্থনে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে এবং নির্বাচনি প্রচারণায় বাধা দেয়। এমন ঘটনা থেকে বোঝা যায়, ওই প্রার্থীর অনুসারীদের মধ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজেরা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রাশেদ প্রধান আরও বলেন, কোনো সমাজে সন্ত্রাস ও চাঁদাবাজদের গডফাদারদের হাতে নেতৃত্ব চলে গেলে সেই সমাজের মানুষ জুলুম ও শোষণের শিকার হয়। এসব থেকে মুক্তি পেতে আগামী ২৯ অক্টোবর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নিরাপদ ও বাসযোগ্য ঠাকুরগাঁও গড়ার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

শুখানপুকুরী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক খলিলুর রহমান। এ সময় স্থানীয় ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%