০৯:১৯ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন, যদিও সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, সভায় দলের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাধারণত সংসদের অধিবেশন শুরু হওয়ার দু–এক দিন আগে অথবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ নির্ধারণের আগে সভা ডাকা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন