শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৩৫ এম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত কমিটির সভায় আলোচনা করা হয়। পরীক্ষার সময়সূচি, আবেদন প্রক্রিয়া এবং ইউনিটভিত্তিক বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বগুড়ার আদমদীঘিতে কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার মজুত রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সার ডিলার সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। পাশাপাশি, দুটি সার গুদাম সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নসরতপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সজল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম জুয়েল রানা, যুগ্ম আহ্বায়ক কোরবান আলী এবং বিএনপি নেতা আবুল কালাম আজাদ প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, চলতি রোপা আমন মৌসুমে চাঁপাপুর ইউনিয়নের সার ডিলার মেসার্স মঙ্গল চন্দ্র সাহা ও মেসার্স সচিব চন্দ্র সাহা ডিএপি, এমওপি ও ইউরিয়া সার চাঁপাপুর গুদামে মজুত না করে নসরতপুর বাজারে পৃথক দুটি গুদামে পাচারের উদ্দেশ্যে ১৬৭৫ বস্তা সার মজুত করে রাখে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় জনতা বিষয়টি জানার পর দুটি গুদাম ঘেরাও করে সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত সচিব চন্দ্র সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়। এছাড়া, পাচারের জন্য মজুত রাখা ১৬৭৫ বস্তা সারসহ দুটি গুদাম সিলগালা করা হয়।
বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মন্তব্য করেন, কৃষকদের সার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি বা পাচার করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযান চলাকালীন গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগ বিভাগ থেকে ৩২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪১ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৪ জন, তেজগাঁও বিভাগ থেকে ৮৩ জন, মিরপুর বিভাগ থেকে ১৬৩ জন, গুলশান বিভাগ থেকে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৬০ জন, গোয়েন্দা বিভাগ থেকে ৭ জন এবং সিটিটিসি থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে ৫ হাজার ৩৮৩ পিস ইয়াবা, ৪৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ১টি ছুরি, ১টি এন্টিকাটার, ৫টি মোবাইল, ২টি হ্যান্ডকাফ, ১টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ১টি মাইক্রোবাস এবং নগদ ২০০ টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সামরিক পদক্ষেপসহ বাস্তবসম্মত বিভিন্ন বিকল্পের পর্যালোচনা করছে। চলতি বছরের শেষের দিকে এসব সরঞ্জাম মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
তবে, দেশটির প্রেসিডেন্টের কার্যালয় ইতোমধ্যেই সেনা বা সামরিক সরঞ্জাম মোতায়েনের সিদ্ধান্ত নেওয়ার খবরকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হিসেবে খারিজ করে দিয়েছে।
শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।
জেটিবিসি ও এমবিসি-সহ বেশ কয়েকটি দক্ষিণ কোরীয় গণমাধ্যম বৃহস্পতিবার রাতে জানিয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে সিউল এবং চলতি মাসেই তারা এ বিষয়ে সংসদীয় অনুমোদন চাওয়ার পরিকল্পনা করছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিবেচনার অধীনে থাকা বিকল্পগুলোর মধ্যে একটি সামুদ্রিক টহল বিমান, একটি রসদ সরবরাহকারী জাহাজ অথবা একটি মাইন শনাক্ত ও অপসারণকারী ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, সিউল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশের সাথে এই সম্ভাব্য সহায়তার পরিধি ও ধরণ নিয়ে আলোচনা করছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতায় কীভাবে কার্যকরী অবদান রাখা যায় সে বিষয়গুলো নিয়ে দক্ষিণ কোরিয়া আলোচনা করছে এবং সামরিক পদক্ষেপের বিষয়গুলোও পর্যালোচনার অধীনে রয়েছে বলে নিশ্চিত করেন।
‘এখনও কোনো সিদ্ধান্ত হয়নি,’ উল্লেখ করে ওই কর্মকর্তা আরও বলেন, সিউলকে তাদের দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া, কোরীয় উপদ্বীপের সামরিক প্রস্তুতি এবং সংসদীয় অনুমোদনের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।
ওই কর্মকর্তা হরমুজ প্রণালি সংক্রান্ত বিষয়ে দক্ষিণ কোরিয়া কোনো সাহায্য করেনি বলে ওঠা দাবিকে ‘সত্য নয়’ বলে উড়িয়ে দেন। তিনি বলেন যে সিউল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে দীর্ঘদিন ধরে কার্যকরী অবদান রাখার আলোচনা করে আসছে।
কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়াং আগামী সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে বৈঠকের সময় হরমুজ প্রণালি সংক্রান্ত বিকল্পগুলো নিয়ে আলোচনা করতে পারেন।
গত আগস্টে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তিনি যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কিছুটা কমিয়ে দিয়েছেন। কারণ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে দক্ষিণ কোরিয়া অস্বীকৃতি জানিয়েছিল।
সূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত এশিয়ান গেমসের জন্য তাদের কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। গৌতম গাম্ভীর এই টুর্নামেন্টে প্রধান কোচ হিসেবে থাকবেন না। তার পরিবর্তে দায়িত্ব গ্রহণ করবেন ভিভিএস লক্ষ্মণ।
ভিভিএস লক্ষ্মণের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত থাকবেন সুনীল জোশি, হৃষিকেশ কনিতকার এবং নতুন ফিল্ডিং কোচ শুভদীপ ঘোষ। মেয়েদের দলের জন্য নিয়মিত কোচরাই দায়িত্ব পালন করবেন। নারীদের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকবেন অমল মজুমদার, বোলিং কোচ হিসেবে আবিষ্কার সালভি এবং ফিল্ডিং কোচ হিসেবে মুনিশ বালি। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে কোচিং স্টাফ চূড়ান্ত করার অফিসিয়াল ঘোষণা এসেছে।
এশিয়ান গেমসের সময় ভারত জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ঘরের মাঠে সিরিজ রয়েছে। এই ওয়ানডে সিরিজটি ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়ান গেমস ৩ অক্টোবর পর্যন্ত চলবে। ভারত সরাসরি কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে এবং ২৮ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু করবে। এই সময় গৌতম গাম্ভীর জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ এশিয়ান গেমসে ২০২৪ সালে ভারতের সোনাজয়ী পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। চলতি বছর ভারতের জিম্বাবুয়ে সফরের সময়ও তিনি কোচের দায়িত্বে ছিলেন। ২০২২ সাল থেকে বিভিন্ন সময় লক্ষ্মণ ভারতের দায়িত্ব পালন করে আসছেন।
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলে সহ-অধিনায়ক হিসেবে তিলক ভার্মা রয়েছেন, এছাড়া দলে জাসপ্রিত বুমরাহ এবং বৈভব সূর্যবংশীরাও আছেন। ভারতীয় নারী দলও এশিয়ান গেমসে বর্তমান গোল্ড মেডেল জয়ী। ২০২৪ সালে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন দলটি সোনা জিতেছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ