০৪:৪১ পি.এম
গাজীপুরের একটি মাদরাসায় ৯ বছরের এক শিক্ষার্থীকে ইস্ত্রির ছ্যাঁকায় নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাতে ওই ছাত্রকে নির্যাতনের অভিযোগে পুলিশ মাদরাসাশিক্ষক রাব্বি হোসেনকে (২৫) আটক করে থানায় নিয়ে যায়। ভুক্তভোগী শিশুর মায়ের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
অভিযুক্ত রাব্বি হোসেন টঙ্গীর চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।
আরও পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন পাঁচ সদস্য
শিক্ষার্থীর স্বজন ও মামলার সূত্রে জানা যায়, ৪ নভেম্বর (বুধবার) বিকেলে শিক্ষক রাব্বি হোসেন ওই ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন। পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির মা তাকে বাড়িতে নিয়ে যেতে মাদরাসায় যান। এ সময় ছাত্রটি তার মাকে বিষয়টি খুলে বলে।
পরে ভুক্তভোগী শিশুর মা রোববার রাতে টঙ্গী পূর্ব থানার পুলিশকে বিষয়টি জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, "ঘটনা জানার পরপরই মাদরাসা শিক্ষককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শিক্ষক প্রাথমিকভাবে ঘটনার দায় স্বীকার করে নেওয়ায় মামলা রুজু হয়েছে। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।"
আরও পড়ুন: নলছিটিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় ৭ গ্রেপ্তার, মামলা দায়ের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন