০৭:১৩ পি.এম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
মঙ্গলবার বিকেলে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। অপপ্রচার, মিথ্যাচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদল প্রতিবাদ করতে উদ্যত হয়। আজ বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিলটি শুরু হয়ে পরে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়।
এই মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে, ‘যুবদল গড়বে দেশ, সব ষড়যন্ত্র করবে শেষ', ‘মিথ্যাচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত, অপপ্রচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত’, ‘মিথ্যাচারের রাজনীতি চলবে না চলবে না, অপপ্রচারের রাজনীতি চলবে না চলবে না’ বলে বার্তা প্রদান করে।
আরও পড়ুন: টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বাংলাদেশ জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে।
তিনি আরো বলেন, আমরা বসে থাকব না। যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবেলা করব। জামায়াতে ইসলামীকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ‘গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি।
তিনি যোগ করেন, দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনেও যুবদল আবার বাশের লাঠি হাতে নিতে প্রস্তুত আছে।’
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী ও সন্তান আহত
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে এ সভায় আরো বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন