ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পারমাণবিক শক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতা জোরদারের ঘোষণা উত্তর কোরিয়ার


পারমাণবিক শক্তি ও সামরিক গোয়েন্দা সক্ষমতা জোরদারের ঘোষণা উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি ‘গুণগত ও পরিমাণগত—উভয় দিক থেকেই’ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে।

এছাড়াও, দক্ষিণ কোরিয়াকেন্দ্রিক সামরিক গোয়েন্দা সংস্থার ভূমিকা ও দায়িত্ব বাড়ানোর বিষয়টিও উল্লিখিত হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে।

পারমাণবিক কর্মসূচির কারণে ইতিমধ্যেই উত্তর কোরিয়ার ওপর ব্যাপক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ শান্তিচুক্তি ছাড়াই শেষ হয়েছে, তাই উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।

আরও পড়ুন: পারস্য উপসাগরে মাইনের আঘাতে দ্বিতীয় সুপারট্যাঙ্কারে ভয়াবহ আগুন

বার্তা সংস্থা এএফপি সিউল থেকে এই খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সমঝোতামূলক উদ্যোগ বারবার প্রত্যাখ্যান করার পর এই ঘোষণা আসে। পিয়ংইয়ং সিউলকে তাদের ‘সবচেয়ে বৈরী’ হিসেবে উল্লেখ করেছে এবং নিজেদেরকে ‘অপরিবর্তনীয়’ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, বৃহস্পতিবার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের বর্ধিত বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে ‘গুণগত ও পরিমাণগত—উভয় দিক থেকেই পারমাণবিক শক্তি জোরদার’ করার পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে দক্ষিণ কোরিয়া সংক্রান্ত অভিযানের দায়িত্ব পালনকারী পিয়ংইয়ংয়ের সামরিক গোয়েন্দা সংস্থা জেনারেল রিকনেসান্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরোর কার্যক্রম ও দায়িত্ব ব্যাপকভাবে সম্প্রসারণের আহ্বান জানানো হয়।

কেসিএনএ জানিয়েছে, সম্ভাব্য শত্রুর হুমকি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সংস্থাটি ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালন করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বৈঠকে সংস্থাটির ‘সামরিক নজরদারি ও গোয়েন্দা তৎপরতার সক্ষমতা বৃদ্ধি’ করার উপায় নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের জ্যেষ্ঠ গবেষক হং মিন বলেছেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক পদক্ষেপ থেকে বোঝা যায়, পিয়ংইয়ং বর্তমানে দুই কোরিয়াকে ‘দুটি বৈরী রাষ্ট্র’ হিসেবে মনে করছে। এর ফলে যুদ্ধবিরতি ভিত্তিক আগের কাঠামো পরিবর্তিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আগ্রহ পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট

পেরুর নবনির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি বৃহস্পতিবার বলেছেন, তাঁর ‘পূর্ণ সদিচ্ছা’ রয়েছে মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে। উল্লেখ্য, গত নভেম্বর থেকে এই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রয়েছে।

২০২২ সালের অভ্যুত্থান চেষ্টায় সহযোগিতার অভিযোগে বিচারাধীন সাবেক প্রধানমন্ত্রী বেটসি শাভেজকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার ঘটনা ঘটার পর পেরু আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে যে, ফুজিমোরি লিমায় একটি জনসমাগম থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমার পক্ষ থেকে পেরু ও মেক্সিকোর মধ্যকার সম্পর্ক পুনঃস্থাপনের পূর্ণ সদিচ্ছা থাকবে।’ তবে তিনি এ বিষয়ে আর কিছু জানাননি।

গত ৭ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জয়ী হয়েছেন ফুজিমোরি। তিনি আগামী ২৮ জুলাই অন্তর্বর্তীকালীন নেতা হোসে মারিয়া বালকাজারের স্থলাভিষিক্ত হবেন এবং তাঁর প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ চলবে ২০৩১ সাল পর্যন্ত।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বুধবার বলেছেন, ফুজিমোরির সঙ্গে যোগাযোগ হয়নি। সংবাদ সম্মেলনে ফুজিমোরি সম্পর্কে প্রশ্ন করা হলে শেইনবাউম বলেন, ‘আমরা অপেক্ষা করব।’ তিনি আরও বলেন, ‘তারাই (পেরু) সম্পর্ক ছিন্ন করেছে। কেন? কারণ আমরা বলেছিলাম, সাবেক প্রেসিডেন্ট কাস্তিয়োকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে। এটাই আমাদের অবস্থান।’

২০২২ সালে অভিশংসন এড়াতে কংগ্রেস বিলুপ্ত করে অধ্যাদেশের মাধ্যমে সরকার পরিচালনা করার চেষ্টা করায় তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর থেকে কাস্তিয়ো লিমার পূর্বাঞ্চলে একটি পুলিশ ঘাঁটিতে সাবেক রাষ্ট্রপ্রধানদের জন্য নির্ধারিত বিশেষ কারাগারে তিন বছর ধরে বন্দি রয়েছেন। গত নভেম্বরে তাঁকে ১১ বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়।

কাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই লিমা ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। মেক্সিকো কাস্তিয়োর স্ত্রী ও সন্তানদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর পেরু দেশটি থেকে মেক্সিকোর রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। কাস্তিয়োর উত্তরসূরি দিনা বলুয়ার্তে মেক্সিকো সিটি থেকে পেরুর রাষ্ট্রদূতকেও সাময়িকভাবে প্রত্যাহার করেন। তিনি অভিযোগ আনে যে, মেক্সিকো পেরুর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইস'রা'য়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


জুমার নামাজ শেষে ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতিকে আটক করল ইস

জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই ইসরায়েলি বাহিনী জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করেছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার দ্বারা প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরটি আল-জাজিরার মাধ্যমে আসে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আল-আকসা মসজিদে জুমার খুতবা প্রদান এবং নামাজ শেষ করার কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলি সেনারা মুফতি শেখ মোহাম্মদ হুসেইনকে নিজেদের হেফাজতে নেয়। পবিত্র ধর্মীয় এই স্থানে উপস্থিত সাধারণ মুসল্লিদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।

গ্র্যান্ড মুফতিকে আটক করার কারণ সম্পর্কে বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে, সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনার পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


টাইফুন বাভির প্রভাবে ফিলিপাইনে ভূমিধসে অন্তত ১৫ জনের প্রাণহানি

টাইফুন বাভির প্রভাবে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আরও ১০ জনের প্রাণহানি ঘটেছে। ফলে ঝড়-সম্পর্কিত ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৫ জনে দাঁড়িয়েছে। এ তথ্য কর্তৃপক্ষ জানায়।

আঞ্চলিক সিভিল ডিফেন্স পরিচালক রদ্রিগো সোসমেনা এএফপিকে জানান, কয়েক দিনের টানা বৃষ্টির ফলে মিন্দানাও দ্বীপের সারাঙ্গানি প্রদেশে ভূমিধসের ঘটনায় ১০ জন মাটিচাপা পড়ে মারা গেছেন।

ম্যানিলা থেকে এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি খবর প্রকাশ করেছে।

এর আগে শুক্রবার একই দ্বীপে পৃথক আরেকটি ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ঐ ঘটনায় আরও ছয়জন নিখোঁজ রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, জুলাইয়ের পরেও ভোট চুরি হয়েছে: নোয়াখালীতে হাসনাত আব্দুল্লাহ

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো ২০২৪ সালেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোটের ফল প্রকাশের পর তা হয়েছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বিকেল ৪টায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এনসিপির 'জুলাই পদযাত্রা' কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মস্থান বৃদ্ধি ও সীমান্ত সুরক্ষার দাবিতে নোয়াখালী জেলা এনসিপি এ কমূসূচির আয়োজন করে।  

হাসনাত আব্দুল্লাহ বলেন, ২০১৪-১৮ সালের নির্বাচন ছিল মিডনাইট ইলেকশন। তখন ভোটের ফল প্রকাশের আগেই ভোট চুরি করা হয়েছিল। কিন্তু এবার আমরা নতুন ধরনের মেকানিজম দেখলাম। এবারও ভোট চুরি হয়েছে, তবে ফল প্রকাশের পরে। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে 'হ্যাঁ এর পক্ষে ছিল, কিন্তু বিএনপি সেই ভোট চুরি করে পেলেছে। জুলাইয়ের আগেও ভোট চুরি ছিল, সেটা ভোটের ফল প্রকাশের আগে। জুলাইয়ের পরেও ভোট চুরি থেকে গেছে, সেটা দিনের আলোতে ফল প্রকাশের পরে হয়েছে।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে দেশ পরিচালনা বা সংস্কার করা সম্ভব নয়। আপনারা সংস্কার করতে পারবেন, জনগণের বিপক্ষে গিয়ে তাহলে আপনারা ভুল ভাবছেন। এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছয় মাস পেরিয়ে গেলেও একটি নতুন কর্মসংস্থানও নিশ্চিত করা যায়নি। নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও দেখা যাচ্ছে না।

লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, আগে বিদ্যুৎ মানুষের বাড়িতে মাঝে মাঝে যেত, এখন বিদ্যুৎ মাঝে মাঝে আসে। বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন ও মোমবাতি তুলে দিয়েছে। বিদ্যুৎমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন দেশে কোনো লোডশেডিং নেই। কিন্তু জনগণের মধ্যে গেলে তিনি বুঝতে পারবেন, অনেক এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলীয় নেতাকর্মীরা।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%